• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানে ও সরকারি চাকুরিতে কোটা পুর্নবহালের দাবিতে রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ                    বিলাইছড়িতে মিডওয়াইফ ও নার্সিং প্রশিক্ষণ সমাপনী ও সনদপত্র বিতরণ                    রাঙামাটি চ্যাম্পিয়ন লিগ ফুটবলে বিলাইছড়ি উপজেলা দলের শিরোপা লাভ                    Hill Flower Tender Notice                    রাঙামাটিতে এআই,ফ্যাক্ট চেকিং ও সাংবাদিক সুরক্ষা বিষয়ক তিনদিনের প্রশিক্ষণ কর্মশালা                    দুর্যোগে অসহায়দের পাশে দাঁড়াতে সামর্থ্যবান ও প্রতিষ্ঠানকে আহ্বান-দীপন তালুকদার দীপু                    বিলাইছড়িতে বৃক্ষরোপন কর্মসূচি অনুষ্ঠিত                    বিলাইছড়িতে নতুন ইউএনও হিসেবে অভি দাশ এর যোগদান                    বিলাইছড়িতে ইউএনওদের বিদায় ও বরণ অনুষ্ঠান                    বিলাইছড়িতে সেনা জোন কর্তৃক মিডওয়াইফ নার্সিং প্রশিক্ষণ                    বিলাইছড়িতে বিএনপি`র প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন                    রাঙামাটিতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত                    তিন ফুট খুলে দিয়ে কাপ্তাই বাঁধের পানির চাপ কমানো হচ্ছে                    বিলাইছড়িতে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান উদ্বোধন                    বিলািইছড়িতে আশিকা’র প্রকল্প অবহিতকরণ সভা                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের সংবর্ধনা                    পুনঃ দরপত্র আহ্বান বিজ্ঞপ্তি (CRLIWM-CHT,WSM)                    Request for Re-Quotation-ASHIKA                    তিন পার্বত্য জেলা পরিষদের নতুন অন্তর্বর্তীকালীন পরিষদ গঠিত                    AULSM CHTBD Project দরপত্র বিজ্ঞপ্তি                    আদিবাসী হিসেবে স্বীকৃতির দাবি জানালে বিছিন্নবাদী বলে তকমা দেওয়া হচ্ছে                    
 
ads

রাঙামাটি সদরের লেমুছড়িতে দুর্বৃত্তদের গুলিতে নিহত ২, আহত ২

স্টাফ রিপোর্টার : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 26 Jul 2015   Sunday

রাঙামাটি সদর উপজেলার ঝগড়াবিল মৌজার খেপ্যেপাড়াস্থ লেমুছড়ি এলাকায় দুর্বৃত্তদের গুলিতে ১ শিশুসহ ২ জন নিহত ও অপর ২ জন আহত হয়েছে। শনিবার গভীর রাতে এ ঘটনা ঘটেছে। নিহতরা হলেন পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির নেতা আশুতোষ  তালুকদার ওরফে সুপ্রিয়(৫০) ও ১০ বৎসরের শিশু ছেলে  অর্নব চাকমা অরণ্য। আহতরা হলেন মিমি চাকমা(২৮)  ও  মলয় চাকমার ছেলে চিক্কাে চাকমা(১৩)। 

স্থানীয়রা জানায়, শনিবার গভীর রাতে রাঙামাটি সদর উপজেলার ঝগড়াবিল মৌজার খেপ্যেপাড়াস্থ লেমুছড়ি এলাকায় মলয় চাকমা বাড়ীতে প্রবেশ করে সাবেক শান্তি বাহিনীর সদস্য  ও  পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির স্থানীয় নেতা আশুতোষ তালুকদার ওরফে সুপ্রিয়কে লক্ষ্য করে গুলি করে। এতে ঘটনাস্থলে আশুতোষ তালুকদার ও  তার পাশে থাকা ১০ বছরের শিশু ছেলে অর্নব চাকমা অরণ্য গুলিবিদ্ধ হয়ে মারা যান। এসময় মলয় চাকমার ভাইয়ের মেয়ে মিমি চাকমা(২৮)  ও  তার  ছেলে চিক্কাে চাকমা(১৩) আহত হয়।  চিক্কো চাকমাকে চট্টগ্রাম  মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।  খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে  গিয়ে লাশ উদ্ধারের  চেষ্টা চালাচ্ছে। ধারনা করা হচ্ছে লাশ সরিয়ে  ফেলা হয়েছে।

সূত্র জানায়,ঘটনার সময় বাড়ীর মালিক মলয় চাকমা বাড়ীতে ছিলেন না। নিহত অর্ণব চাকমা আহত মিমি চাকমার ছেলে।  নিহত আশুতোষের বাড়ী শহরের তবলছড়িস্থ  আনন্দ বিহার এলাকায়। তার বাবার নাম রমেশ তালুকদার। অর্ণব ও তার মা  মিমি চাকমা জুড়াছড়ি উপজেলার বনযোগীছড়া ইউনিয়নের শুনকাছড়ি গ্রাম থেকে কিছু দিন আগে মলয় চাকমার বাড়ীতে এসেছিলেন।  তবে কি কারণে তাদের উপর এ হামলা করা হয়েছে তার বিস্তারিত এখনো কিছুই জানা যায়নি।

পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির  কেন্দ্রীয় তথ্য  ও প্রচার বিভাগের সহসম্পাদক সজীব চাকমা জানিয়েছেন এ ঘটনার কোন তথ্য তাদের কাছে জানা নেই। এবং জনসংহতি সমিতির  কোন সদস্য নিহত হয়নি।  

কতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুর রশিদ  জানান, ঘটনার খবর পেয়ে পুলিশ  ও সেনা সদস্যরা ঘটনাস্থলে গিয়ে এলাকায় তল্লাশী চালাচ্ছেন। তবে  এখনো পর্ষন্ত(বিকাল ৪টা) কোন লাশ উদ্ধার করা সম্ভব হয়নি।

রাঙামাটির পুলিশ সুপার সাঈদ তারিকুল হাসান জানান, ২ জন মারা যাওয়ার কথা শুনেছি। খবর পেয়ে সেনা বাহিনী ও পুলিশ ঘটনাস্থলে গেছে। তারা ফিরে আসলে ঘটনার বিস্তারিত জানা যাবে।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
আর্কাইভ