• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানে ও সরকারি চাকুরিতে কোটা পুর্নবহালের দাবিতে রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ                    বিলাইছড়িতে মিডওয়াইফ ও নার্সিং প্রশিক্ষণ সমাপনী ও সনদপত্র বিতরণ                    রাঙামাটি চ্যাম্পিয়ন লিগ ফুটবলে বিলাইছড়ি উপজেলা দলের শিরোপা লাভ                    Hill Flower Tender Notice                    রাঙামাটিতে এআই,ফ্যাক্ট চেকিং ও সাংবাদিক সুরক্ষা বিষয়ক তিনদিনের প্রশিক্ষণ কর্মশালা                    দুর্যোগে অসহায়দের পাশে দাঁড়াতে সামর্থ্যবান ও প্রতিষ্ঠানকে আহ্বান-দীপন তালুকদার দীপু                    বিলাইছড়িতে বৃক্ষরোপন কর্মসূচি অনুষ্ঠিত                    বিলাইছড়িতে নতুন ইউএনও হিসেবে অভি দাশ এর যোগদান                    বিলাইছড়িতে ইউএনওদের বিদায় ও বরণ অনুষ্ঠান                    বিলাইছড়িতে সেনা জোন কর্তৃক মিডওয়াইফ নার্সিং প্রশিক্ষণ                    বিলাইছড়িতে বিএনপি`র প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন                    রাঙামাটিতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত                    তিন ফুট খুলে দিয়ে কাপ্তাই বাঁধের পানির চাপ কমানো হচ্ছে                    বিলাইছড়িতে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান উদ্বোধন                    বিলািইছড়িতে আশিকা’র প্রকল্প অবহিতকরণ সভা                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের সংবর্ধনা                    পুনঃ দরপত্র আহ্বান বিজ্ঞপ্তি (CRLIWM-CHT,WSM)                    Request for Re-Quotation-ASHIKA                    তিন পার্বত্য জেলা পরিষদের নতুন অন্তর্বর্তীকালীন পরিষদ গঠিত                    AULSM CHTBD Project দরপত্র বিজ্ঞপ্তি                    আদিবাসী হিসেবে স্বীকৃতির দাবি জানালে বিছিন্নবাদী বলে তকমা দেওয়া হচ্ছে                    
 
ads

রাঙামাটি শহরে পিস্তলসহ দুই যুবক ও ১১ জুয়াড়ীকে আটক করেছে যৌথ বাহিনী

স্টাফ রিপোর্টার : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 22 Aug 2015   Saturday

শনিবার রাতে রাঙামাটি শহরে বনরুপার কাটাপাহাড় এলাকার মোহাম্মদিয়া মার্কেটের এগত্তর ক্লাবে যৌথ বাহিনীর সদস্যরা অভিষান চালিয়ে ১টি বিদেশী পিস্তল ও ৪ রাউন্ড গুলিসহ দু‌ই যুবককে আটক করেছে। এসময় জুয়া খেলার অপরাধে ১১ জুয়াড়ীকে আটক করা হয়েছে।

পুলিশ সূত্রে জানা গেছে, গোপণ সংবাদের ভিত্তিতে শনিবার রাত ৮টার দিকে শহরের অন্যতম বানিজিক্য কেন্দ্র বনরুপার কাটা পাহাড় লেনের মোহাম্মদিয়া মার্কেটের দোতলায় অবস্থিত এগত্তর নামের একটি ক্লাবে রাঙামাটি সেনা রিজিয়নের(বিএ-৪৭৯৫) মেজর তসলিম মোঃ তারেকের নেতৃত্বে যৌথ বাহিনীর একটি দল অভিযান পরিচালনা করেন। এসময় এগত্তর ক্লাবের একটি কক্ষে অভিযান চালিয়ে ইতালির তৈরী ১টি পিস্তল(৭.৬৫এমএম) ও ১টি ম্যাগজিনসহ ৪রাউন্ড তাজাগুলি উদ্ধার করা হয়। এসময় ওই কক্ষ থেকে শহরের ১নং পাথর ঘাটার অশোক কুমার দেওয়ানের ছেলে প্রিয়তম দেওয়ান (৩২) ও গর্জনতলী এলাকার খেয়াং প্রু মারমার ছেলে লিটন মারমা (২৯)কে আটক করা হয়। তাদের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা দায়ের করা হয়েছে। অপরদিকে,একই ক্লাবের পাশের একটি কক্ষ থেকে জুয়া খেলা ও মাদক দ্রব্য সেবনের অপরাধে ১১জুয়াড়ীকে আটক করা হয়। তাৎক্ষনিকভাবে আটককৃত জুয়াড়ীদের নাম জানা যায়নি। উদ্ধারকৃত অস্ত্র ও গুলিসহ আটককৃতদের কতোয়ালী থানা পুালশের কাছে হস্তান্তর করা হয়েছে।

রাঙামাটি সদর সার্কেলের সহকারী পুলিশ সুপার চিত্ত রঞ্জন পাল সত্যতা স্বীকার করে জানান, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ ও সেনা বাহিনী যৌথভাবে অভিযান চালিয়ে একটি ক্লাব থেকে ১টি পিস্তল ও চার রাউন্ডগুলিসহ ১৩জনকে আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে অস্ত্র ও মাদক দ্রব্য আইনে পৃথক দুটি মামলা দায়ের করা হয়েছে।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
আর্কাইভ