• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানে ও সরকারি চাকুরিতে কোটা পুর্নবহালের দাবিতে রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ                    বিলাইছড়িতে মিডওয়াইফ ও নার্সিং প্রশিক্ষণ সমাপনী ও সনদপত্র বিতরণ                    রাঙামাটি চ্যাম্পিয়ন লিগ ফুটবলে বিলাইছড়ি উপজেলা দলের শিরোপা লাভ                    Hill Flower Tender Notice                    রাঙামাটিতে এআই,ফ্যাক্ট চেকিং ও সাংবাদিক সুরক্ষা বিষয়ক তিনদিনের প্রশিক্ষণ কর্মশালা                    দুর্যোগে অসহায়দের পাশে দাঁড়াতে সামর্থ্যবান ও প্রতিষ্ঠানকে আহ্বান-দীপন তালুকদার দীপু                    বিলাইছড়িতে বৃক্ষরোপন কর্মসূচি অনুষ্ঠিত                    বিলাইছড়িতে নতুন ইউএনও হিসেবে অভি দাশ এর যোগদান                    বিলাইছড়িতে ইউএনওদের বিদায় ও বরণ অনুষ্ঠান                    বিলাইছড়িতে সেনা জোন কর্তৃক মিডওয়াইফ নার্সিং প্রশিক্ষণ                    বিলাইছড়িতে বিএনপি`র প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন                    রাঙামাটিতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত                    তিন ফুট খুলে দিয়ে কাপ্তাই বাঁধের পানির চাপ কমানো হচ্ছে                    বিলাইছড়িতে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান উদ্বোধন                    বিলািইছড়িতে আশিকা’র প্রকল্প অবহিতকরণ সভা                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের সংবর্ধনা                    পুনঃ দরপত্র আহ্বান বিজ্ঞপ্তি (CRLIWM-CHT,WSM)                    Request for Re-Quotation-ASHIKA                    তিন পার্বত্য জেলা পরিষদের নতুন অন্তর্বর্তীকালীন পরিষদ গঠিত                    AULSM CHTBD Project দরপত্র বিজ্ঞপ্তি                    আদিবাসী হিসেবে স্বীকৃতির দাবি জানালে বিছিন্নবাদী বলে তকমা দেওয়া হচ্ছে                    
 
ads

রাঙামাটির পাহাড়ের চূড়া থেকে দুটি বন্য হাতির মৃত দেহ উদ্ধার

স্টাফ রিপোর্টার : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 02 Jul 2015   Thursday

রাঙামাটির কাপ্তাই উপজেলার জীবতলী ইউনিয়নের একটি পর্যটন স্পটের পাশের পাহাড়ের চূড়া  থেকে বন্য হাতির দুটি মৃত উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার বন বিভাগের লোকজন এ দুটি মৃত হাতি উদ্ধার করেন। বিদ্যূতায়িত হয়ে হাতি দুটি মারা গেছে বলে ধারনা করা হচ্ছে।

জানা গেছে,কাপ্তাই উপজেলার জীবতলী ইউনিয়নের একটি পর্যটন স্পট এলাকার পাশে বুধবার ১০ থেকে ১২ ফুট উচ্চতা পাহাড়ের চূড়ায় দুটি বন্য হাতির গলিত মৃত দেখতে পায়। পরে স্থানীয় এলাকাবাসীরা রাতে বন বিভাগকে খবর  দিলে বৃহস্পতিবার সকালের দিকে  পার্বত্য চট্টগ্রাম দক্ষিণ বনবিভাগের সহকারী বনসংরক্ষক সামশুল মুহিত চেীধুরী,পার্বত্য চট্টগ্রাম দক্ষিণ বনবিভাগের বিভাগীয় বন কর্মকর্তা মোঃ সালাহ উদ্দিন,কাপ্তাই পাল্ডউড বাগান বিভাগীয় প্রধান অ.ন.ম আবদুল ওয়াদুদ, ও কাপ্তাই রেঞ্জ কর্মকর্তা শাহজাহান ও শফিকুল আলম সরেজমিনে ঘটনাস্থলে গিয়ে হাতি দু’টির মৃত দেহ অবস্থায় দেখতে পান। এশিয়ান প্রজাতির মৃত দুটি বন্য হাতি থেকে এলাকার পচা দুর্গন্ধ চারিদিকে ছড়াচ্ছে। ধারনা করা হচ্ছে ৫  থেকে ৭ দিন আগে হাতি দুটি  মারা গেছে। ঘটনাস্থল  থেকে  বন বিভাগের ভেটেনারি  চিকিৎসক মৃত হাতি দুটির বিভিন্ন আলামত  সংগ্রহ করে চট্টগ্রাম ভেটেনারী ল্যাবে পরীক্ষার জন্য পাঠানো  হয়েছে।  ময়নাতদন্তের শেষে ওই এলাকায় গর্ত করে হাতি দুটিকে মাটি চাপা দেয়া হয়েছে। এ ব্যাপারে কতোয়ালী থানায় বন বিভাগের পক্ষ থেকে একটি সাধারন ডায়েরি করা হয়েছে।

এদিকে, বন বিভাগের কর্মকর্তারা বন্য হাতি দুটি কি কারণে মারা গেছে সঠিক কোন তথ্য দিতে পারেনি। তবে স্থাণীয় লোকজনসহ অনেকেই ধারনা করছেন হাতি দুটি যেখানে মারা গেছে সেখানকার পাহাড়ের চুড়ার উপর দিয়ে ১১কেভি ভোল্টের বিদ্যূতের অনেকটা নিচু অবস্থায় রয়েছে।  গত কয়েক দিনে টানা বৃষ্টির কারণে এবং লতাপতায় সাথে জড়ানো বিদূতের তারের হয়তো বিদ্যূতায়িত হয়ে হাতি দুটি মারা যেতে পারে।
জীপতলী ইউপি  চেয়ারম্যান সুদত্ত চাকমা জানান, বাচ্চাসহ প্রায় ৩০ থেকে ৩২টি বন্য হাতি পালের  জীপতলীসহ আশপাশ এলাকায় বিচরণ রয়েছে। বৃহস্পতিবার স্থানীয় লোকজন তাকে জানিয়েছে  জীবতলীর একটি পর্যটন স্পট এলাকার পাশে পাহাড়ের চুড়ায় দুটি বন্য হাতি মারা গেছে। তবে কি কারণে মারা গেছে তিনি জানাতে পারেননি।   

এদিকে, রাঙামাটি জেলা পশু সম্পদ বিভাগের চিকিৎসক ডা.দেবরাজ চাকমা জানান, হাতি দুটি মৃত দেহ পরীক্ষা-নিরীক্ষা করে প্রাথমিকভাবে মনে হচ্ছে বিদ্যুতায়িত মারা  গেছে।  

পার্বত্য চট্টগ্রাম দক্ষিণ বনবিভাগের বিভাগীয় বন কর্মকর্তা মোঃ সালাহ উদ্দিন বন্য হাতি দুটির মৃত্যর সত্যতা স্বীকার করে জানান, ১০থেকে ১২ ফুট উচ্চ পাহাড় থেকে উদ্ধার করা  মৃত দুটি হাতির মধ্যে একটি ছোট ও অপরটি বড়। এর মধ্যে একটি হাতির পেট  থেকে নাড়িভূড়ি বের হয়ে পচা দুর্গন্ধ ছড়িয়ে পড়ছে।  ধারনা করা হচ্ছে ৫ থেকে ৭দিন আগে হাতি দুটি মারা গেছে।

তিনি মৃত হাতির দুটির শরীরে কোন গুলি বা আঘাতের চিহৃ পাওয়া যায়নি উল্লেখ করে আরও জানান, বন্য হাতি দুটি যে স্থানে মারা গেছে  সেখানে ১১কেভি ভোল্টের বিদূতের তার রয়েছে। ধারনা করা হচ্ছে গত কয়েক দিন ধরে টানা বৃষ্টির সময়ে হাতি দুটি হয়তো সেখানে বিচরন করতে  গিয়ে লতাপতায় সাথে জড়ানো বিদূতের তারের বিদ্যূতায়িত হয়ে মারা গেছে। তবে ময়না তদন্তের রিপোর্ট না পওয়া পর্ষন্ত সঠিক কারণ বলা যাচ্ছে না।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

 

 

 

ads
ads
আর্কাইভ