• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানে ও সরকারি চাকুরিতে কোটা পুর্নবহালের দাবিতে রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ                    বিলাইছড়িতে মিডওয়াইফ ও নার্সিং প্রশিক্ষণ সমাপনী ও সনদপত্র বিতরণ                    রাঙামাটি চ্যাম্পিয়ন লিগ ফুটবলে বিলাইছড়ি উপজেলা দলের শিরোপা লাভ                    Hill Flower Tender Notice                    রাঙামাটিতে এআই,ফ্যাক্ট চেকিং ও সাংবাদিক সুরক্ষা বিষয়ক তিনদিনের প্রশিক্ষণ কর্মশালা                    দুর্যোগে অসহায়দের পাশে দাঁড়াতে সামর্থ্যবান ও প্রতিষ্ঠানকে আহ্বান-দীপন তালুকদার দীপু                    বিলাইছড়িতে বৃক্ষরোপন কর্মসূচি অনুষ্ঠিত                    বিলাইছড়িতে নতুন ইউএনও হিসেবে অভি দাশ এর যোগদান                    বিলাইছড়িতে ইউএনওদের বিদায় ও বরণ অনুষ্ঠান                    বিলাইছড়িতে সেনা জোন কর্তৃক মিডওয়াইফ নার্সিং প্রশিক্ষণ                    বিলাইছড়িতে বিএনপি`র প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন                    রাঙামাটিতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত                    তিন ফুট খুলে দিয়ে কাপ্তাই বাঁধের পানির চাপ কমানো হচ্ছে                    বিলাইছড়িতে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান উদ্বোধন                    বিলািইছড়িতে আশিকা’র প্রকল্প অবহিতকরণ সভা                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের সংবর্ধনা                    পুনঃ দরপত্র আহ্বান বিজ্ঞপ্তি (CRLIWM-CHT,WSM)                    Request for Re-Quotation-ASHIKA                    তিন পার্বত্য জেলা পরিষদের নতুন অন্তর্বর্তীকালীন পরিষদ গঠিত                    AULSM CHTBD Project দরপত্র বিজ্ঞপ্তি                    আদিবাসী হিসেবে স্বীকৃতির দাবি জানালে বিছিন্নবাদী বলে তকমা দেওয়া হচ্ছে                    
 
ads

রাজস্থলীতে আরাকান আর্মি সন্দেহে আটক বাড়ীর কেয়াটেকার মংচু অং মারমাকে আরও ৩ দিনের রিমান্ডে

স্টাফ রিপোর্টার : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 13 Sep 2015   Sunday

রাঙামাটি রাজস্থলী থেকে আরাকান আর্মির সঙ্গে জড়িত সন্দেহে আটক বাড়ীর কেয়ার টেকার মংচু অং মারমাকে আরও ৩ দিনের রিমান্ডে নিয়ে পুলিশ। রোববার রাঙামাটির সিনিয়র জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট রোকন উদ্দিন কবিরের আদালতে পুলিশ ৭ দিনের রিমান্ড আবেদন জানালে আদালত ৩ দিনের রিমান্ড মঞ্জুর করেন ।

রাঙামাটি কাপ্তাইয়ের সার্কেলের সহকারী পুলিশ সুপার আবদুল কাশেম জানান, রোববার রাঙামাটির সিনিয়র জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট রোকন উদ্দিন কবিরের আদালতে সন্ত্রাস দমন আইনের মাশরায় বাড়ীর কেয়ার টেকার মংচু অং মারমাকে তোলা হয়। বিজ্ঞ আদালতে আরো জিজ্ঞাসাবাদের জন্য ৭ দিনের রিমান্ড আবেদন করলে আদালত ৩ দিনের রিমান্ড মঞ্জুর করেন। এছাড়া বাকী দুই আসামীকে জেল হাজতে প্রেরণের নিদের্শ দেন আদালত।

তিনি আরও জানান, আটক কৃতদের কাছ থেকে পুলিশ বেশকিছু গুরুত্বপূর্ণ তথ্য পেয়েছে। আরো জিজ্ঞাবাদের জন্য আদালতে মং সু অং মারমা নামে বাড়ীর কেয়ার টেকারকে আরো জিজ্ঞাসার জন্য রিমান্ড আবেদন করা হলে আদালত ৩দিনের রিমান্ড মঞ্জুর করেন।

উল্লেখ্য,গত ২৭ আগষ্ট রাজস্থলীতে মিয়ানমারের বিছিন্নতাবাদী সশস্ত্র গ্রুপ আরাকান আর্মির শীর্ষ নেতা পলাতক ডা. রানিন সোয়ের বাড়ী থেকে আরাকান আর্মির সদস্য অংওয়েন রাখাইনকে এবং ২৮ আগষ্ট বাড়ীর দুই কেয়ারটেকার মংচু অং মারমা ও চসুই অং মারমাকে যৌথ বাহিনী আটক করে। বাড়ীর মালিকসহ ৪ জনের বিরুদ্ধে সন্ত্রাস দমন আইন ও বিদেশী নাগরিক আইনে পৃথক দুটি মামলা দায়ের করা হয়। এর মধ্যে আরাকান আর্মির সদস্য অংওয়েন রাখাইন আদালতে ১৬৪ ধারা স্বীকারোক্তি জবানবন্দি নেয়া ছাড়াও আটক ৩ আসামীকে ৪ দফা রিমান্ডে নিয়েছে পুলিশ।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

 

ads
ads
আর্কাইভ