• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
বিলাইছড়িতে বিএনপি`র প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন                    রাঙামাটিতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত                    তিন ফুট খুলে দিয়ে কাপ্তাই বাঁধের পানির চাপ কমানো হচ্ছে                    বিলাইছড়িতে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান উদ্বোধন                    বিলািইছড়িতে আশিকা’র প্রকল্প অবহিতকরণ সভা                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের সংবর্ধনা                    পুনঃ দরপত্র আহ্বান বিজ্ঞপ্তি (CRLIWM-CHT,WSM)                    তিন পার্বত্য জেলা পরিষদের নতুন অন্তর্বর্তীকালীন পরিষদ গঠিত                    AULSM CHTBD Project দরপত্র বিজ্ঞপ্তি                    আদিবাসী হিসেবে স্বীকৃতির দাবি জানালে বিছিন্নবাদী বলে তকমা দেওয়া হচ্ছে                    হিলফ্লাওয়ারের ফারুয়াতে দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সমন্বয় সভা                    আশিকা-কোটেশন আহ্বান বিজ্ঞপ্তি                    পার্বত্যাঞ্চলের ৪২ হাজার ৭৯১ শিশুকে পুষ্টি সহায়তা দেবে হেলেনকেলার                    বিলাইছড়িতে আশিকার ভূমি ধস ও বন্যায় ক্ষতিগ্রস্তদের কার্যক্রমের অবহিতকরণ সভা                    সাজেকে আটকে থাকা ৫৬১ জন পর্যটকের মধ্যে ১৫০জন খাগড়াছড়ি পৌছেছেন                    ভারী বর্ষনে রাঙামাটিতে ১২৬টি স্থানে পাহাড় ধস                    রাঙামাটি সদর ও বিলািইছড়িতে পানিতে ভেসে গিয়ে দুই ব্যক্তির মৃত্যু                    টানা বৃষ্টিপাতে রাঙামাটিতে নিম্নাঞ্চল প্লাবিত, বিভিন্ন স্থানে পাহাড় ধস                    টানা বৃষ্টিতে সড়ক তলিয়ে যাওয়ায় সাজেকে আটকে পড়েছেন ৬০০ পর্যটক                    বিলাইছড়িতে ভারী বৃষ্টিপাতে নিম্নাঞ্চল প্লাবিত                    ভারী বর্ষনে পর্যটক ও জনসাধারণের জন্য সাজেক পর্যটন বন্ধ ঘোষনা                    
 
ads

থানচিতে নৌকা ডুবিতে বিজিবি সদস্য নিখোঁজ

বান্দরবান প্রতিনিধি : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 11 Sep 2015   Friday

বান্দরবানে থানচি উপজেলার দুর্গম তিন্দু  এলাকায় এক বিজিবি সদস্য নিখোঁজ হওয়ার খবর পাওয়া গেছে। বৃহস্পতিবার বিকেলে থানচির উদ্দেশে ফেরার পথে নৌকা ডুবিতে তিনি নিখোঁজ হন। নৌকা ডুবিতে দুটি অস্ত্র ও ১০০ রাউন্ড গুলিও হারানো গেছে। নিখোঁজ সদস্যকে উদ্ধার অভিযান তৎপরতা চালানো হচ্ছে।

বিজিবি ও পুলিশ সূত্রে জানা যায়,বৃহস্পতিবার বিকেলে থানচির তিন্দু এলাকায় একটি নৌকা পাহাড়ি ঢলের পানির তিব্র ¯্রােতে উল্টে ডুবে যায়। নৌকাতে পাঁচ বিজিবি সদস্য ছিল। এ সময় নৌকায় থাকা বিজিবি সদস্য জুয়েল রানা (২২) নিখোঁজ হন। নৌকা ডুবিতে দুটি হাতিয়ার ও ১শ রাউন্ড গুলি হারিয়ে গেছে। বিজিবি ও স্থানীয়রা ব্যক্তিরা নিখোঁজ সদস্যকে উদ্ধারে কাজ চালিয়ে যাচ্ছেন। থানচির দুর্গম সীমান্তে গত এক সপ্তাহ ধরে বিচ্ছিন্নতাবাদী দমনে সেনা ও বিজিবি যৌথ অভিযান চালায়। অভিযান শেষে থানচি সদরে ফিরছিলেন বিজিবি সদস্যরা। ১৪টি নৌকায় করে থানচির উদ্দেশে দুর্গম বড় মদক থেকে যাত্রা করেন। সেনা ও বিজিবি মিলে প্রায় ৮০জন সদস্য ছিল নৌকা গুলোতে।

বিজিবি বান্দরবান সেক্টরের কর্মকর্তা মেজর জহির উদ্দিন বাবর ঘটনার সত্যতা স্বীকার করে জানান, অভিযান শেষে ফেরার পথে সাঙ্গু নদীতে পাহাড়ি ঢলের পানির ¯্রােতে নৌকা ডুবে বিজিবি সদস্য নিখোঁজ রয়েছে। তাকে উদ্ধারে বিজিবি ও স্থানীয়রা মিলে যৌথভাবে কাজ চালিয়ে যাচ্ছে।

উল্লেখ, গত মাসের ২৬ আগস্ট থানচির দুর্গম বড় মদক এলাকায় বিজিবির টহল বাহিনীর উপর মিয়ানমারের বিচ্ছিন্নতা বাহিনী আরাকান আর্মি গুলি চালায়। গুলিতে বিজিবি এক সদস্য আহত হন। এরপর থেকে সেনা ও বিজিবি বিচ্ছিন্নতা বাহিনীটিকে দমনে যৌথ অভিযান চালায়।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
আর্কাইভ