• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানে ও সরকারি চাকুরিতে কোটা পুর্নবহালের দাবিতে রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ                    বিলাইছড়িতে মিডওয়াইফ ও নার্সিং প্রশিক্ষণ সমাপনী ও সনদপত্র বিতরণ                    রাঙামাটি চ্যাম্পিয়ন লিগ ফুটবলে বিলাইছড়ি উপজেলা দলের শিরোপা লাভ                    Hill Flower Tender Notice                    রাঙামাটিতে এআই,ফ্যাক্ট চেকিং ও সাংবাদিক সুরক্ষা বিষয়ক তিনদিনের প্রশিক্ষণ কর্মশালা                    দুর্যোগে অসহায়দের পাশে দাঁড়াতে সামর্থ্যবান ও প্রতিষ্ঠানকে আহ্বান-দীপন তালুকদার দীপু                    বিলাইছড়িতে বৃক্ষরোপন কর্মসূচি অনুষ্ঠিত                    বিলাইছড়িতে নতুন ইউএনও হিসেবে অভি দাশ এর যোগদান                    বিলাইছড়িতে ইউএনওদের বিদায় ও বরণ অনুষ্ঠান                    বিলাইছড়িতে সেনা জোন কর্তৃক মিডওয়াইফ নার্সিং প্রশিক্ষণ                    বিলাইছড়িতে বিএনপি`র প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন                    রাঙামাটিতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত                    তিন ফুট খুলে দিয়ে কাপ্তাই বাঁধের পানির চাপ কমানো হচ্ছে                    বিলাইছড়িতে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান উদ্বোধন                    বিলািইছড়িতে আশিকা’র প্রকল্প অবহিতকরণ সভা                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের সংবর্ধনা                    পুনঃ দরপত্র আহ্বান বিজ্ঞপ্তি (CRLIWM-CHT,WSM)                    Request for Re-Quotation-ASHIKA                    তিন পার্বত্য জেলা পরিষদের নতুন অন্তর্বর্তীকালীন পরিষদ গঠিত                    AULSM CHTBD Project দরপত্র বিজ্ঞপ্তি                    আদিবাসী হিসেবে স্বীকৃতির দাবি জানালে বিছিন্নবাদী বলে তকমা দেওয়া হচ্ছে                    
 
ads

বাঘাইছড়িতে দুর্বৃত্তদের ট্রাকে আগুন, বিক্ষুদ্ধ ব্যবসায়ীদের মানববন্ধন ও স্মারকলিপি পেশ

বাঘাইছড়ি প্রতিনিধি : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 30 Aug 2015   Sunday

রোববার একদল দুর্বৃত্ত রাঙামাটির বাঘাইছড়ি-দীঘিনালা সড়কের সেগুন বাগান এলাকায় একটি মাল বোঝাই ট্রাক আগুনে পুড়িয়ে দিয়েছে। ঘটনার প্রতিবাদে তাৎক্ষনিকভাবে বাজার ব্যবসায়ীরা দোকানপাট বন্ধ রেখে মানবন্ধন  কর্মসূচি  পালন ও উপজেলা প্রশাসনের কাছে স্মারকলিপি দিয়েছে। পুলিশ ও স্থানীয়রা জানায়, রোববার বাঘাইছড়ি উপজেলার দীঘিনালা-বাঘাইছড়ি সড়কের ১০ কিলোমিটার নামক সেগুন বাগান এলাকায়  ৫ থেকে ৬ জনের একদল দুর্বৃত্ত গাছের গুড়ি  ফেলিয়ে মালবোঝাই ট্রাক(ফেনী ধ-১১১১-০৩৯১) গতিরোধ করে। ট্রাকটি ফেনী থেকে খাগড়াছড়ি-দীঘিনালা হয়ে বাঘাইছড়ি উপজেলায় যাচ্ছিল। এসময় সন্ত্রাসীরা অস্ত্রের মূখে ট্রাক চালক মো. ইসমাইল হোসেন ও সহকারী মো. জয়নালকে জিম্মি করে ট্রাক থেকে নামিয়ে দিয়ে আগুন ধরিয়ে দেয়। তবে সন্ত্রাসীরা পালিয়ে গেলে দ্রুত ট্রাকের আগুন নেভানো সম্ভব হয়। । 

এদিকে, এ খবর ছড়িয়ে পড়লে উপজেলা সদরে বাঙালি ব্যবসায়ীরা বিক্ষোভে ফেটে পড়েন। তারা দোকানপাট বন্ধ রেখে উপজেলা প্রশাসনের সামনে মানববন্ধন কর্মসূচি পালন করেন। ঘন্টাব্যাপী মানববন্ধন শেষে ব্যবসায়ীরা উপজেলা নির্বাহী কর্মকর্তার মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবরে স্মারকলিপিপেশ করেন। পরে  উপজেলার চৌমুহনী এলাকার মুক্ত মঞ্চে সমাবেশ করেন। বক্তব্য দেন, মসজিদ মার্কেট পরিচালনা কমিটির সভাপতি মোঃ নিজাম উদ্দিন বাবু ও চৌমুহনী মার্কেট পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক মোঃ কামাল হোসেন প্রমূখ।

ব্যবসায়ীদের অভিযোগ গত দুই মাস আগে উপজেলা সদরে কয়েকটি বিপনি বিতান (মার্কেট) থেকে তিন লাখ টাকা চাঁদা দাবি করেন সন্ত্রাসীরা। চাঁদা না দিলে মাল বোঝাই গাড়ি আগুন দেওয়াসহ নানা হুমকি দিয়ে আসছিল। চাঁদা  না পাওয়ায়  সন্ত্রাসীরা মালবোঝাই ট্রাকে  আগুন দিয়েছে। বাঘাইছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা  জাকির হোসেন ফকির জানান, ঘটনাস্থলটি জনবিচ্ছিন্ন এবং সাজেক থানায় অর্ন্তভুক্ত। ট্রাকে আগুন দেয়ার বিষয়টি শুনেছেন এবং এ বিষয়ে পদক্ষেপ নেয়া হচ্ছে।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
আর্কাইভ