• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
সাজেকের পরিস্থিতি নিরসনে তিন সদস্যর কমিটি,সোমবার আন্দোলনকারীদের সাথে বৈঠক                    রাঙামাটিতে প্রবারণা পূর্নিমা উদযাপন                    বিলাইছড়িতে প্রবারণা পূর্ণিমা উদযাপন                    বৃহস্পতিবার থেকে ফের সাজেকে সড়ক অবরোধের ডাক                    বিলাইছড়িতে মণ্ডপ পরিদর্শনে জোন কমান্ডার                    মিথ্যা তথ্য দিয়ে গুজবে বিশৃঙ্খলার ফাঁদে পা না দেয়ার আহ্বান পার্বত্যপ্রতিমন্ত্রী                    সাজেক ভ্রমণে পর্যটকদের নিষেধাজ্ঞা প্রত্যাহার করল প্রশাসন                    বিলাইছড়িতে ফ্যামিলি কার্ড তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজারদের প্রশিক্ষণের উদ্বোধন                    বিলাইছড়িতে দুস্থ ৬ পরিবারের মাঝে টেউটিন ও নগদ অর্থ সহায়তা প্রদান                    দুর্যোগ প্রশমন দিবসে বিলাইছড়িতে আলোচনা সভা                    শারদীয় দুর্গাপূজা উপলক্ষে রাঙামাটি রিজিয়নের নিরাপত্তা সমন্বয় সভা                    আশিকা-উন্মুক্ত দরপত্র বিজ্ঞপ্তি                    আশিকা-উন্মুক্ত দরপত্র বিজ্ঞপ্তি                    রাবিপ্রবিতে লিঙ্গুইস্টিকস অ্যান্ড সিএইচটি ল্যাঙ্গুয়েজেস ইনস্টিটিউট প্রতিষ্ঠার অনুমোদন                    সাজেক পর্যটন কেন্দ্র সাময়িকভাবে বন্ধের ঘোষনা করেছে জেলা প্রশাসন                    রাঙামাটিতে সেনাবাহিনীর বিনামূল্যে চিকিৎসাসেবা পেল হাজারও মানুষ                    উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানে ও সরকারি চাকুরিতে কোটা পুর্নবহালের দাবিতে রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ                    বিলাইছড়িতে মিডওয়াইফ ও নার্সিং প্রশিক্ষণ সমাপনী ও সনদপত্র বিতরণ                    রাঙামাটি চ্যাম্পিয়ন লিগ ফুটবলে বিলাইছড়ি উপজেলা দলের শিরোপা লাভ                    Hill Flower Tender Notice                    রাঙামাটিতে এআই,ফ্যাক্ট চেকিং ও সাংবাদিক সুরক্ষা বিষয়ক তিনদিনের প্রশিক্ষণ কর্মশালা                    
 
ads

খাগড়াছড়িতে সচেতনতামূলক মতবিনিময় সভা

খাগড়াছড়ি প্রতিনিধি : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 08 Sep 2015   Tuesday

শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার্থীদের মাঝে দ্বন্দ্ব  ও সহিংসতা ক্ষতিকর দিক বিষয়ক সচেতনতার লক্ষে মঙ্গলবার খাগড়াছড়িতে মতবিনিময় সভার আয়োজন করা হয়।

খাগড়াছড়ি টেকনিক্যাল স্কুল এন্ড কলেজ প্রাঙ্গনে লোকাল ট্রাস্ট বির্ল্ডাস এলায়েন্স আয়োজনে ইউএনডিপি-সিএইচটিডিএফ সহযোগিতায় কলেজ শিক্ষার্থীদের নিয়ে   আয়োজিত সভায় সভাপতিত্ব করেন টেকনিক্যাল স্কুল এন্ড কলেজে অধ্যক্ষ প্রকৌশলী নুরুল হাকিম। লোকাল ট্রাস্ট বির্ল্ডাস এলায়েন্স সাধারণ সম্পাদক ধীমান খীসা সঞ্চালনায় অন্যান্যর মধ্যে  বক্তব্য রাখেন সিএইচটিডিএফে মঙ্গল বাসী চাকমা, সদর উপজেলা ভাইস চেয়ারম্যান রণিক ত্রিপুরা,  লোকাল ট্রাস্ট বির্ল্ডাস এলায়েন্স সভাপতি নমিতা চাকমা ও টেকনিক্যাল স্কুল এন্ড কলেজে গণিত বিভাগে শিক্ষক মোঃ নাসির উদ্দিন প্রমুখ । এ সময় ছাএ-ছাত্রীদের পক্ষে বক্তব্য রাখেন লাভলী ত্রিপুরা, বোধিসত্ব চাকমা, সারিনা জহুর ।

বক্তারা বলেন, পার্বত্য চট্টগ্রামে অবস্থানরত বিভিন্ন জাতিগোষ্ঠিদের মাঝে ধর্মীয়, জাতিগত,সাংস্কৃতিক, ইত্যাদি ভিন্নতা ও বিভিন্ন রাজনৈতিক দ্বন্দ¦ময় পরিবেশ সৃষ্টি হয়েছে । ট্রাস্ট বির্ল্ডাস এলায়েন্স যে কোন সহিংসতা বিরুদ্ধে সচেতনতা জন্য কাজ করে যাচ্ছে । এলায়েন্স মনে করে মানসম্মত মৌলিক শিক্ষা  নিশ্চিতের মাধ্যমে শান্তি প্রতিষ্ঠা  করা সম্ভব ।

বক্তারা আরও বলেন,শিক্ষা প্রতিষ্ঠানে শান্তি সম্প্রতি বজায় রাখা, সহিংসতা মুক্ত, শিক্ষা পরিবেশ বুদ্ধিবৃত্তিক ও চিন্তাচর্চাভিত্তিক শিক্ষা ব্যবস্থা করা গেলে তরুণ প্রজন্মের মধ্যে রাজনৈতিক মতভিন্নতা বা মতপার্থক্যকে সহজভাবে মানসিকতা তৈরি হবে । আগামীর প্রজন্মের জন্য যে চ্যালেঞ্জ গ্রহন করতে নির্ভীক ছাত্রনেতৃত্ব ও ছাত্রসমাজ গড়ে তুলতে ভূমিকা রাখবে । 

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
আর্কাইভ