• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
AULSM CHTBD Project দরপত্র বিজ্ঞপ্তি                    আদিবাসী হিসেবে স্বীকৃতির দাবি জানালে বিছিন্নবাদী বলে তকমা দেওয়া হচ্ছে                    হিলফ্লাওয়ারের ফারুয়াতে দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সমন্বয় সভা                    আশিকা-কোটেশন আহ্বান বিজ্ঞপ্তি                    পার্বত্যাঞ্চলের ৪২ হাজার ৭৯১ শিশুকে পুষ্টি সহায়তা দেবে হেলেনকেলার                    বিলাইছড়িতে আশিকার ভূমি ধস ও বন্যায় ক্ষতিগ্রস্তদের কার্যক্রমের অবহিতকরণ সভা                    সাজেকে আটকে থাকা ৫৬১ জন পর্যটকের মধ্যে ১৫০জন খাগড়াছড়ি পৌছেছেন                    ভারী বর্ষনে রাঙামাটিতে ১২৬টি স্থানে পাহাড় ধস                    রাঙামাটি সদর ও বিলািইছড়িতে পানিতে ভেসে গিয়ে দুই ব্যক্তির মৃত্যু                    টানা বৃষ্টিপাতে রাঙামাটিতে নিম্নাঞ্চল প্লাবিত, বিভিন্ন স্থানে পাহাড় ধস                    টানা বৃষ্টিতে সড়ক তলিয়ে যাওয়ায় সাজেকে আটকে পড়েছেন ৬০০ পর্যটক                    বিলাইছড়িতে ভারী বৃষ্টিপাতে নিম্নাঞ্চল প্লাবিত                    ভারী বর্ষনে পর্যটক ও জনসাধারণের জন্য সাজেক পর্যটন বন্ধ ঘোষনা                    টানা ভারী বৃষ্টিপাতে রাঙামাটির জনজীবন বিপর্যস্ত, কয়েকটি স্থানে পাহাড় ধস                    অতি বৃষ্টিপাতে বাঘাইছড়িতে পাহাড় থেকে গাছের গোড়া পড়ে একজনের মৃত্যূ                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান বৃষকেতুসহ গ্রেফতার ২                    পার্বত্য ভিক্ষু সংঘের উপসংঘরাজ শ্রদ্ধালংকার মহাথেরোর ৭৫ তম জন্মদিন পালিত                    ২৮ জুন রাঙামাটিতে ৮৫ হাজার ৮০৭জন শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে                    রাঙামাটিতে চাঞ্চল্যকর গৃহবধু হত্যা ও অর্থ লুটের ঘটনায় দুই আসামি গ্রেফতার                    হতাশা নিরসনে পার্বত্য মন্ত্রণালয়ে আস্থাভাজন আদিবাসীকে মন্ত্রী নিয়োগের দাবি                    বিলাইছড়িতে সিসিএইচপি প্রকল্পের স্টেকহোল্ডারদের নিয়ে সমন্বয় সভা                    
 
ads

রাঙামাটিতে বিএম ইনস্টিস্টিউটের অধ্যক্ষের অপসারনে দাবীতে শিক্ষার্থীদের মানববন্ধন ও প্রতিবাদ

স্টাফ রিপোর্টার : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 03 Sep 2015   Thursday

বৃহস্পতিবার রাঙামাটি বিএম ইনস্টিস্টিউটের অধ্যক্ষ মাহাদুন নবী খানের অপসারনের দাবীতে ক্লাশ বর্জন করে অধ্যক্ষের অপসারনের দাবীতে শিক্ষার্থীরা রাঙামাটি-চট্টগ্রাম সড়কে  মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেছে। ইনস্টিস্টিউটের অধ্যক্ষ মদ্যপ অবস্থায় ক্লাশে শিক্ষার্থীদের সাথে অসৎদাচরণ ও শিক্ষার্থীদের উপর মারধরের অভিযোগ এনে এ মানববন্ধন করে শিক্ষার্থীরা।

রাঙামাটির বিএম ইনস্টিস্টিউটের অধ্যক্ষ মাহাদুন নবী খানের অপসারনের দাবীতে রাঙামাটি-চট্টগ্রাম সড়কের রাঙামাটি বিএম ইনস্টিস্টিটের সামনে ক্লাশ বর্জন করে শিক্ষার্থীরা ঘন্টাব্যাপী মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করে। এসময় শিক্ষার্থীরা অধ্যক্ষের অপসারণসহ বিভিন্ন শ্লোগান দেয়। পরে পুলিশ ও ইনস্টিটিউটের শিক্ষকরা মানববন্ধনকারী শিক্ষার্থীদের সাথে কথা বলার পর শিক্ষার্থীরা ক্লাশে চলে যায়। তবে বিএম ইনস্টিস্টিটের অধ্যক্ষ শিক্ষার্থীদের আনা অভিযোগ অস্বীকার করেছেন। 

মানববন্ধন চলাকালে শিক্ষার্থীরা সাংবাদিকের কাছে অভিযোগ করে জানায়, বিএম ইনস্টিস্টিউটের অধ্যক্ষ মাহাদুন নবী খান প্রায়ই সময় মদ খেয়ে মাতাল অবস্থায় ইনস্টিটিটের শিক্ষার্থীদের উপর চড়াও হন এবং শিক্ষার্থীদের উপর মারধরের চেষ্টা করেন। বুধবার তিনি মাতাল অবস্থায় ইনস্টিস্টিউটে গিয়ে শিক্ষার্থীদের ক্লাশে ডেকে নিয়ে ক্লাশ করার নামে ঘন্টার পর ঘন্টা বসিয়ে রেখে শিক্ষার্থীদের সাথে অসৎদাচরণ করেন। এসময় মাতাল অবস্থায় একজন শিক্ষার্থীদের মারধর করলে সে আহত হয় ও এক ছাত্রীকে জড়িয়ে ধরার চেষ্টা করেন। এসব প্রতিবাদ জানাতে তারা রাস্তায় নামতে বাধ্য হয়েছে।

এদিকে, সাংবাদিকরা রাঙামাটি বিএম ইনস্টিস্টিউটের অধ্যক্ষ মাহাদুন নবী খানের সাথে মুঠোফোনে যোগাযোগ করা হলে শিক্ষার্থীদের আনা অভিযোগ অস্বীকার করে জানান, শিক্ষার্থীরা তার বিরুদ্ধে যে সব অভিযোগ এনেছে তা সম্পুর্ণ মিথ্যা ও বানোয়াট। তার বিরুদ্ধে যড়যন্ত্রমূলক হিসেবে এসব অভিযোগ করা হয়েছে।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ