• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানে ও সরকারি চাকুরিতে কোটা পুর্নবহালের দাবিতে রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ                    বিলাইছড়িতে মিডওয়াইফ ও নার্সিং প্রশিক্ষণ সমাপনী ও সনদপত্র বিতরণ                    রাঙামাটি চ্যাম্পিয়ন লিগ ফুটবলে বিলাইছড়ি উপজেলা দলের শিরোপা লাভ                    Hill Flower Tender Notice                    রাঙামাটিতে এআই,ফ্যাক্ট চেকিং ও সাংবাদিক সুরক্ষা বিষয়ক তিনদিনের প্রশিক্ষণ কর্মশালা                    দুর্যোগে অসহায়দের পাশে দাঁড়াতে সামর্থ্যবান ও প্রতিষ্ঠানকে আহ্বান-দীপন তালুকদার দীপু                    বিলাইছড়িতে বৃক্ষরোপন কর্মসূচি অনুষ্ঠিত                    বিলাইছড়িতে নতুন ইউএনও হিসেবে অভি দাশ এর যোগদান                    বিলাইছড়িতে ইউএনওদের বিদায় ও বরণ অনুষ্ঠান                    বিলাইছড়িতে সেনা জোন কর্তৃক মিডওয়াইফ নার্সিং প্রশিক্ষণ                    বিলাইছড়িতে বিএনপি`র প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন                    রাঙামাটিতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত                    তিন ফুট খুলে দিয়ে কাপ্তাই বাঁধের পানির চাপ কমানো হচ্ছে                    বিলাইছড়িতে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান উদ্বোধন                    বিলািইছড়িতে আশিকা’র প্রকল্প অবহিতকরণ সভা                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের সংবর্ধনা                    পুনঃ দরপত্র আহ্বান বিজ্ঞপ্তি (CRLIWM-CHT,WSM)                    Request for Re-Quotation-ASHIKA                    তিন পার্বত্য জেলা পরিষদের নতুন অন্তর্বর্তীকালীন পরিষদ গঠিত                    AULSM CHTBD Project দরপত্র বিজ্ঞপ্তি                    আদিবাসী হিসেবে স্বীকৃতির দাবি জানালে বিছিন্নবাদী বলে তকমা দেওয়া হচ্ছে                    
 
ads

রাঙামাটিতে জাতীয় মৎস্য সপ্তাহে সমাপনী অনুষ্ঠানে ফিরোজা বেগম চিনু এমপি
কাপ্তাই হ্রদকে কাজে লাগিয়ে দেশের মানুষের মৎস্য চাহিদা মিটিয়ে বাইরেও রপ্তানী সম্ভব

স্টাফ রিপোর্টার : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 03 Aug 2015   Monday

তিন পার্বত্য জেলার সংরক্ষিত মহিলা আসনের সাংসদ ফিরোজা বেগম চিনু বলেছেন, পার্বত্য অঞ্চলে মৎস্য চাষের জন্য বিশাল সম্ভবনাময় এলাকা। এশিয়ার বৃহত্তম এ কাপ্তাই সঠিকভাবে কাজে লাগিয়ে জেলা ও দেশের  মানুষের মৎস্য চাহিদা মিটিয়ে বাইরেও রপ্তানী করা সম্ভব।

সোমবার রাঙামাটিতে জাতীয় মৎস্য সপ্তাহের সমাপনী দিনে  মূল্যায়ন সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

সদর উপজেলা পরিষদ মিলনায়তনে রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ ও জেলা মৎস্য দপ্তরের যৌথ আয়োজনে  অনুষ্ঠানে  প্রধান অতিথি ছিলেন জাতীয় সংসদের  সংসদ সদস্য ফিরোজা বেগম চিনু।  রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান বৃষ কেতু চাকমার সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার মোঃ শহিদুল্লাহ, জেলা পরিষদ সদস্য ও মৎস্য বিষয়ক আহ্বায়ক সাধন মনি চাকমা, সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান অরুন কান্তি চাকমা, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা রুমানা রহমান শম্পা প্রমূখ। স্বাগত বক্তব্য দেন পার্বত্য চট্টগ্রাম মৎস্য চাষ উন্নয়ন ও সম্প্রসারন প্রকল্পের উপ প্রকল্প পরিচালক মৎস্য কর্মকর্তা আবদুর রহমান। অনুষ্ঠানে তিন জন সফল মৎস্য চাষীদের মাঝে সম্মাননা ক্রেস্ট, সনদপত্র এবং জেলা পরিষদের পক্ষ থেকে ২৫জন দরিদ্র  মৎস্য চাষীদের মাঝে মৎস্য পোনা বিতরণ করা হয়।

সাংসদ ফিরোজা বেগম চিনু আরও বলেন, মা মাছরা ডিম পারার সময় যে তিন মাস মৎস্য শিকারের উপর নিষেধাজ্ঞা জারী করা হয়। সেই তিন মাস জেলেদের মাছ মার থেকে বিরত থাকতে হবে। পাশাপাশি কারেন্ট জাল ও ঝাঁক দিয়ে মাছ মারা থেকে বিরত থাকতে হবে। তিনি বেকার যুবকদের ক্রীকের মাধ্যমে মৎস্য চাষ করে আতœকর্মসংস্থান সৃষ্টিরও পরামর্শ দেন। সভাপতির বক্ত্যব্যে রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান বলেন, বর্তমান সরকার পার্বত্য অঞ্চলের মানুষের প্রতি খুবই আন্তরিক তাই মহাজোট সরকার ক্ষতায় আসার পর পরই পার্বত্য জেলার মৎস্য উৎপাদন বৃদ্ধি ও কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে ক্রীকের প্রকল্প হাতে নিয়েছে। এটি পার্বত্যবাসীর জন্য একটি বড় পাওয়া। এখন নিজেদের প্রচেষ্টা ও সরকারকর্তৃক প্রদত্ত সুবিধাগুলোকে কাজে লাগিয়ে সফলতা বয়ে আনতে হবে।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

 

ads
ads
আর্কাইভ