• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
বিলাইছড়িতে বিএনপি`র প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন                    রাঙামাটিতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত                    তিন ফুট খুলে দিয়ে কাপ্তাই বাঁধের পানির চাপ কমানো হচ্ছে                    বিলাইছড়িতে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান উদ্বোধন                    বিলািইছড়িতে আশিকা’র প্রকল্প অবহিতকরণ সভা                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের সংবর্ধনা                    পুনঃ দরপত্র আহ্বান বিজ্ঞপ্তি (CRLIWM-CHT,WSM)                    তিন পার্বত্য জেলা পরিষদের নতুন অন্তর্বর্তীকালীন পরিষদ গঠিত                    AULSM CHTBD Project দরপত্র বিজ্ঞপ্তি                    আদিবাসী হিসেবে স্বীকৃতির দাবি জানালে বিছিন্নবাদী বলে তকমা দেওয়া হচ্ছে                    হিলফ্লাওয়ারের ফারুয়াতে দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সমন্বয় সভা                    আশিকা-কোটেশন আহ্বান বিজ্ঞপ্তি                    পার্বত্যাঞ্চলের ৪২ হাজার ৭৯১ শিশুকে পুষ্টি সহায়তা দেবে হেলেনকেলার                    বিলাইছড়িতে আশিকার ভূমি ধস ও বন্যায় ক্ষতিগ্রস্তদের কার্যক্রমের অবহিতকরণ সভা                    সাজেকে আটকে থাকা ৫৬১ জন পর্যটকের মধ্যে ১৫০জন খাগড়াছড়ি পৌছেছেন                    ভারী বর্ষনে রাঙামাটিতে ১২৬টি স্থানে পাহাড় ধস                    রাঙামাটি সদর ও বিলািইছড়িতে পানিতে ভেসে গিয়ে দুই ব্যক্তির মৃত্যু                    টানা বৃষ্টিপাতে রাঙামাটিতে নিম্নাঞ্চল প্লাবিত, বিভিন্ন স্থানে পাহাড় ধস                    টানা বৃষ্টিতে সড়ক তলিয়ে যাওয়ায় সাজেকে আটকে পড়েছেন ৬০০ পর্যটক                    বিলাইছড়িতে ভারী বৃষ্টিপাতে নিম্নাঞ্চল প্লাবিত                    ভারী বর্ষনে পর্যটক ও জনসাধারণের জন্য সাজেক পর্যটন বন্ধ ঘোষনা                    
 
ads

রাঙামাটিতে বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনের মাঝে সুদমুক্ত ঋণ বিতরণ

স্টাফ রিপোর্টার : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 02 Sep 2015   Wednesday

বুধবার রাঙামাটিতে জাতীয় সমাজ কল্যাণ পরিষদ থেকে  জেলার ২৮টি স্বেচ্ছাসেবী সংগঠনের মাঝে সর্বমোট ১৫লক্ষ ২৩হাজার টাকার সুদমুক্ত ঋণ বিতরণ করা হয়েছে।

জেলা সমাজসেবা বিভাগের আয়োজনে রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ সম্মেলন কক্ষে এসুদমুক্ত ঋণ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন  জেলা পরিষদ চেয়ারম্যান বৃষকেতু চাকমা। জেলা পরিষদের সদস্য ও সমাজসেবা বিভাগের আহ্বায়ক স্মৃতি বিকাশ ত্রিপুরার সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রসাশক মোঃ মোস্তফা জামান, অতিরিক্ত পুলিশ সুপার মোঃ রেজাউল, জেলা পরিষদ সদস্য অমিত চাকমা রাজু, বাংলাদেশ জাতীয় সমাজকল্যাণ পরিষদের সদস্য চিংকিউ রোয়াজা, জসীম উদ্দিন বাবুল, রাঙামাটি প্রতিবন্ধী স্কুল ও পূর্নবাসন কেন্দ্রের সাধারণ সম্পাদক নুরুল আবছার। স্বাগত বক্তব্য দেন জেলা সমাজসেবা বিভাগের উপ-পরিচালক আলপনা চাকমা।

অনুষ্ঠানে জাতীয় সমাজ কল্যাণ পরিষদ থেকে ২০১৪-২০১৫ অর্থ বছরে প্রাপ্ত অনুদানের চেক ও সুদমুক্ত ক্ষুদ্রঋণ  জেলার ১৫টি সংস্থার মাঝে ১লক্ষ ৬৮হাজার ও সরকারী স্বেচ্ছাসেবী ১৩টি সংস্থার মাঝে ১৩লক্ষ ৫৫হাজার টাকার ঋণের চেক বিতরণ করা হয়।

প্রধান অতিথির বক্তব্যে জেলা পরিষদ চেয়ারম্যান বৃষ কেতু চাকমা বলেন, বাংলাদেশে বর্তমানে যে অর্থনৈতিক প্রবৃদ্ধির ধারাবাহিকতা রয়েছে তা যদি ধরে রেখে অন্যান্য ক্ষেত্রে উন্নয়ন করা সম্ভব হয় তবে একদিকে যেমন জনগণের কল্যাণ সাধন হবে তেমনি আমাদের দেশও এক সময় বিশ্বের একটি সুখী ও সমৃদ্ধ দেশে পরিণত হবে।

 তিনি  আরও বলেন, সমাজে অর্থনৈতিক উন্নয়ন ঘটলে শান্তি প্রতিষ্ঠিত হয়। তাই যে উদ্দ্যেশে এ ঋণের চেক বিতরণ করা হচ্ছে সেটি যেন যথাযথ সমাজের মানুষের কল্যাণে কাজে আসে।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

 

ads
ads
আর্কাইভ