• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
২৮ জুন রাঙামাটিতে ৮৫ হাজার ৮০৭জন শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে                    রাঙামাটিতে চাঞ্চল্যকর গৃহবধু হত্যা ও অর্থ লুটের ঘটনায় দুই আসামি গ্রেফতার                    হতাশা নিরসনে পার্বত্য মন্ত্রণালয়ে আস্থাভাজন আদিবাসীকে মন্ত্রী নিয়োগের দাবি                    বিলাইছড়িতে সিসিএইচপি প্রকল্পের স্টেকহোল্ডারদের নিয়ে সমন্বয় সভা                    বিলাইছড়ি কলেজের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান                    পার্বত্য প্রতিমন্ত্রী হেলাল উদ্দিনের অপসারণের দাবিতে রাঙামাটিতে মানবন্ধন                    নানিয়ারচরে জাম পাড়তে গিয়ে বিদ্যুতায়িত হয়ে এক শিক্ষিকার মৃত্যু                    রাজস্থলীতে মদ ভেবে বিষপানে এক যুবকের মৃত্যু                    পার্বত্য প্রতিমন্ত্রীর নির্দেশে রাজস্থলীর দুর্গম খিয়াং পাড়ার ৫০পরিবার সুপেয় পানি পাচ্ছে                    বিলাইছড়িতে জলবায়ু পরিবর্তন বিষয়ক কর্মশালা                    Tender Notice for Hiring of External Audit Firm-ADA                    দোলায় ঝুলিয়ে দুর্গম পথ হেটে গ্রামবাসীরা প্রসূতিকে জুরাছড়িতে হাসপাতালে পৌছাল                    রাঙামাটিতে পুলিশ-ম্যাজিষ্ট্রেসি কনফারেন্স অনুষ্ঠিত                    বিলাইছড়িতে আইডিয়া শোকেসিং প্রোগ্রাম অনুষ্ঠিত                    ৩০ বছরেও কল্পনা চাকমা অপহরণের বিচার না পাওয়ায় পার্বত্যবাসী হতাশ                    পার্বত্য চুক্তি বাস্তবায়িত না হওয়ায় জুম্ম জনগণের ওপর জাতিগত নির্যাতন বাড়ছে-সন্তু লারমা                    ফিফা বিশ্বকাপকে স্বাগত জানাতে রাঙামাটিতে আর্জেন্টিনা সমর্থকদের শোভাযাত্রা                    দীপেন দেওয়ানকে পার্বত্যমন্ত্রীর পুর্নবাহলের দাবিতে রাঙামাটিতে মানববন্ধন                    সাংবাদিক জিতেন বড়ুয়ার মুক্তির দাবিতে রাঙামাটিতে মানববন্ধন                    জুম্ম শিশুকে ধর্ষনের প্রতিবাদে পিসিপি ও এইচডব্লিউর রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ                    রাঙামাটিতে অসহায় কৃষকের ধান কেটে ঘরে তুলে দিল জেলা ছাত্রদল                    
 
ads

লামায় বন্যার্ত ও পাহাড় ধসে ক্ষতিগ্রস্তদের মাঝে ত্রাণ বিতরণ

লামা প্রতিনিধি : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 02 Sep 2015   Wednesday

বান্দরবানের লামায় সম্প্রতি সময়ে পাহাড় ধস ও বন্যা দুর্গতদের মাঝে নগদ অর্থ বিতরণ করা হয়েছে। 

ডব্লিউএফপি’র অর্থায়নে একতা মহিলা সমিতি’র উদ্যোগে উপজেলার রূপসীপাড়া ইউপি মাঠে নগদ অর্থ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি।

রুপসীপাড়া ইউপি চেয়ারম্যান ছাচিং প্রু মার্মা’র সভাপতিত্বে অনিুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, ডব্লিউএফপি’র দক্ষিণাঞ্চল হেড অফ অপারেশন সৈয়দ এস আরেফিন, সহকারী জেলা প্রশাসক (রাজস্ব) হারুণ অর রশীদ, সহকারী পুলিশ সুপার বান্দরবান, এলজিইডি জেলা নির্বাহী প্রকৌশলী, লামা বিভাগীয় বন কর্মকর্তা রফিকুল ইসলাম চৌধুরী, লামা উপজেলা আওয়ামীলীগ সভাপতি ও সাবেক লামা উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব মোহাম্মদ ইসমাইল, লামা উপজেলা নির্বাহী অফিসার খালেদ মাহমুদ, একতা মহিলা সমিতি নির্বাহী পরিচালক আনোয়ারা বেগম, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি রহিম চৌধুরী, বান্দরবান জেলা পরিষদ সদস্য টিং টিং মার্মা ও বান্দরবান জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ইসলাম বেবী প্রমূখ।

আলোচনা শেষে প্রধান আতিথি পাহাড় ধস ও বন্যায় ক্ষতিগ্রস্থ ৪৫৭ জনের মাঝে প্রথম দফা নগদ ৩ হাজার টাকা বিতরণ করা হয়। একই সুবিধাভোগীদের পরবর্তীতে ২ কিস্তিতে ৩ হাজার করে ৬ হাজার টাকা বিতরণ করা হবে।

এদিকে, প্রতিমন্ত্রী লামা আর্মি ক্যাম্প মাঠে লামা উপজেলা প্রশাসন কর্তৃক আয়োজিত বঙ্গবন্ধু গোল্ডকাপ ফুটবল টূর্ণামেন্ট এর ফাইনাল খেলা উপভোগ করে বিজয়ীদের মাঝে পুরষ্কার বিতরণ করেন। এছাড়া প্রতিমন্ত্রী নবনির্মিত রুপসীপাড়া ইউনিয়ন পরিষদ ভবন উদ্বোধন করেন।

প্রধান অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী বীরবাহাদুর এমপি বলেন, বন্যায় এবার লামাবাসী খুব বেশী ক্ষতিগ্রস্ত হয়েছে। এই ক্ষতি পুষিয়ে উঠতে লামাবাসীর অনেক সময় লাগবে । তাই সরকারী ও বেসরকারী এনজিও’র উদ্দ্যোগে আপনাদের মাঝে অর্থ বিতরণ মানে আপনাদের দুঃখের দিনে শারতি হওয়া। তিনি বিতরনের অর্থ সঠিকভাবে ব্যয় করার পরামর্শ দেন।

তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে বারবার লামাবাসীর কাছে তিনি ছুটে এসেছেন উল্লেখ করে তিনি আরও বলেন, এই ত্রাণ বিতরণ অব্যাহত থাকবে। সুন্দরভাবে অর্থ বিতরণ অনুষ্ঠান সম্পন্ন করায় একতা মহিলা সমিতি ও ডব্লিউ এফপির প্রতিনিধিদের তিনি ধন্যবাদ জানান।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
আর্কাইভ