• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
AULSM CHTBD Project দরপত্র বিজ্ঞপ্তি                    আদিবাসী হিসেবে স্বীকৃতির দাবি জানালে বিছিন্নবাদী বলে তকমা দেওয়া হচ্ছে                    হিলফ্লাওয়ারের ফারুয়াতে দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সমন্বয় সভা                    আশিকা-কোটেশন আহ্বান বিজ্ঞপ্তি                    পার্বত্যাঞ্চলের ৪২ হাজার ৭৯১ শিশুকে পুষ্টি সহায়তা দেবে হেলেনকেলার                    বিলাইছড়িতে আশিকার ভূমি ধস ও বন্যায় ক্ষতিগ্রস্তদের কার্যক্রমের অবহিতকরণ সভা                    সাজেকে আটকে থাকা ৫৬১ জন পর্যটকের মধ্যে ১৫০জন খাগড়াছড়ি পৌছেছেন                    ভারী বর্ষনে রাঙামাটিতে ১২৬টি স্থানে পাহাড় ধস                    রাঙামাটি সদর ও বিলািইছড়িতে পানিতে ভেসে গিয়ে দুই ব্যক্তির মৃত্যু                    টানা বৃষ্টিপাতে রাঙামাটিতে নিম্নাঞ্চল প্লাবিত, বিভিন্ন স্থানে পাহাড় ধস                    টানা বৃষ্টিতে সড়ক তলিয়ে যাওয়ায় সাজেকে আটকে পড়েছেন ৬০০ পর্যটক                    বিলাইছড়িতে ভারী বৃষ্টিপাতে নিম্নাঞ্চল প্লাবিত                    ভারী বর্ষনে পর্যটক ও জনসাধারণের জন্য সাজেক পর্যটন বন্ধ ঘোষনা                    টানা ভারী বৃষ্টিপাতে রাঙামাটির জনজীবন বিপর্যস্ত, কয়েকটি স্থানে পাহাড় ধস                    অতি বৃষ্টিপাতে বাঘাইছড়িতে পাহাড় থেকে গাছের গোড়া পড়ে একজনের মৃত্যূ                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান বৃষকেতুসহ গ্রেফতার ২                    পার্বত্য ভিক্ষু সংঘের উপসংঘরাজ শ্রদ্ধালংকার মহাথেরোর ৭৫ তম জন্মদিন পালিত                    ২৮ জুন রাঙামাটিতে ৮৫ হাজার ৮০৭জন শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে                    রাঙামাটিতে চাঞ্চল্যকর গৃহবধু হত্যা ও অর্থ লুটের ঘটনায় দুই আসামি গ্রেফতার                    হতাশা নিরসনে পার্বত্য মন্ত্রণালয়ে আস্থাভাজন আদিবাসীকে মন্ত্রী নিয়োগের দাবি                    বিলাইছড়িতে সিসিএইচপি প্রকল্পের স্টেকহোল্ডারদের নিয়ে সমন্বয় সভা                    
 
ads

বরকলে নবীন সহকারী প্রাথমিক শিক্ষকদের বরণ

বরকল প্রতিনিধি : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 05 Sep 2015   Saturday

শনিবার বরকল উপজেলার সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক সমিতির  উপজেলার পূর্ণাঙ্গ কমিটি গঠন ও নবীন শিক্ষকদের বরণ উপলক্ষে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

বরকল মডেল সরকারী প্রাথমিক বিদ্যালয়ের হলরুমে সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক সমিতি বরকল উপজেলা শাখার উদ্যোগে আয়োজিত অনুষ্ঠাে প্রধান অথিতি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মণি চাকমা। বরকল উপজেলা কমিটির সভাপতি মিলিন্দ চাকমার সভাপতিত্বে  বিশেষ অতিথি ছিলেন বরকল উপজেলা ভারপ্রাপ্ত প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোঃ আলতাফ হোসেন,বাংলাদেশ প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক সমিতির কেন্দ্রীয় সভাপতি মোহাম্মদ শামসুদ্দিন ৩নং আইমাছড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শ্যামরতন চাকমা উপজেলা প্রেসক্লাব সভাপতি পুলিন বিহারী চাকমা। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন জেলা আহবায়ক কমিটির অর্থ সম্পাদক বিমলেন্দু চাকমা সহকারী শিক্ষক তৌহিদুল ইসলাম লংগুদু উপজেলার প্রতিনিধি মোঃ মোমিনুল হক রাউজান উপজেলার প্রতিনিধি সুজিতদেব সহকারী শিক্ষক সমিতির কেন্দ্রীয় কমিটির যুগ্ন আহবায়ক আবদুল কাদের জিলানি ও জেলা কমিটির আহবায়ক দিলিপ কুমার ত্রিপুরা।

অনুষ্ঠানে বক্তারা জাতির ভবিষ্যত গঠনে শিক্ষকদের গুরুত্ব ও মর্যাদা বিবেচনা করে সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সকল শিক্ষকদের চাকুরীর পদমর্যাদা একই শ্রেণি ভূক্ত করা। প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষকদের মধ্যকার বেতন বৈষম্য দুরকরে ২০০৫ সালের নীতিমালা অনুসরণ করা। মাসিক সমন্বয় সভা উপজেলা ও জেলা শিক্ষা কমিটি সহ সকল কমিটিতে সহকারী শিক্ষক প্রতিনিধি রাখা। শিক্ষকদের অর্জিত ছুটির বিধান প্রনয়ণ করা সহ সহকারী শিক্ষকদের ১১ দফা দাবী আদায়ে শিক্ষক সমাজকে ঐক্যবদ্ধ হয়ে এগিয়ে আসার আহবান জানান।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ