• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
AULSM CHTBD Project দরপত্র বিজ্ঞপ্তি                    আদিবাসী হিসেবে স্বীকৃতির দাবি জানালে বিছিন্নবাদী বলে তকমা দেওয়া হচ্ছে                    হিলফ্লাওয়ারের ফারুয়াতে দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সমন্বয় সভা                    আশিকা-কোটেশন আহ্বান বিজ্ঞপ্তি                    পার্বত্যাঞ্চলের ৪২ হাজার ৭৯১ শিশুকে পুষ্টি সহায়তা দেবে হেলেনকেলার                    বিলাইছড়িতে আশিকার ভূমি ধস ও বন্যায় ক্ষতিগ্রস্তদের কার্যক্রমের অবহিতকরণ সভা                    সাজেকে আটকে থাকা ৫৬১ জন পর্যটকের মধ্যে ১৫০জন খাগড়াছড়ি পৌছেছেন                    ভারী বর্ষনে রাঙামাটিতে ১২৬টি স্থানে পাহাড় ধস                    রাঙামাটি সদর ও বিলািইছড়িতে পানিতে ভেসে গিয়ে দুই ব্যক্তির মৃত্যু                    টানা বৃষ্টিপাতে রাঙামাটিতে নিম্নাঞ্চল প্লাবিত, বিভিন্ন স্থানে পাহাড় ধস                    টানা বৃষ্টিতে সড়ক তলিয়ে যাওয়ায় সাজেকে আটকে পড়েছেন ৬০০ পর্যটক                    বিলাইছড়িতে ভারী বৃষ্টিপাতে নিম্নাঞ্চল প্লাবিত                    ভারী বর্ষনে পর্যটক ও জনসাধারণের জন্য সাজেক পর্যটন বন্ধ ঘোষনা                    টানা ভারী বৃষ্টিপাতে রাঙামাটির জনজীবন বিপর্যস্ত, কয়েকটি স্থানে পাহাড় ধস                    অতি বৃষ্টিপাতে বাঘাইছড়িতে পাহাড় থেকে গাছের গোড়া পড়ে একজনের মৃত্যূ                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান বৃষকেতুসহ গ্রেফতার ২                    পার্বত্য ভিক্ষু সংঘের উপসংঘরাজ শ্রদ্ধালংকার মহাথেরোর ৭৫ তম জন্মদিন পালিত                    ২৮ জুন রাঙামাটিতে ৮৫ হাজার ৮০৭জন শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে                    রাঙামাটিতে চাঞ্চল্যকর গৃহবধু হত্যা ও অর্থ লুটের ঘটনায় দুই আসামি গ্রেফতার                    হতাশা নিরসনে পার্বত্য মন্ত্রণালয়ে আস্থাভাজন আদিবাসীকে মন্ত্রী নিয়োগের দাবি                    বিলাইছড়িতে সিসিএইচপি প্রকল্পের স্টেকহোল্ডারদের নিয়ে সমন্বয় সভা                    
 
ads

পানছড়ি ডিগ্রী কলেজের ২৩তম প্রতিষ্ঠা বার্ষিকী ও নবীন বরণ

পানছড়ি প্রতিনিধি : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 05 Sep 2015   Saturday

শনিবার খাগড়াছড়ির পানছড়ি ডিগ্রী কলেজের ২৩তম প্রতিষ্ঠা বার্ষিকী ও নবীন বরণ অনুষ্ঠান  অনুষ্ঠিত হয়েছে।

পানছড়ি ডিগ্রী কলেজ মিলনায়তনে প্রতিষ্ঠা  বার্ষিকী ও নবীনবরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন খাগড়াছড়ি জেলা পরিষদের চেয়ারম্যান কংজরী চৌধুরী। পানছড়ি ডিগ্রী কলেজের অধ্যক্ষ সমীর দত্ত চাকমার সভাপতিত্বে  অন্যান্যর মধ্যে বক্তব্য বক্ত্য রাখেন খাড়গাছড়ি জেলা পরিষদের সদস্য ও পানছড়ি ডিগ্রী কলেজের প্রতিষ্ঠাতা সদস্য খগেশ্বর ত্রিপুরা, খাগড়াছড়ি জেলা পরিষদের সদস্য সতীশ চন্দ্র চাকমা, সদস্যা শতরুপা চাকমা, খাগড়াছড়ি জেলা আওয়ামীলীগের শিক্ষা ও মানব সম্পদ বিষয়ক সম্পাদক দিদারুল আলম প্রমূখ।  অনুষ্ঠান সঞ্চালনা করেন পানছড়ি ডিগ্রী কলেজের প্রভাষক রত্ম কুসুম চাকমা। এসময় প্রধান অতিথি পানছড়ি ডিগ্রী কলেজের লাইব্রেরী উন্নয়নের জন্য ১লাখ টাকা অনুদান এবং কলেজে  পাঠদান উন্নয়নের জন্য কলেজের শিক্ষক মন্ডলীদের সাথে মত বিনিময় করেন।  মপণভঢ়ভ পানছড়ি ডিগ্রী কলেজের ছাত্রী সাগরিকা সাঁওতাল ও লক্ষী সাঁওতালকে দশ হাজার করে ২০ হাজার টাকা অনুদান দেন খাগড়াছড়ি জেলা আওয়ামীলীগের শিক্ষা ও মানব সম্পদ বিষয়ক সম্পাদক দিদারুল আলম।

প্রধান অতিথির বক্তব্যে পরিষদ চেয়ারম্যান বলেন, শিক্ষার কোনো বিকল্প নেই। যে জাতি যত শিক্ষিত সে জাতি তত বেশী উন্নয়ন। এ জন্য গুণগত শিক্ষায় শিক্ষিত হয়ে দেশকে উন্নত করতে হবে এং জাতিকে শিক্ষার আলোয় আলোকিত করতে হবে। সেজন্য স্কুল কলেজের শ্রেণি শিক্ষার পাশাপাশি কলেজের লাইব্রেরী থেকেও লেখাপড়া শিখে নিতে হবে।  তিনি পানছড়ি ডিগ্রী কলেজে অনার্স কোর্স চালু ও কলেজ উন্নয়নের লক্ষে সকল প্রকার সহযোগিতা করার জন্য আশ্বাস দেন।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

 

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ