• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানে ও সরকারি চাকুরিতে কোটা পুর্নবহালের দাবিতে রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ                    বিলাইছড়িতে মিডওয়াইফ ও নার্সিং প্রশিক্ষণ সমাপনী ও সনদপত্র বিতরণ                    রাঙামাটি চ্যাম্পিয়ন লিগ ফুটবলে বিলাইছড়ি উপজেলা দলের শিরোপা লাভ                    Hill Flower Tender Notice                    রাঙামাটিতে এআই,ফ্যাক্ট চেকিং ও সাংবাদিক সুরক্ষা বিষয়ক তিনদিনের প্রশিক্ষণ কর্মশালা                    দুর্যোগে অসহায়দের পাশে দাঁড়াতে সামর্থ্যবান ও প্রতিষ্ঠানকে আহ্বান-দীপন তালুকদার দীপু                    বিলাইছড়িতে বৃক্ষরোপন কর্মসূচি অনুষ্ঠিত                    বিলাইছড়িতে নতুন ইউএনও হিসেবে অভি দাশ এর যোগদান                    বিলাইছড়িতে ইউএনওদের বিদায় ও বরণ অনুষ্ঠান                    বিলাইছড়িতে সেনা জোন কর্তৃক মিডওয়াইফ নার্সিং প্রশিক্ষণ                    বিলাইছড়িতে বিএনপি`র প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন                    রাঙামাটিতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত                    তিন ফুট খুলে দিয়ে কাপ্তাই বাঁধের পানির চাপ কমানো হচ্ছে                    বিলাইছড়িতে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান উদ্বোধন                    বিলািইছড়িতে আশিকা’র প্রকল্প অবহিতকরণ সভা                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের সংবর্ধনা                    পুনঃ দরপত্র আহ্বান বিজ্ঞপ্তি (CRLIWM-CHT,WSM)                    Request for Re-Quotation-ASHIKA                    তিন পার্বত্য জেলা পরিষদের নতুন অন্তর্বর্তীকালীন পরিষদ গঠিত                    AULSM CHTBD Project দরপত্র বিজ্ঞপ্তি                    আদিবাসী হিসেবে স্বীকৃতির দাবি জানালে বিছিন্নবাদী বলে তকমা দেওয়া হচ্ছে                    
 
ads

দীঘিনালা ও রামগড়ে পৃথক সড়ক দুর্ঘটনায় সেনা সদস্যসহ নিহত ৩

খাগড়াছড়ি প্রতিনিধি : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 25 Jul 2015   Saturday

খাগড়াছড়ির দীঘিনালা ও রামগড় উপজেলায় পৃথক দুটি সড়ক দুর্ঘটনায় এক সেনা সদস্যসহ ৩ জন নিহত হয়েছে।

জানা যায়, শুক্রবার ভোরে খাগড়াছড়ি সদর আধুনিক হাসপাতালে পরিবারে রোগী দেখে বাঘাইহাট উদ্দেশ্যে বাড়ী ফেরার পথে দীঘিনালা-বাঘাইহাট সড়কে ১নং নেন্সী বাজার মোড় কদমতলী এলাকায় চলন্ত মোটর সাইকেল থেকে ছিটকে পড়ে সুভাষ কান্তি চাকমার স্ত্রী রতিবালা চাকমা(৬২) আহত হন। পরে তাকে সদর আধুনিক হাসপাতালে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষনা করেন ।
অপরদিকে রামগড় উপজেলা-করেরহাট সড়কের গার্ডের দোকান এলাকায় বৃহ®পতিবার বিকালে যাত্রীবাহি বাসের সাথে মুখোমুখি সংঘর্ষে সেনাবাহিনীর এক সদস্যসহ দুই মোটরসাইকেল আরোহী নিহত ও একজন আহত হয়েছেন। নিহতরা হচ্ছেন সেনা সদস্য দিদারুল আলম(২৭) ও সুজন(২২)। এর মধ্যে নিহত সেনা সদস্য দিদারুল আলমকে গুইমারা সেনানিবাসের হাসপাতালে নেয়ার পর সন্ধ্যায় সেখানে মৃত্যুবরণ করেন। এরা দুজনই ফেনীর ছাগলনাইয়া উপজেলার উত্তর জশপুর গ্রামের বাসিন্দা। দুর্ঘটনায় আহত নোমান(২০) একই গ্রামের বাসিন্দা। নিহত সেনা সদস্য বগুড়ার জাহাঙ্গীরাবাদস্থ ১নং ফিল্ড আর্টিলারী ইউনিটের কর্মস্থল থেকে ঈদের ছুটিতে ছাগলনাইয়ার নিজ বাড়িতে এসেছিলেন।

সূত্র জানায়,বৃহস্পিতবার তিন বন্ধু মিলে ছাগলনাইয়া থেকে একটি মোটরসাইকেলযোগে খাগড়াছড়ির আলুটিলা পর্যটন স্পট ভ্রমণ করতে আসেন। ভ্রমণ শেষে বাড়ি ফেরার পথে বিকালে রামগড় করেরহাট সড়কের গার্ডের দোকান এলাকায় বিপরীত দিক থেকে আসা একটি দ্রুতগামী যাত্রীবাহি বাসের সাথে তাদের চলন্ত মোটরসাইকেলের মধ্যে মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে।

রামগড় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক মানিক চন্দ্র শীল জানান, দিদার ও সুজন দুজনেরই মাথা ফেটে মগজ বেরিয়ে গেছে।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
আর্কাইভ