• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানে ও সরকারি চাকুরিতে কোটা পুর্নবহালের দাবিতে রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ                    বিলাইছড়িতে মিডওয়াইফ ও নার্সিং প্রশিক্ষণ সমাপনী ও সনদপত্র বিতরণ                    রাঙামাটি চ্যাম্পিয়ন লিগ ফুটবলে বিলাইছড়ি উপজেলা দলের শিরোপা লাভ                    Hill Flower Tender Notice                    রাঙামাটিতে এআই,ফ্যাক্ট চেকিং ও সাংবাদিক সুরক্ষা বিষয়ক তিনদিনের প্রশিক্ষণ কর্মশালা                    দুর্যোগে অসহায়দের পাশে দাঁড়াতে সামর্থ্যবান ও প্রতিষ্ঠানকে আহ্বান-দীপন তালুকদার দীপু                    বিলাইছড়িতে বৃক্ষরোপন কর্মসূচি অনুষ্ঠিত                    বিলাইছড়িতে নতুন ইউএনও হিসেবে অভি দাশ এর যোগদান                    বিলাইছড়িতে ইউএনওদের বিদায় ও বরণ অনুষ্ঠান                    বিলাইছড়িতে সেনা জোন কর্তৃক মিডওয়াইফ নার্সিং প্রশিক্ষণ                    বিলাইছড়িতে বিএনপি`র প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন                    রাঙামাটিতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত                    তিন ফুট খুলে দিয়ে কাপ্তাই বাঁধের পানির চাপ কমানো হচ্ছে                    বিলাইছড়িতে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান উদ্বোধন                    বিলািইছড়িতে আশিকা’র প্রকল্প অবহিতকরণ সভা                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের সংবর্ধনা                    পুনঃ দরপত্র আহ্বান বিজ্ঞপ্তি (CRLIWM-CHT,WSM)                    Request for Re-Quotation-ASHIKA                    তিন পার্বত্য জেলা পরিষদের নতুন অন্তর্বর্তীকালীন পরিষদ গঠিত                    AULSM CHTBD Project দরপত্র বিজ্ঞপ্তি                    আদিবাসী হিসেবে স্বীকৃতির দাবি জানালে বিছিন্নবাদী বলে তকমা দেওয়া হচ্ছে                    
 
ads

মানিকছড়িতে বৃদ্ধ হত্যার প্রতিবাদে সড়ক অবরোধ

খাগড়াছড়ি প্রতিনিধি : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 03 Sep 2015   Thursday

খাগড়াছড়ির মানিকছড়ি উপজেলায় গনজুর বাগানে এক বৃদ্ধকে হত্যার প্রতিবাদে  ও নিরাপত্তার দাবীতে এলাকাবাসী বৃহ¯পতিবার সড়ক অবরোধ ও  বিক্ষোভ সমাবেশ করেছে। বুধবার রাতে মোঃ আবদুল মতিন(৯০)  লাশ উদ্ধার করে পুলিশ।

জানা গেছে, মানিকছড়ি উপজেলার লাফাইন্দং পাড়া গনজুর বাগান নামক এলাকায় স্ব-পরিবারে(স্বামী-স্ত্রী) বসবাসরত মোঃ আবদুল মতিনকে নিহতের স্ত্রী বাড়িতে না থাকার সুযোগে বুধবার রাতে পিটিয়ে হত্যা করে সন্ত্রাসীরা। পরে পুলিশ ও সেনাবাহিনী ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে। এ সময় জঙ্গলে লুকিয়ে থাকা লাফাইন্দং পাড়ার মৃত মমংশে মারমা ছেলে রিপ্রুচাই মারমা(৫০) ও চোরাঅং মারমা ছেলে উসামং মারমা(৪০)কে আটক করে স্থানীয়রা পুলিশে সোপর্দ করে।

ঘটনার খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেন সিন্দুকছড়ি জোন কমান্ডার লে. কর্নেল রাব্বি আহসান (পিএসসি), রামগড় সার্কেল মোঃ ইউনুছ মিয়া, সাবেক উপজেলা চেয়ারম্যান ও জেলা পরিষদ সদস্য এম এ জব্বার, সহকারী কমিশনার(ভূমি) মোঃ দিদারুল আলম, মানিকছড়ি সদর ইউপি চেয়ারম্যান মোঃ আবুল কালাম উপজেলা আওয়ামী লীগ সাধারণ  সম্পাদক মোঃ মাঈন উদ্দিন ও আওয়ামী লীগ নেতা মোঃ শফিকুর রহমান ফারুকসহ প্রমূখ। 

অপরদিকে, নিহতের আত্বীয়য়-স্বজন ও গুচ্ছগ্রামে বসবাসরত বাঙালিরা এ নির্মম হত্যাকান্ডের দোষীদের গ্রেফতার ও নিরাপত্তা নিশ্চিতের দাবীতে আমতলাস্থ চট্টগ্রাম-খাগড়াছড়ি প্রধান সড়কে বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টা থেকে পৌনে ১টা পর্যন্ত সড়কে অবস্থান নেয়। এসময় তারা বিক্ষোভ মিছিল করে। পরে প্রশাসনের পক্ষ থেকে ঘটনার সুষ্ঠু তদন্তের আশ্বাস দিলে সড়ক অবরোধ তুলে নেয়া হয়।

মানিকছড়ি থানার ওসি মোঃ শফিকুল ইসলাম জানান, সন্দেহজনক ভাবে ২জনকে আটক করা হয়েছে। অভিযোগের ভিত্তিতে  তাদের বিরুদ্ধে মামলা করা হয়েছে। লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য খাগড়াছড়ি আধুনিক জেলা সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
আর্কাইভ