• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
বিলাইছড়িতে বিএনপি`র প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন                    রাঙামাটিতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত                    তিন ফুট খুলে দিয়ে কাপ্তাই বাঁধের পানির চাপ কমানো হচ্ছে                    বিলাইছড়িতে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান উদ্বোধন                    বিলািইছড়িতে আশিকা’র প্রকল্প অবহিতকরণ সভা                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের সংবর্ধনা                    পুনঃ দরপত্র আহ্বান বিজ্ঞপ্তি (CRLIWM-CHT,WSM)                    তিন পার্বত্য জেলা পরিষদের নতুন অন্তর্বর্তীকালীন পরিষদ গঠিত                    AULSM CHTBD Project দরপত্র বিজ্ঞপ্তি                    আদিবাসী হিসেবে স্বীকৃতির দাবি জানালে বিছিন্নবাদী বলে তকমা দেওয়া হচ্ছে                    হিলফ্লাওয়ারের ফারুয়াতে দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সমন্বয় সভা                    আশিকা-কোটেশন আহ্বান বিজ্ঞপ্তি                    পার্বত্যাঞ্চলের ৪২ হাজার ৭৯১ শিশুকে পুষ্টি সহায়তা দেবে হেলেনকেলার                    বিলাইছড়িতে আশিকার ভূমি ধস ও বন্যায় ক্ষতিগ্রস্তদের কার্যক্রমের অবহিতকরণ সভা                    সাজেকে আটকে থাকা ৫৬১ জন পর্যটকের মধ্যে ১৫০জন খাগড়াছড়ি পৌছেছেন                    ভারী বর্ষনে রাঙামাটিতে ১২৬টি স্থানে পাহাড় ধস                    রাঙামাটি সদর ও বিলািইছড়িতে পানিতে ভেসে গিয়ে দুই ব্যক্তির মৃত্যু                    টানা বৃষ্টিপাতে রাঙামাটিতে নিম্নাঞ্চল প্লাবিত, বিভিন্ন স্থানে পাহাড় ধস                    টানা বৃষ্টিতে সড়ক তলিয়ে যাওয়ায় সাজেকে আটকে পড়েছেন ৬০০ পর্যটক                    বিলাইছড়িতে ভারী বৃষ্টিপাতে নিম্নাঞ্চল প্লাবিত                    ভারী বর্ষনে পর্যটক ও জনসাধারণের জন্য সাজেক পর্যটন বন্ধ ঘোষনা                    
 
ads

পার্বত্য মন্ত্রনালয়ের সচিবের পিতা বরেন্দ্র কুমার ত্রিপুরা আর নেই

খাগড়াছড়ি প্রতিনিধি : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 26 Aug 2015   Wednesday

খাগড়াছড়ির কৃতি সন্তান ও পার্বত্য মন্ত্রনালয়ের সচিব নব বিক্রম ত্রিপুরা ও জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা রন বিক্রম ত্রিপুরা’র পিতা বরেন্দ্র কুমার ত্রিপুরা পরলোক গমন করেছেন । বুধবার দুপুরে হঠাৎ তিনি শারিরিক অসুস্থ বোধ করলে তাকে খাগড়াছড়ি আধুনিক সদর হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষনা করেন। মৃত্যূকালে তার বয়স হয়েছিল ৯৬ বৎসর। মৃত্যুকালে তিনি দুই ছেলে ও দুই মেয়ে, নাতী-নাতনী, গুনগ্রাহী ও আত্মীয় স্বজন রেখে গেছেন । 

এদিকে, বরেন্দ্র কুমার ত্রিপুরার মৃত্যুতে জেলায় শোকের ছায়া নেমে এসছে।  সর্বস্তরের মানুষ তাকে এক নজর দেখার জন্য তার বাসা মিলনপুর এলাকায় ভিড় জমান।  বৃহস্পতিবার বিকেলে সাতভাইয়া পাড়াস্থ ত্রিপুরা মহাশশ্মানে তার দাহক্রিয়া সম্পন্ন করা হবে বলে পারিবারিক সূত্রে জানা গেছে।

তার মৃত্যুতে পার্বত্য চট্টগ্রাম ভারত প্রত্যাগত শরনার্থী বিষয়ক টাস্কফোসে’র চেয়ারম্যান(প্রতিমন্ত্রী) যতীন্দ্র লাল ত্রিপুরা, খাগড়াছড়ি ২৯৮নং আসনে সংসদ কুজেন্দ্র লাল ত্রিপুরা, পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান কংজরী চৌধুরী, মং সার্কেল চীফ রাজা সাচিংপ্রু চৌধুরী, জেলা প্রশাসক মোঃ ওয়াহিদুজ্জামান, পুলিশ সুপার মজিদ আলী, মারমা উন্নয়ন সংসদের কেন্দ্রীয় কমিটি’র সভাপতি চাইথোঅং মারম, জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক মোঃ জাহেদুল আলম, প্রেস ক্লাবের সভাপতি জীতেন বড়ুয়া, পৌর মেয়র মোঃ রফিকুল আলম, সদর উপজেলা চেয়ারম্যান চ্ঞুমনি চাকমা, খাগড়াছড়ি রিপোটার্স ইউনিটি’র সভাপতি চাইথোয়াই মারমা, চাকমা একাডেমী’র সভাপতি সন্তোষিত চাকমা বকুল, সাংবাদিক ইউনিয়ন’র সভাপতি নুরুল আজম, খাগড়াছড়ি হেডম্যান এসোশিয়েশনে সুইহ্লাপ্রু চৌধুরী, কার্বারী এসোশিয়েশনে সভাপতি রনিক ত্রিপুরা, সনাতন সমাজ কল্যান পরিষদের সভাপতি পিপি এড. বিধান কানুনগো, সেক্রেটারী সজল বরন সেন, বাংলাদেশ মারমা সংগঠন ঐক্য পরিষদের কংচাইরী মাষ্টারসহ সরকারী-বেসরকারী প্রতিষ্ঠানের ব্যক্তিরা শোক প্রকাশ ও সমবেদনা জানিয়েছেন ।

অপরদিকে, বুধবার ত্রিপুরা কল্যাণ ফাউন্ডেশন রাঙামাটি শাখার সাধারণ সম্পাদক ঝিনুক ত্রিপুরা এক প্রেস বিজ্ঞপ্তিতে প্রয়াতের প্রতি গভীর শ্রদ্ধা ও তার বিদেহী আত্নার সৎগতি কামনা এবং তাঁর শোক সন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জ্ঞাপন করেছেন। 

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
আর্কাইভ