• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানে ও সরকারি চাকুরিতে কোটা পুর্নবহালের দাবিতে রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ                    বিলাইছড়িতে মিডওয়াইফ ও নার্সিং প্রশিক্ষণ সমাপনী ও সনদপত্র বিতরণ                    রাঙামাটি চ্যাম্পিয়ন লিগ ফুটবলে বিলাইছড়ি উপজেলা দলের শিরোপা লাভ                    Hill Flower Tender Notice                    রাঙামাটিতে এআই,ফ্যাক্ট চেকিং ও সাংবাদিক সুরক্ষা বিষয়ক তিনদিনের প্রশিক্ষণ কর্মশালা                    দুর্যোগে অসহায়দের পাশে দাঁড়াতে সামর্থ্যবান ও প্রতিষ্ঠানকে আহ্বান-দীপন তালুকদার দীপু                    বিলাইছড়িতে বৃক্ষরোপন কর্মসূচি অনুষ্ঠিত                    বিলাইছড়িতে নতুন ইউএনও হিসেবে অভি দাশ এর যোগদান                    বিলাইছড়িতে ইউএনওদের বিদায় ও বরণ অনুষ্ঠান                    বিলাইছড়িতে সেনা জোন কর্তৃক মিডওয়াইফ নার্সিং প্রশিক্ষণ                    বিলাইছড়িতে বিএনপি`র প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন                    রাঙামাটিতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত                    তিন ফুট খুলে দিয়ে কাপ্তাই বাঁধের পানির চাপ কমানো হচ্ছে                    বিলাইছড়িতে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান উদ্বোধন                    বিলািইছড়িতে আশিকা’র প্রকল্প অবহিতকরণ সভা                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের সংবর্ধনা                    পুনঃ দরপত্র আহ্বান বিজ্ঞপ্তি (CRLIWM-CHT,WSM)                    Request for Re-Quotation-ASHIKA                    তিন পার্বত্য জেলা পরিষদের নতুন অন্তর্বর্তীকালীন পরিষদ গঠিত                    AULSM CHTBD Project দরপত্র বিজ্ঞপ্তি                    আদিবাসী হিসেবে স্বীকৃতির দাবি জানালে বিছিন্নবাদী বলে তকমা দেওয়া হচ্ছে                    
 
ads

দীঘিনালায় এক আদিবাসী ছাত্রীর বিষপানে আত্নহত্যা,ময়না তদন্ত না করে দাহ!

খাগড়াছড়ি প্রতিনিধি : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 26 Jun 2015   Friday

খাগড়াছড়ির দীঘিনালা উপজেলার বোয়ালখালী ইউনিয়নে জামতলী মায়াফা পাড়ায় দিলুকা ত্রিপুরা(১৫) নামের এক আদিবাসী ছাত্রী বিষপানে আত্নহত্যার খবর পাওয়া গেছে। তবে লাশ কোন প্রকার ময়না তদন্ত ছাড়াই দাহ-ক্রিয়া সম্পন্ন করা হয়েছে।

এলাকাবাসী ও প্রত্যক্ষদর্শীদের মতে, জেলার দীঘিনালা উপজেলা বোয়ালখালী ইউনিয়নে জামতলী মায়াফা পাড়ায় হস্তি ত্রিপুরার মেয়ে ও দীঘিনালা হাসিন সনপুর হাইস্কুলের দশম শ্রেনীর ছাত্রী দিলুকা ত্রিপুরা বৃহষ্পতিবার নিজ রুমে ডাইমেক্রন বিষ পান করে। খবর পেয়ে এলাকাবাসী তাকে উদ্ধার করে দীঘিনালা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। সেখান তার অবস্থা অবনতি হওয়ায় খাগড়াছড়ি আধুনিক সদর হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন।

এদিকে, স্কুল ছাত্রীর লাশ কোন প্রকার ময়নাতদন্ত ছাড়াই শুক্রবার সকালে মায়াফা পাড়া মহাস্মশানে দাহ না করে বিকল্প পাহাড়ের নিজস্ব জায়গায় এ দাহ-ক্রিয়া সম্পন্ন করা হয়। ফলে মৃত্যুর ঘটনা নিয়ে এলাকার আত্মীয়-স্বজন ও প্রতিবেশীদের নানা প্রশ্ন, সন্দেহ দেখা দিয়েছে। তবে স্থানীয় সংসদ সদস্যর অনুরোধের কারণে লাশ ময়না তদন্ত ছাড়াই দাহ করার জন্য অনুমতি দেয়া হয়েছে বলে খাগড়াছড়ি জেলা ম্যাজিষ্ট্রেট মুহাম্মদ ওয়াহিদুজ্জামানের কাছে লিখিত আবেদনে উল্লেখ রয়েছে ।

দীঘিনালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মোঃ সাহাদাত হোসেন টিটো জানান, বিষপানে এক স্কুল ছাত্রী মারা যাওয়ার কথা শুনেছি । তবে এ ব্যাপারে কেউ অভিযোগ দেয়নি।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর,

ads
ads
আর্কাইভ