• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানে ও সরকারি চাকুরিতে কোটা পুর্নবহালের দাবিতে রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ                    বিলাইছড়িতে মিডওয়াইফ ও নার্সিং প্রশিক্ষণ সমাপনী ও সনদপত্র বিতরণ                    রাঙামাটি চ্যাম্পিয়ন লিগ ফুটবলে বিলাইছড়ি উপজেলা দলের শিরোপা লাভ                    Hill Flower Tender Notice                    রাঙামাটিতে এআই,ফ্যাক্ট চেকিং ও সাংবাদিক সুরক্ষা বিষয়ক তিনদিনের প্রশিক্ষণ কর্মশালা                    দুর্যোগে অসহায়দের পাশে দাঁড়াতে সামর্থ্যবান ও প্রতিষ্ঠানকে আহ্বান-দীপন তালুকদার দীপু                    বিলাইছড়িতে বৃক্ষরোপন কর্মসূচি অনুষ্ঠিত                    বিলাইছড়িতে নতুন ইউএনও হিসেবে অভি দাশ এর যোগদান                    বিলাইছড়িতে ইউএনওদের বিদায় ও বরণ অনুষ্ঠান                    বিলাইছড়িতে সেনা জোন কর্তৃক মিডওয়াইফ নার্সিং প্রশিক্ষণ                    বিলাইছড়িতে বিএনপি`র প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন                    রাঙামাটিতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত                    তিন ফুট খুলে দিয়ে কাপ্তাই বাঁধের পানির চাপ কমানো হচ্ছে                    বিলাইছড়িতে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান উদ্বোধন                    বিলািইছড়িতে আশিকা’র প্রকল্প অবহিতকরণ সভা                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের সংবর্ধনা                    পুনঃ দরপত্র আহ্বান বিজ্ঞপ্তি (CRLIWM-CHT,WSM)                    Request for Re-Quotation-ASHIKA                    তিন পার্বত্য জেলা পরিষদের নতুন অন্তর্বর্তীকালীন পরিষদ গঠিত                    AULSM CHTBD Project দরপত্র বিজ্ঞপ্তি                    আদিবাসী হিসেবে স্বীকৃতির দাবি জানালে বিছিন্নবাদী বলে তকমা দেওয়া হচ্ছে                    
 
ads

ভূমি বেদখলের প্রতিবাদে
মানিকছড়িতে অর্ধ দিবস সড়ক অবরোধে গাড়ী ভাঙচুর, আহত ২

খাগড়াছড়ি প্রতিনিধি : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 05 Jul 2015   Sunday

ভূমি রক্ষা কমিটির ডাকে রোববার খাগড়াছড়ির মানিকছড়িতে অর্ধ দিবস  সড়ক অবরোধ চলাকালে চট্টগ্রাম-খাগড়াছড়ি সড়কের গবামারাস্থ পিছলাতলা এলাকায় অবরোধকারীরা একটি ট্রাক ও  মিনি কাভার ভ্যান ভাংচুর করেছে। এ সময়  চালকসহ ২ জন আহত হয়েছে।

জানা  গেছে, জেলার মানিকছড়ি উপজেলার গচ্ছাবিলের পূর্বপাশে বক্রিপাড়া, মনাধন পাড়া, গবামারা, ওয়াকছড়ি, হাফছড়িতে পাহাড়ীদের পরিত্যক্ত ভূমি জবরদখলের প্রতিবাদে মানিকছড়ি ভূমি রক্ষা কমিটি রোববার অর্ধ দিবস সড়ক অবরোধ  আহ্বান করে। অবরোধ চলাকালে চট্টগ্রাম-খাগড়াছড়ি সড়কের গবামারাস্থ পিছলাতলা এলাকায় পিকেটাররা   সারবাহী ট্রাক (নং-চট্টমেট্রো-ট-১১-০৫৫৬) ভাংচুর করে। এ সময় ট্রাক হেলপার মোঃ আবদুল কাদের(৩৭) আহত হয়। পরে একই জায়গায় একটি মিনি কাভার ভ্যান (চট্টমেট্রো-অ-১১-০৫৯১) পিকেটাররা ভাংচুর করলে চালক মোঃ কোরবান আলী(৫০) আহত হয়। তাদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তির পর তাদের চট্টগ্রাম  মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

মানিকছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মোঃ শফিকুল ইসলাম জানান, গাড়ী ভাংচুর ও আহতের ঘটনায় কেউ অভিযোগ না করায় মামলা হয়নি। তবে পরিস্থিতি নিয়স্ত্রণে রাখতে পুলিশ সর্তক অবস্থানে রয়েছে।

এদিকে প্রশাসন সূত্রে জানা গেছে, উপজেলার গচ্ছাবিলের পূর্বপাশে বক্রিপাড়া, মনাধন পাড়া, গবামারা, ওয়াকছড়ি, হাফছড়িতে পরিত্যক্ত ভূমি জবরদখলকে কেন্দ্র পাহাড়ী-বাঙালীর মধ্যে উত্তেজনার খবর  পেয়ে মানিকছড়ি উপজেলা নিবার্হী অফিসার যুথিকা সরকার,খাগড়াছড়ির অতিরিক্ত পুলিশ সুপার মোঃ এনায়েত হোসেন মান্নান, উপজেলা চেয়ারম্যান ম্রাগ্য মারমা, সার্কেল এ.এস.পি(রামগড়) মোঃ ইউনুছ আলী মিয়া ঘটনাস্থল পরিদর্শন করেছেন। এসময় তারা ভূমি স্থিতি অবস্থা বজায় রাখা এবং  প্রশাসন নির্দেশ না দেয়া পর্যন্ত পরবর্তী সময়ে ভূমির রেকর্ডপত্র যাচাই-বাচাই পূর্বক মালিকানা নির্ধারণ করার  নির্দেশ দিয়েছেন।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
আর্কাইভ