• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
পার্বত্য প্রতিমন্ত্রী হেলাল উদ্দিনের অপসারণের দাবিতে রাঙামাটিতে মানবন্ধন                    নানিয়ারচরে জাম পাড়তে গিয়ে বিদ্যুতায়িত হয়ে এক শিক্ষিকার মৃত্যু                    রাজস্থলীতে মদ ভেবে বিষপানে এক যুবকের মৃত্যু                    পার্বত্য প্রতিমন্ত্রীর নির্দেশে রাজস্থলীর দুর্গম খিয়াং পাড়ার ৫০পরিবার সুপেয় পানি পাচ্ছে                    বিলাইছড়িতে জলবায়ু পরিবর্তন বিষয়ক কর্মশালা                    Tender Notice for Hiring of External Audit Firm-ADA                    দোলায় ঝুলিয়ে দুর্গম পথ হেটে গ্রামবাসীরা প্রসূতিকে জুরাছড়িতে হাসপাতালে পৌছাল                    রাঙামাটিতে পুলিশ-ম্যাজিষ্ট্রেসি কনফারেন্স অনুষ্ঠিত                    বিলাইছড়িতে আইডিয়া শোকেসিং প্রোগ্রাম অনুষ্ঠিত                    ৩০ বছরেও কল্পনা চাকমা অপহরণের বিচার না পাওয়ায় পার্বত্যবাসী হতাশ                    পার্বত্য চুক্তি বাস্তবায়িত না হওয়ায় জুম্ম জনগণের ওপর জাতিগত নির্যাতন বাড়ছে-সন্তু লারমা                    ফিফা বিশ্বকাপকে স্বাগত জানাতে রাঙামাটিতে আর্জেন্টিনা সমর্থকদের শোভাযাত্রা                    দীপেন দেওয়ানকে পার্বত্যমন্ত্রীর পুর্নবাহলের দাবিতে রাঙামাটিতে মানববন্ধন                    সাংবাদিক জিতেন বড়ুয়ার মুক্তির দাবিতে রাঙামাটিতে মানববন্ধন                    জুম্ম শিশুকে ধর্ষনের প্রতিবাদে পিসিপি ও এইচডব্লিউর রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ                    রাঙামাটিতে অসহায় কৃষকের ধান কেটে ঘরে তুলে দিল জেলা ছাত্রদল                    রাঙামাটিতে এক হাজার পিচ ইয়াবাসহ আটক ৩                    সারাদেশে অব্যাহত ধর্ষণের ঘটনায় এইচডব্লিউএফের উদ্বেগ ও ক্ষোভ প্রকাশ                    রাঙামাটিতে আন্তর্জাতিক জীববৈচিত্র্য দিবস পালিত                    রাঙামাটি আইনজীবী সমিতির সভাপতি শাহ আলম ও সম্পাদক শিশুমনি চাকমা নির্বাচিত                    বাঘাইছড়িতে প্রত্যান্ত এলাকা থেকে হাম লক্ষণ নিয়ে এক শিশু হাসপাতালে ভর্তি                    
 
ads

রাঙামাটিতে রেড ক্রিসেন্ট জেলা ইউনিটের অবহিতকরণ সভা

স্টাফ রিপোর্টার : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 31 Aug 2015   Monday

সোমবার রাঙামাটিতে রেড ক্রিসেন্ট জেলা ইউনিটের উদ্যোগে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠান ভিত্তিক যুব ও সহশিক্ষা কার্যক্রম এর আওতাভুক্ত “অবহিতকরণ সভা” অনুষ্ঠিত হয়।

শহীদ আব্দুল আলী একাডেমী মিলনায়তনে অনুষ্ঠিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিষ্ট্রেট জান্নাতুল ফেরদৌস। শহীদ আব্দুল আলী একাডেমীর কো-অপ্ট সদস্য মো: ছাওয়াল উদ্দিনের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন রাঙামাটি রেড ক্রিসেন্ট ইউনিটের সেক্রেটারী এম. বখতেয়ার উদ্দিন। এসময় উপস্থিত ছিলেন কার্যনির্বাহী সদস্য ডা.গঙ্গা মানিক চাকমা, আজীবন সদস্য আবুল কালাম আজাদ,  শহীদ আব্দুল আলী একাডেমীর সিনিয়র শিক্ষক  প্রফুল্ল কুমার রায়। স্বাগত বক্তব্য রাখেন শহীদ আব্দুল আলী একাডিমীর ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক শিক্ষক মোঃ মোবারক আলী। অনুষ্ঠান সঞ্চালনা করেন ইউনিট লেভেল অফিসার নাসরিন আক্তার।   

 অবহিতকরণ সভায় যুব সহশিক্ষা কার্যক্রমের উপর বিস্তারিত আলোচনা করেন যুব প্রধান রাকিবুল হাসান ভূঁইয়া

আলোচনায় বক্তারা বলেন, দুর্যোগপূর্ণ দেশ হিসেবে বাংলাদেশ সব সময়ই ঝুঁকির মধ্যে রয়েছে। যে কোন দুর্যোগে দক্ষ স্বেচ্ছাসেবক হিসেবে দেশের যে কোন স্থানে যুব রেড ক্রিসেন্ট সদস্যরা সরকারের পাশাপাশি সহযোগী উদ্ধার ও ত্রাণকর্মী হিসেবে কাজ করছে। রেড ক্রসেন্ট নীতিমালার ভিত্তিতে এ উদ্দেশ্য সামনে রেখেই বর্তমান সরকার রেড ক্রিসেন্ট যুব স্বেচ্ছাসেবক কার্যক্রমকে “সহশিক্ষা কার্যক্রম” হিসেবে ২০১০ সাল হতে অন্তর্ভূক্ত করেছেন।“যুব সহশিক্ষা কার্যক্রম” বাস্তবায়নই এখন রাঙামাটি ইউনিটের রেড ক্রিসেন্ট আন্দোলনের অন্যতম দায়িত্ব।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর. 

 

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ