• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
বিলাইছড়িতে বিএনপি`র প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন                    রাঙামাটিতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত                    তিন ফুট খুলে দিয়ে কাপ্তাই বাঁধের পানির চাপ কমানো হচ্ছে                    বিলাইছড়িতে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান উদ্বোধন                    বিলািইছড়িতে আশিকা’র প্রকল্প অবহিতকরণ সভা                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের সংবর্ধনা                    পুনঃ দরপত্র আহ্বান বিজ্ঞপ্তি (CRLIWM-CHT,WSM)                    তিন পার্বত্য জেলা পরিষদের নতুন অন্তর্বর্তীকালীন পরিষদ গঠিত                    AULSM CHTBD Project দরপত্র বিজ্ঞপ্তি                    আদিবাসী হিসেবে স্বীকৃতির দাবি জানালে বিছিন্নবাদী বলে তকমা দেওয়া হচ্ছে                    হিলফ্লাওয়ারের ফারুয়াতে দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সমন্বয় সভা                    আশিকা-কোটেশন আহ্বান বিজ্ঞপ্তি                    পার্বত্যাঞ্চলের ৪২ হাজার ৭৯১ শিশুকে পুষ্টি সহায়তা দেবে হেলেনকেলার                    বিলাইছড়িতে আশিকার ভূমি ধস ও বন্যায় ক্ষতিগ্রস্তদের কার্যক্রমের অবহিতকরণ সভা                    সাজেকে আটকে থাকা ৫৬১ জন পর্যটকের মধ্যে ১৫০জন খাগড়াছড়ি পৌছেছেন                    ভারী বর্ষনে রাঙামাটিতে ১২৬টি স্থানে পাহাড় ধস                    রাঙামাটি সদর ও বিলািইছড়িতে পানিতে ভেসে গিয়ে দুই ব্যক্তির মৃত্যু                    টানা বৃষ্টিপাতে রাঙামাটিতে নিম্নাঞ্চল প্লাবিত, বিভিন্ন স্থানে পাহাড় ধস                    টানা বৃষ্টিতে সড়ক তলিয়ে যাওয়ায় সাজেকে আটকে পড়েছেন ৬০০ পর্যটক                    বিলাইছড়িতে ভারী বৃষ্টিপাতে নিম্নাঞ্চল প্লাবিত                    ভারী বর্ষনে পর্যটক ও জনসাধারণের জন্য সাজেক পর্যটন বন্ধ ঘোষনা                    
 
ads

কতুকছড়িতে গুলিসহ দুব্যক্তিকে আটকের ঘটনার প্রতিবাদে সংবাদ সন্মেলন

স্টাফ রিপোর্টার : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 07 Jul 2015   Tuesday

রাঙামাটির কতুকছড়ির হাফ বাজার থেকে মিথ্যা ও হয়রানিমুলক নাটক সাজিয়ে গুলিসহ দুব্যক্তিকে আটকের ঘটনার প্রতিবাদে মঙ্গলবার সংবাদ সন্মেলন করেছে ব্যবসায়ী ও এলাকাবাসীরা। 

সংবাদ সন্মেলনে বক্তারা নিরাপত্তা বাহিনীর সদস্যরা সম্পুর্ণ পরিকল্পিতিভাবে  মিথ্যা ও হয়রানীমূলক নাটক সাজিয়ে দোকানের একটি কক্ষে গুলির  প্যাকেট রেখে দিয়ে নিরীহ দুব্যক্তিকে আটক করেছে বলে অভিযোগ করে অবিলম্বে আটককৃতদের নিঃশর্তভাবে মুক্তি দাবী জানান। অন্যথায় কঠোর কর্মসূচির হুমকি দেন। 

কতুকছড়ি ইউপি কার্যালয়ে আয়োজিত সংবাদ সন্মেলনে লিখিত বক্তব্যে পাঠ করেন কতুকছড়ি বাজার ব্যবসায়ী সমিতির সহ-সভাপতি কৃঞ্চ বিশ্বাস। এসময় কতুকছড়ি ইউপির ৮ নং ওয়ার্ড সদস্য চন্দন চাকমা, কতুকছড়ি বাজার ব্যবসায়ী সমিতির সহ-সভাপতি অক্ষয় চন্দ্র চাকমা, সদস্য শান্তি চাকমা,চৌধুরী প্রকাশ বড়–য়া, রীতা চাকমা, চিংকু চাকমা প্রমুখ।

বক্তারা অভিযোগ করে আরও বলেন, গত রোববার নিরাপত্তা বাহিনীর সদস্যরা কতুকছড়ির হাফ বাজারের মানব জ্যোতি চাকমার দোকানে  অতর্কিতে ঘেরাও করে তল্লাশী চালায়। সাপ্তাহিক বাজারের আসা লোকজনদের জোরপূর্বক দোকানের ভেতর বসিয়ে রেখে জনমনের আতংক সৃষ্টি করে। এসময় তল্লাশীর এক পর্যায়ে দোকানের একটি কক্ষে পরিকল্পিতভাবে মিথ্যাভাবে নাটক সাজিয়ে ২৬ রাউন্ড গুলি রেখে দিয়ে দোকানদার মানব জ্যোতি চাকমা ও ক্রেতা বিনিময় চাকমাকে আটক করে পুলিশের কাছে হস্তান্তর করা হয়।     

উল্লেখ্য, গত রোববার রাঙামাটির সদর উপজেলা কতুকছড়ির হাফ বাজারের একটি দোকানের কক্ষে তল্লাশী চালিয়ে ২৬ রাউন্ড গুলিসহ  দোকানদার মানব জ্যোতি চাকমা ও বিনিময় চাকমাকে আটক করে নিরাপত্তা বাহিনীর সদস্যরা। 

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

 

 

 

ads
ads
আর্কাইভ