• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানে ও সরকারি চাকুরিতে কোটা পুর্নবহালের দাবিতে রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ                    বিলাইছড়িতে মিডওয়াইফ ও নার্সিং প্রশিক্ষণ সমাপনী ও সনদপত্র বিতরণ                    রাঙামাটি চ্যাম্পিয়ন লিগ ফুটবলে বিলাইছড়ি উপজেলা দলের শিরোপা লাভ                    Hill Flower Tender Notice                    রাঙামাটিতে এআই,ফ্যাক্ট চেকিং ও সাংবাদিক সুরক্ষা বিষয়ক তিনদিনের প্রশিক্ষণ কর্মশালা                    দুর্যোগে অসহায়দের পাশে দাঁড়াতে সামর্থ্যবান ও প্রতিষ্ঠানকে আহ্বান-দীপন তালুকদার দীপু                    বিলাইছড়িতে বৃক্ষরোপন কর্মসূচি অনুষ্ঠিত                    বিলাইছড়িতে নতুন ইউএনও হিসেবে অভি দাশ এর যোগদান                    বিলাইছড়িতে ইউএনওদের বিদায় ও বরণ অনুষ্ঠান                    বিলাইছড়িতে সেনা জোন কর্তৃক মিডওয়াইফ নার্সিং প্রশিক্ষণ                    বিলাইছড়িতে বিএনপি`র প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন                    রাঙামাটিতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত                    তিন ফুট খুলে দিয়ে কাপ্তাই বাঁধের পানির চাপ কমানো হচ্ছে                    বিলাইছড়িতে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান উদ্বোধন                    বিলািইছড়িতে আশিকা’র প্রকল্প অবহিতকরণ সভা                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের সংবর্ধনা                    পুনঃ দরপত্র আহ্বান বিজ্ঞপ্তি (CRLIWM-CHT,WSM)                    Request for Re-Quotation-ASHIKA                    তিন পার্বত্য জেলা পরিষদের নতুন অন্তর্বর্তীকালীন পরিষদ গঠিত                    AULSM CHTBD Project দরপত্র বিজ্ঞপ্তি                    আদিবাসী হিসেবে স্বীকৃতির দাবি জানালে বিছিন্নবাদী বলে তকমা দেওয়া হচ্ছে                    
 
ads

লামায় সম্পত্তি ভাগভোটোয়ারা নিয়ে হামলায় আহত ২

লামা প্রতিনিধি : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 13 Sep 2015   Sunday

লামা বাজারের ছোট নুনার বিলের মার্মা পাড়ায় পৈত্রিক সম্পত্তি ভাগভাটোয়ারা নিয়ে চাচা ও নিকট আত্মীয়দের হামলার শিকার হয়ে গুরুতর আহত হয়েছে ভাবী ও ভাতিজা। ঘটনাটি ঘটেছে লামা পৌরসভা মধুঝিরি এলাকায়। আহত মা ছেলে আপ্রু মে মার্মা (৫২) ও উথোয়াইগ্য মার্মা(৩২) লামা হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসাধীন রয়েছেন।

লামা থানা সূত্রে জানা যায়, পৌরসভার ৩নং ওয়ার্ড ছোট নুনার বিলের মার্মা পাড়ার বাসিন্দা আপ্রু মে মার্মার স্বামী মৃত রে অং মার্মা পৈত্রিক সূত্রে ৭নং ওয়ার্ড মধুঝিরি এলাকায় ১২৬ নং খতিয়ানের ৪১ শতক জায়গার মধ্যে প্রায় ১০শতক জায়গায় বসতিসহ ভোগদখলে রয়েছে। কিন্তু কিছু দিন পূর্বে রে অং মার্মা মারা যাওয়ার সুযোগে মামলার বাদীর স্বামীসহ অন্য ভাইরা সম্পত্তির ভাগ না দিয়ে নিজেরাই সম্পূর্ণ দখলে নিতে ষড়যন্ত্র চালায়। দীর্ঘদিন ভোগদখলে থাকা আপ্রু মে মার্মানী তার জায়গায় বাড়ি করে ভাড়া দেয়। প্রায় বিবাদীরা এসে ভাড়াটিয়া ও বাদীকে হুমকি দমকি দিত। শনিবার মামলার বিবাদী ক্যচাচিং মার্মা (৫৮), ক্যহ্লাচিং মার্মা (৫৬), মেফা মার্মা (২৮), অংথোয়াই মার্মা (৩১), গওয়াইংবু মার্মা (৫২) ও মাক্যপ্রু মার্মা (৫৩) সংঘবদ্ধভাবে ভাড়াটিয়া আইরিন আক্তারকে মারধর করে বাড়ি থেকে বের করে দেয়। এ সংবাদ শুনে আপ্রু মে ঘটনাস্থলে গেলে বিবাদীরা তার উপর ক্ষিপ্ত হয়ে শরীরের স্পর্শকাতর স্থানে প্রচন্ড মারধরসহ শ্লীলতাহানির  চেষ্টা চালায়। এলাকার লোকজন আহত আপ্রু মে-কে উদ্ধার করে লামা হাসপাতালে ভর্তি করে।  বর্দমানে মা ও ছেলে লামা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন।এ ঘটনায় আপ্রু মে মার্মা শনিবার রাতে লামা থানায় একটি অভিযোগ করেন।

লামা হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার শফিকুর রহমান মজুমদার বলেন, মা ছেলে দু’জনেই আহত অবস্থায় লামা হাসপাতালে ভর্তি  রয়েছেন।

লামা থানার অফিসার ইনচার্জ মোঃ সিরাজুল ইসলাম জানান, আহত আপ্রু মে মার্মা’র লিখিত একটি অভিযোগ দিয়েছেন। ঘটনা তদন্ত করতে একজন এসআই কে দায়িত্ব দেয়া হয়েছে।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
আর্কাইভ