• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
সাজেকের পরিস্থিতি নিরসনে তিন সদস্যর কমিটি,সোমবার আন্দোলনকারীদের সাথে বৈঠক                    রাঙামাটিতে প্রবারণা পূর্নিমা উদযাপন                    বিলাইছড়িতে প্রবারণা পূর্ণিমা উদযাপন                    বৃহস্পতিবার থেকে ফের সাজেকে সড়ক অবরোধের ডাক                    বিলাইছড়িতে মণ্ডপ পরিদর্শনে জোন কমান্ডার                    মিথ্যা তথ্য দিয়ে গুজবে বিশৃঙ্খলার ফাঁদে পা না দেয়ার আহ্বান পার্বত্যপ্রতিমন্ত্রী                    সাজেক ভ্রমণে পর্যটকদের নিষেধাজ্ঞা প্রত্যাহার করল প্রশাসন                    বিলাইছড়িতে ফ্যামিলি কার্ড তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজারদের প্রশিক্ষণের উদ্বোধন                    বিলাইছড়িতে দুস্থ ৬ পরিবারের মাঝে টেউটিন ও নগদ অর্থ সহায়তা প্রদান                    দুর্যোগ প্রশমন দিবসে বিলাইছড়িতে আলোচনা সভা                    শারদীয় দুর্গাপূজা উপলক্ষে রাঙামাটি রিজিয়নের নিরাপত্তা সমন্বয় সভা                    আশিকা-উন্মুক্ত দরপত্র বিজ্ঞপ্তি                    আশিকা-উন্মুক্ত দরপত্র বিজ্ঞপ্তি                    রাবিপ্রবিতে লিঙ্গুইস্টিকস অ্যান্ড সিএইচটি ল্যাঙ্গুয়েজেস ইনস্টিটিউট প্রতিষ্ঠার অনুমোদন                    সাজেক পর্যটন কেন্দ্র সাময়িকভাবে বন্ধের ঘোষনা করেছে জেলা প্রশাসন                    রাঙামাটিতে সেনাবাহিনীর বিনামূল্যে চিকিৎসাসেবা পেল হাজারও মানুষ                    উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানে ও সরকারি চাকুরিতে কোটা পুর্নবহালের দাবিতে রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ                    বিলাইছড়িতে মিডওয়াইফ ও নার্সিং প্রশিক্ষণ সমাপনী ও সনদপত্র বিতরণ                    রাঙামাটি চ্যাম্পিয়ন লিগ ফুটবলে বিলাইছড়ি উপজেলা দলের শিরোপা লাভ                    Hill Flower Tender Notice                    রাঙামাটিতে এআই,ফ্যাক্ট চেকিং ও সাংবাদিক সুরক্ষা বিষয়ক তিনদিনের প্রশিক্ষণ কর্মশালা                    
 
ads

আসন্ন ঈদ উপলক্ষে রাঙামাটিতে শিশুদের মাঝে ডিজিএফআই-এর বস্ত্র বিতরণ

স্টাফ রিপোর্টার : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 07 Jul 2015   Tuesday

মঙ্গলবার রাঙামাটি শহরের গর্জনতলী গর্জনতলী ও আশেপাশের এলাকার প্রায় ১শত শিশুদের মাঝে ঈদ বস্ত্র বিতরণ করেছে গোয়েন্দা সংস্থা ডিজিএফআই।  

রাজীব ত্রিপুরা রোলেক্স স্মৃতি মিলনায়তনে  শিশুদের মাঝে ঈদ বস্ত্র বিতরণ করেন ডিজিএফআই-এর  রাঙামাটির অধিনায়ক কর্নেল মোঃ এমদাদ উল্লাহ ভুঁইয়া পিএসসি। এ সময় ডিজিএফআই রাঙামাটির সহকারী পরিচালক মোহাম্মদ আজিজুল হক, ওয়ারেন্ট অফিসার তৈয়াবির রহমান, কর্পোরাল ইসমাইল, সৈনিক আল এমরান, ত্রিপুরা কল্যাণ ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক ঝিনুক ত্রিপুরা, ত্রিপুরা স্টুডেন্ট  ফোরামের সভাপতি (ভারপ্রাপ্ত) অমল কান্তি ত্রিপুরা, সাবেক সভাপতি টিটু ত্রিপুরা ও উজ্জ্বল ত্রিপুরা উপস্থিত ছিলেন।

ঈদ বস্ত্র বিতরণকালে ডিজিএফআই-এর রাঙামাটির অধিনায়ক কর্নেল মোহাম্মদ এমদাদ উল্লাহ ভুঁইয়া বলেন, ঈদের দিন নতুন জামা কাপড় পরে খুশি উদযাপন করার বেশীর ভাগ স্বপ্ন থাকে শিশুদের। সেই সকল  অসহায় ও দুঃখী মুখগুলোর কথা ভেবে আমরা এ উদ্যোগ গ্রহণ করেছি। তিনি  আরও বলেন, মহান আল্লাহ আমাদেরকে ঈদ-এর রহমত সবার সাথে মিলে মিশে খুশি উদযাপনের জন্যই তো দিয়েছেন। তিনি সুবিধাবঞ্চিত শিশুদের ঈদসহ সকল তাৎপর্যপূর্ণ দিনে এ ধরণের সহযোগিতাপূর্ন মনোভাব নিয়ে সমাজের বিত্তবানদের এগিয়ে আসারও আহ্বান জানান।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

 

 

 

ads
ads
আর্কাইভ