• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানে ও সরকারি চাকুরিতে কোটা পুর্নবহালের দাবিতে রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ                    বিলাইছড়িতে মিডওয়াইফ ও নার্সিং প্রশিক্ষণ সমাপনী ও সনদপত্র বিতরণ                    রাঙামাটি চ্যাম্পিয়ন লিগ ফুটবলে বিলাইছড়ি উপজেলা দলের শিরোপা লাভ                    Hill Flower Tender Notice                    রাঙামাটিতে এআই,ফ্যাক্ট চেকিং ও সাংবাদিক সুরক্ষা বিষয়ক তিনদিনের প্রশিক্ষণ কর্মশালা                    দুর্যোগে অসহায়দের পাশে দাঁড়াতে সামর্থ্যবান ও প্রতিষ্ঠানকে আহ্বান-দীপন তালুকদার দীপু                    বিলাইছড়িতে বৃক্ষরোপন কর্মসূচি অনুষ্ঠিত                    বিলাইছড়িতে নতুন ইউএনও হিসেবে অভি দাশ এর যোগদান                    বিলাইছড়িতে ইউএনওদের বিদায় ও বরণ অনুষ্ঠান                    বিলাইছড়িতে সেনা জোন কর্তৃক মিডওয়াইফ নার্সিং প্রশিক্ষণ                    বিলাইছড়িতে বিএনপি`র প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন                    রাঙামাটিতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত                    তিন ফুট খুলে দিয়ে কাপ্তাই বাঁধের পানির চাপ কমানো হচ্ছে                    বিলাইছড়িতে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান উদ্বোধন                    বিলািইছড়িতে আশিকা’র প্রকল্প অবহিতকরণ সভা                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের সংবর্ধনা                    পুনঃ দরপত্র আহ্বান বিজ্ঞপ্তি (CRLIWM-CHT,WSM)                    Request for Re-Quotation-ASHIKA                    তিন পার্বত্য জেলা পরিষদের নতুন অন্তর্বর্তীকালীন পরিষদ গঠিত                    AULSM CHTBD Project দরপত্র বিজ্ঞপ্তি                    আদিবাসী হিসেবে স্বীকৃতির দাবি জানালে বিছিন্নবাদী বলে তকমা দেওয়া হচ্ছে                    
 
ads

রাজস্থলীতে আরাকান আর্মির সদস্যর আদালতে স্বীকারোক্তি জবাবন্দি ও বাকী দুই জনকে ৩ দিনের রিমান্ডে

স্টাফ রিপোর্টার : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 03 Sep 2015   Thursday

রাঙামাটির রাজস্থলীতে আটক মিয়ানমানের বিছিন্নতাবাদী সশস্ত্র গ্রুপ আরাকান আর্মির সদস্যর বৃহস্পতিবার আদালতে ১৬৪ ধারা স্বীকারোক্তিমূলক জবানবন্দি গ্রহন ও অপর দুই কেয়ারটেকারকে বিদেশী নাগরিক মামলায় আরও ৩ দিন করে রিমান্ডে নিয়েছে পুলিশ। 

রাঙামাটি সদর সার্কেলের সহকারী পুলিশ সুপার সিআর পাল জানান, মিয়ানমারের বিছিন্নতাবাদী গ্রুপ আরাকান আর্মির সদস্য অং ওয়েন রাখাইন ৫ দিনের রিমান্ডে গুরুত্বপুর্ণ তথ্য পাওয়ার পর বৃহস্পতিবার রাঙামাটির সিনিয়র জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট কাজী মোহাম্মদ মহসেন আদালতে ১৬৪ ধারায় তার স্বীকারোক্তি জবানবন্দি গ্রহন করা হয়েছে। স্বীকারোক্তিমূলক হিসেবে সে আরাকান আর্মির সদস্য, কিভাবে বাংলাদেশে অবৈধভাবে প্রবেশ ও কোথায় চিকিৎসা গ্রহন ছাড়াও আশ্রয়দাতা পলাতক আসামী ডা.রানিন সোয়ের ব্যাপারে বিস্তারিত তথ্য দিয়েছে। এছাড়াও সে অনেক গুরুত্বপুর্ন তথ্য দিয়েছে যা তদন্তের স্বার্থে বলা যাচ্ছে না।

সহকারী পুলিশ আরও জানান, একই বিজ্ঞ আদালতে পলাতক আসামী ডা. রানিন সোয়ের বাড়ী থেকে আটক দুই কেয়ারটেকার মংচু অং মারমা ও চুইস অং মারমার কাছ থেকে অধিকতর তথ্যর জন্য পুলিশ আদালতের কাছে আরও ১০ দিনের রিমান্ডের আবেদন করে। এতে আদালত দুজনকে ৩ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন। আগে ৫দিনের রিমান্ডে নেয়ার তাদের কাছ  থেকে অনেক তথ্য পাওয়া গেছে। সেসব তথ্য যাচাই-বাছাই ও  তদন্ত করা হচ্ছে বলে জানান তিনি।

প্রসঙ্গত উল্লেখ্য,গেল বুধবার রাজস্থলীতে পলাতক ডা. রানিন সোয়ের বাড়ী থেকে মিয়ানমানের বিছিন্নতাবাদী সশস্ত্র গ্রুপ আরাকান আর্মির সহযোগী সদস্য অং ওয়েন রাখাইনকে যৌথ বাহিনীর সদস্যরা আটক করে। একদিন পর শুক্রবার বাড়ীর দুই কেয়ারটেকার মংচু অং মারমা ও চুইস অং মারমাকে আটক করে যৌথ বাহিনীর সদস্যরা। বাড়ীর মালিকসহ ৪ জনের বিরুদ্ধে সন্ত্রাস দমন আইন ও বিদেশী নাগরিক আইনে শুক্রবার রাতে রাজস্থলী থানায় মামলা দায়ের করে পুলিশ। মামলার পর গত রোববার বিদেশী নাগরিক আইনের মামলায় তাদের আদালতে তোলার পর বিজ্ঞ আদালত তিন জনকে ৫ দিন করে রিমান্ড মঞ্জুর করেন। 
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
আর্কাইভ