• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
আশিকা-কোটেশন আহ্বান বিজ্ঞপ্তি                    পার্বত্যাঞ্চলের ৪২ হাজার ৭৯১ শিশুকে পুষ্টি সহায়তা দেবে হেলেনকেলার                    বিলাইছড়িতে আশিকার ভূমি ধস ও বন্যায় ক্ষতিগ্রস্তদের কার্যক্রমের অবহিতকরণ সভা                    সাজেকে আটকে থাকা ৫৬১ জন পর্যটকের মধ্যে ১৫০জন খাগড়াছড়ি পৌছেছেন                    ভারী বর্ষনে রাঙামাটিতে ১২৬টি স্থানে পাহাড় ধস                    রাঙামাটি সদর ও বিলািইছড়িতে পানিতে ভেসে গিয়ে দুই ব্যক্তির মৃত্যু                    টানা বৃষ্টিপাতে রাঙামাটিতে নিম্নাঞ্চল প্লাবিত, বিভিন্ন স্থানে পাহাড় ধস                    টানা বৃষ্টিতে সড়ক তলিয়ে যাওয়ায় সাজেকে আটকে পড়েছেন ৬০০ পর্যটক                    বিলাইছড়িতে ভারী বৃষ্টিপাতে নিম্নাঞ্চল প্লাবিত                    ভারী বর্ষনে পর্যটক ও জনসাধারণের জন্য সাজেক পর্যটন বন্ধ ঘোষনা                    টানা ভারী বৃষ্টিপাতে রাঙামাটির জনজীবন বিপর্যস্ত, কয়েকটি স্থানে পাহাড় ধস                    অতি বৃষ্টিপাতে বাঘাইছড়িতে পাহাড় থেকে গাছের গোড়া পড়ে একজনের মৃত্যূ                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান বৃষকেতুসহ গ্রেফতার ২                    পার্বত্য ভিক্ষু সংঘের উপসংঘরাজ শ্রদ্ধালংকার মহাথেরোর ৭৫ তম জন্মদিন পালিত                    ২৮ জুন রাঙামাটিতে ৮৫ হাজার ৮০৭জন শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে                    রাঙামাটিতে চাঞ্চল্যকর গৃহবধু হত্যা ও অর্থ লুটের ঘটনায় দুই আসামি গ্রেফতার                    হতাশা নিরসনে পার্বত্য মন্ত্রণালয়ে আস্থাভাজন আদিবাসীকে মন্ত্রী নিয়োগের দাবি                    বিলাইছড়িতে সিসিএইচপি প্রকল্পের স্টেকহোল্ডারদের নিয়ে সমন্বয় সভা                    বিলাইছড়ি কলেজের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান                    পার্বত্য প্রতিমন্ত্রী হেলাল উদ্দিনের অপসারণের দাবিতে রাঙামাটিতে মানবন্ধন                    নানিয়ারচরে জাম পাড়তে গিয়ে বিদ্যুতায়িত হয়ে এক শিক্ষিকার মৃত্যু                    
 
ads

বরকলে নারী নির্যাতন মামলায় এক ব্যবসায়ী গ্রেফতার

বরকল প্রতিনিধি : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 01 Jul 2015   Wednesday

বরকল পুলিশ নারী নির্যাতনের অভিযোগে মোঃ অলি উল্লাহ (২৫) নামে এক ব্যবসায়ীকে গ্রফতার করেছে।

পুলিশ জানায়, বরকল বাজারের গরীব দিনমজুর নুরুল ইসলামের মেয়ে নাসিমা আক্তার (১৩) কে অভাবের সুযোগ নিয়ে আটক  অলি উল্লাহ নানাভাবে প্রলোভিত করে সামান্য টাকা পয়সা দিয়ে নাসিমা ও তার পরিবারকে সহযোগিতা করতো। এ সুযোগে পাশের দোকানদার সাহেরা বেগমের সহায়তায় তার দোকানের পিছনে নিয়ে নাসিমা আক্তারের সাথে প্রায় সময় দৈহিক সর্ম্পক করতো অলিউল্লাহ। পরে নাসিমা আক্তার গর্ভবতী হলে তার পরিবার জানতে পেরে বরকল থানায় অভিযোগ করে। অভিযোগের পরে ২৯ জুন অলিউল্লাহকে পুলিশ গ্রেফতার করে এবং মঙ্গলবার জেলে প্রেরণ করেছে।

এদিকে নাসিমা আক্তার কে ডাক্টারী পরীক্ষার জন্য প্রথমে রাঙামাটি জেনারেল হাসপাতালে পাঠানো হয়। পরে তার বয়স নির্ধারণের জন্য চট্টগ্রাম মেডিকেলে পাঠানো হয়েছে।

 বরকল থানার অফিসার্স ইনচার্জ নীলু কান্তি বড়ুয়া জানান, অলিউল্লাহ লম্পট প্রকৃতির লোক। গরীব অসহায়ত্বের সুযোগে নাসিমা আক্তারকে নানাভাবে প্রলোভিত করে তার সাথে প্রায় সময় দৈহিক সর্ম্পক করে গর্ভবতী করেছে। এ অনৈতিক কাজে সহায়তা করতো পাশের দোকানদার টেইলার সাহেরা বেগম। তাকেও গ্রেফতারের চেষ্টা করা হচ্ছে। তিনি আরও জানান, নাসিমা আক্তার বরকল মডেল সরকারী প্রাথমিক বিদ্যালয়ে পঞ্চম শ্রেণীতে লেখাপড়া করে।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
আর্কাইভ