• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
সাজেকের পরিস্থিতি নিরসনে তিন সদস্যর কমিটি,সোমবার আন্দোলনকারীদের সাথে বৈঠক                    রাঙামাটিতে প্রবারণা পূর্নিমা উদযাপন                    বিলাইছড়িতে প্রবারণা পূর্ণিমা উদযাপন                    বৃহস্পতিবার থেকে ফের সাজেকে সড়ক অবরোধের ডাক                    বিলাইছড়িতে মণ্ডপ পরিদর্শনে জোন কমান্ডার                    মিথ্যা তথ্য দিয়ে গুজবে বিশৃঙ্খলার ফাঁদে পা না দেয়ার আহ্বান পার্বত্যপ্রতিমন্ত্রী                    সাজেক ভ্রমণে পর্যটকদের নিষেধাজ্ঞা প্রত্যাহার করল প্রশাসন                    বিলাইছড়িতে ফ্যামিলি কার্ড তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজারদের প্রশিক্ষণের উদ্বোধন                    বিলাইছড়িতে দুস্থ ৬ পরিবারের মাঝে টেউটিন ও নগদ অর্থ সহায়তা প্রদান                    দুর্যোগ প্রশমন দিবসে বিলাইছড়িতে আলোচনা সভা                    শারদীয় দুর্গাপূজা উপলক্ষে রাঙামাটি রিজিয়নের নিরাপত্তা সমন্বয় সভা                    আশিকা-উন্মুক্ত দরপত্র বিজ্ঞপ্তি                    আশিকা-উন্মুক্ত দরপত্র বিজ্ঞপ্তি                    রাবিপ্রবিতে লিঙ্গুইস্টিকস অ্যান্ড সিএইচটি ল্যাঙ্গুয়েজেস ইনস্টিটিউট প্রতিষ্ঠার অনুমোদন                    সাজেক পর্যটন কেন্দ্র সাময়িকভাবে বন্ধের ঘোষনা করেছে জেলা প্রশাসন                    রাঙামাটিতে সেনাবাহিনীর বিনামূল্যে চিকিৎসাসেবা পেল হাজারও মানুষ                    উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানে ও সরকারি চাকুরিতে কোটা পুর্নবহালের দাবিতে রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ                    বিলাইছড়িতে মিডওয়াইফ ও নার্সিং প্রশিক্ষণ সমাপনী ও সনদপত্র বিতরণ                    রাঙামাটি চ্যাম্পিয়ন লিগ ফুটবলে বিলাইছড়ি উপজেলা দলের শিরোপা লাভ                    Hill Flower Tender Notice                    রাঙামাটিতে এআই,ফ্যাক্ট চেকিং ও সাংবাদিক সুরক্ষা বিষয়ক তিনদিনের প্রশিক্ষণ কর্মশালা                    
 
ads

সরকারের সাফল্য ও উন্নয়ন ভাবনা নিয়ে কাপ্তাইয়ে প্রেস ব্রিফিং

কাপ্তাই প্রতিনিধি : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 08 Sep 2015   Tuesday

বর্তমান সরকারের সাফল্য অর্জন ও উন্নয়ন ভাবনা বিষয়ে জনগণকে অবহিত করণ এবং উন্নয়ন কার্যক্রমে সম্পৃক্তকরণের লক্ষে মঙ্গলবার কাপ্তাই উপজেলায় প্রেস ব্রিফিং-এর আয়োজন করা হয়েছে।

কাপ্তাই উপজেলা অফিসার্স ক্লাবে কাপ্তাই উপজেলা তথ্য অফিসের উদ্যোগে প্রেস ব্রিফিং-এ বর্তমান সরকারের বিভন্ন উন্নয়ন মূলক কর্মকান্ডের চিত্র তুলে ধরে বক্তব্য রাখেন, উপজেলা তথ্য কর্মকর্তা মো. হারুন। অন্যান্যর মধ্যে উপস্থিত ছিলেন  উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সৈয়দ মাহমুদুল হাসান, মৎস্য কর্মকর্তা আবু বক্কর সিদ্দিক, সাংবাদিক নজরুল ইসলাম লাভলু, কাজী মোশারফ হোসেন, মো. কবির হোসেন, আহমদ নবী, মাহফুজ আলম প্রমুখ।

প্রেস ব্রিফিং-এ বলা হয়, দারিদ্রতার হার ২০০৬ থেকে ২০০৯ পর্যন্ত শতকরা ৪০ ভাগ ছিল। বর্তমানে  তা এসে দাড়িয়েছে ২৪.৭ ভাগে। অনুরূপ মাথাপিছু জাতীয় আয় (মার্কিন ডলার) ৫২০, ৭৫১ বর্তমানে তা ১৩১৪ ডলারে দাড়িয়েছে, বৈদেশিক মুদ্রার রিজার্ভ (বিলিয়ন ডলার) ৩.৪৮, ৭.৫০ এবং বর্তমানে ২৬.৩৯, রেমিটেন্স প্রাপ্তি (বিলিয়ন ডলার) ৫.০৮, ৯.৭০ এবং ৭০.৫, মাতৃমুত্যুর হার (লাখে) ৩২২ (২০০১) জন, ২৭০ জন বর্তমানে ১৯৪ জন, শিশু মৃত্যুর হার (হাজারে) ৪৫ জন, ৪১ জন বর্তমানে ৩৩ জন, বিদ্যালয় ভর্তির হার ৯০.৯ ভাগ, ৯৩.৯ ভাগ বর্তমানে ৯৬.৭ ভাগ, বিদ্যুৎ উৎপাদন সক্ষমতা ৪৫৮৩ মেগাওয়াট, ৪৯৪২ মেগাওয়াট বর্তমানে ১৩২৮৩ মেগাওয়াটে উন্নীত হয়।  বয়স্ক ভাতা ২০ লাখ, বর্তমানে ২৭ লাখ ২২ হাজার ৫ শ। প্রতিবন্ধী ভাতা ২ লাখ, বর্তমানে ৩ লাখ ১৪ হাজার। খাদ্য শষ্য উৎপাদন (লক্ষ মে. টন) ২৭৭৮৭, ৩৩৩০৩ বর্তমানে ৩৮,৩৪৩ মে. টনে উন্নীত হয়, মুক্তিযোদ্ধা ভাতার পরিমাণ (টাকা) প্রতিমাসে ৯০০, ১৫০০, ৫০০০ (জুলাই ১৫ থেকে ১০০০ টাকা প্রস্তাবিত)। এছাড়া বর্তমান সরকারে সময় সীমান্ত সমস্যা, সমুদ্রসীমার সমাধান সহ মানবতা বিরোধী অপরাধের বিচার করেছেন এবং কিছু বিচারাধীন রয়েছে।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
আর্কাইভ