• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানে ও সরকারি চাকুরিতে কোটা পুর্নবহালের দাবিতে রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ                    বিলাইছড়িতে মিডওয়াইফ ও নার্সিং প্রশিক্ষণ সমাপনী ও সনদপত্র বিতরণ                    রাঙামাটি চ্যাম্পিয়ন লিগ ফুটবলে বিলাইছড়ি উপজেলা দলের শিরোপা লাভ                    Hill Flower Tender Notice                    রাঙামাটিতে এআই,ফ্যাক্ট চেকিং ও সাংবাদিক সুরক্ষা বিষয়ক তিনদিনের প্রশিক্ষণ কর্মশালা                    দুর্যোগে অসহায়দের পাশে দাঁড়াতে সামর্থ্যবান ও প্রতিষ্ঠানকে আহ্বান-দীপন তালুকদার দীপু                    বিলাইছড়িতে বৃক্ষরোপন কর্মসূচি অনুষ্ঠিত                    বিলাইছড়িতে নতুন ইউএনও হিসেবে অভি দাশ এর যোগদান                    বিলাইছড়িতে ইউএনওদের বিদায় ও বরণ অনুষ্ঠান                    বিলাইছড়িতে সেনা জোন কর্তৃক মিডওয়াইফ নার্সিং প্রশিক্ষণ                    বিলাইছড়িতে বিএনপি`র প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন                    রাঙামাটিতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত                    তিন ফুট খুলে দিয়ে কাপ্তাই বাঁধের পানির চাপ কমানো হচ্ছে                    বিলাইছড়িতে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান উদ্বোধন                    বিলািইছড়িতে আশিকা’র প্রকল্প অবহিতকরণ সভা                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের সংবর্ধনা                    পুনঃ দরপত্র আহ্বান বিজ্ঞপ্তি (CRLIWM-CHT,WSM)                    Request for Re-Quotation-ASHIKA                    তিন পার্বত্য জেলা পরিষদের নতুন অন্তর্বর্তীকালীন পরিষদ গঠিত                    AULSM CHTBD Project দরপত্র বিজ্ঞপ্তি                    আদিবাসী হিসেবে স্বীকৃতির দাবি জানালে বিছিন্নবাদী বলে তকমা দেওয়া হচ্ছে                    
 
ads

লামায় মস্তকবিহীন বন্য হাতির মৃতদেহ উদ্ধার, হাতির দাত পাচারের উদ্দেশ্য হত্যা

এস.কে খগেশপ্রতি চন্দ্র খোকন, লামা : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 03 Sep 2015   Thursday

বান্দরবানের লামা উপজেলায় বন্য হাতি হত্যার মহোৎসব চলছে। বন্যহাতি নিয়ন্ত্রনে লামায় সরকারের কোন ধরণের নিয়ন্ত্রণ না থাকায় একের পর এক হাতি হত্যা করে হাতির দাঁত পাচার করে নিয়ে যাচ্ছে একদল পাচারকারী চক্র। অভিযোগ রয়েছে বহিরাগত হাতির দাত পাচারকারীরর সাথে এখন স্থানীয় একটি গ্রুপ ও সৃজিত বিভিন্ন রকমের ফলজ বনজ বাগান মালিকরা মিলিত হয়ে স্থানীয় প্রশাসনকে ম্যানেজ করে হাতির দাঁত পাচার কাজ এখন অপেন সিক্রেট।

একাধিক সূত্রে জানা গেছে, ২৫ আগষ্ট লামা উপজেলার ফাঁসিয়াখালী ইউনিয়নের সানমারের বাগানে একটি বয়স্ক হাতির মস্তক বিহীন মৃতদেহ দেখতে পায় স্থানীয় লোকজন। পরে লামা বনবিভাগ ও প্রশাসনকে ঘটনাটি অবহিত করলেও পরবর্তীতে খবরটি গুজব বলে উড়িয় দেয় বনবিভাগ। এ ঘটনাটি নিয়ে এলাকায় জল্পনা-কল্পনা সরব থাকলেও অবশেষে মঙ্গলবার বিকেলে ১০ দিন পর গলাকাটা হাতিটির গলিত অবস্থায় পূনঃরায় সন্ধান পায় স্থানীয় লোকজন। অবশেষে ৩ সেপ্টম্বর লামা বনবিভাগ ও লামা থানার কুমারী পুলিশ ফাঁড়ী’র কর্তৃপক্ষ সানমার গ্রুপের রাবার বাগান থেকে মাটি চাপা অবস্থায় মস্তক বিহীন একটি হাতির মৃতদেহ উদ্ধার করেন। তবে দ্বিতীয়বার মস্তক নবিহীন হাতিটির সন্ধানের পর বন বিভাগ ও পুলিশকে উৎকোচ দিয়ে গুলি করে হাতি মারার ঘটনা ধামাচাপা দিতে ব্যর্থ হন সানমার রাবার প্লানটেশনের কর্তৃপক্ষ।

এদিকে, সরেজমিনে গিয়ে জানা যায়, প্রায় ১০ দিন আগে সানমার রাবার বাগানের সুপারভাইজার একটি হাতিকে গুলি করে হত্যার পর মাথা কেটে দাঁত পাচার করেছেন বলে স্থানীয়রা অভিযোগ করেছেন। সংবাদ কর্মীদের থেকে খবর পেয়ে ২৫ আগষ্ট মঙ্গলবার লামা বন বিভাগ ও কুমারী পুলিশ ফাঁড়ি সদস্যরা ঘটনাস্থলে গিয়ে নাটকীয়তার আশ্রয় নিয়ে বিষয়টি গুজব বলে চালিয়ে দেয়ার চেষ্টা করেন।

অপরদিকে স্থানীয়রা মৃত হাতির দেহটির সন্ধান পেতে সন্দেহ প্রবন এলাকা অনুসন্ধান চালিয়ে ঘটনার ৮দিন পর ১লা সেপ্টেম্বর মঙ্গলবার বিকেলে হাতির গলিত লাশ উদ্ধার করেন। মৃত হাতির লাশ চিহ্নিত করে হত্যাকারীর বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার জন্য তৎপর হন। নাম প্রকাশ না করা শর্তে কয়েকজন এলাকাবাসি অভিযোগ করে জানান, সানমার রাবার বাগান মালিকপক্ষ বন বিভাগ ও পুলিশকে ৪ লাখ টাকা উৎকোচ দিয়ে বিষয়টি ধামাচাপা দেয়ার চেষ্টা চালায়। বনবিভাগের দায়িত্বহীনতার কারণে লামায় বন্যহাতি হত্যার ঘটনা দিন দিন বেড়ে চলেছে বলে স্থানীয়রা অভিযোগ করেছেন।

লামা বন বিভাগের সূত্রে জানা গেছে, গত তিন বছরে লামা উপজেলায় ৯টি বন্য হাতি মারা যায়। হাতির অপমৃত্যুর বিষয়ে লামা বন বিভাগ সাধারণ ডায়েরী করেছে।

সানমার রাবার প্লানটেশনের জেনারেল ম্যানাজার শফিক উদ্দিন জানান, তিনি চট্টগ্রাম অফিসে বসে কাজ করেন। অনেক বড় বাগান হওয়ায় সম্পূর্ন বাগান নজরদারিতে রাখা সম্ভব হয় না। হাতি হত্যা করার ঘটনাটি তিনি বুধবার জানতে পারেন। কে বা কারা হাতিটি হত্যা করে মেরেছে তার সর্ম্পকে তিনি অবগত নন।

লামা বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা রফিকুল ইসলাম চৌধুরী জানান, হাতির গলিত লাশ উদ্ধার করা হয়েছে। এ ঘটনার তদন্ত সাপেক্ষে হাতির হত্যাকারীদের আইনী আওতায় আনা হবে।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
আর্কাইভ