• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
রাঙামাটিতে এমএন লারমার ৪৩তম মৃত্যুবার্ষিকী পালিত                    বনভান্তে ও এমএন লারমা জুম্মজাতির মুক্তির পথ দেখিয়েছিলেন- নন্দপাল মহাস্থবির                    মানবেন্দ্র নারায়ন লারমা ছিলেন পাহাড়ে জুম্মজাতির অগ্রদূত                    সাধনানন্দ বনবিহারে ১৫তম কঠিন চীবর দান সম্পন্ন                    কাপ্তাই হ্রদে সাড়ে ১৩ কিলোমিটার সাঁতার প্রতিযোগিতা                    বাদলছড়ি জনকল্যাণ বৌদ্ধ বিহারে দানোত্তম কঠিন চীবর দান                    সাজেকের পরিস্থিতি নিরসনে তিন সদস্যর কমিটি,সোমবার আন্দোলনকারীদের সাথে বৈঠক                    রাঙামাটিতে প্রবারণা পূর্নিমা উদযাপন                    বিলাইছড়িতে প্রবারণা পূর্ণিমা উদযাপন                    বৃহস্পতিবার থেকে ফের সাজেকে সড়ক অবরোধের ডাক                    বিলাইছড়িতে মণ্ডপ পরিদর্শনে জোন কমান্ডার                    মিথ্যা তথ্য দিয়ে গুজবে বিশৃঙ্খলার ফাঁদে পা না দেয়ার আহ্বান পার্বত্যপ্রতিমন্ত্রী                    সাজেক ভ্রমণে পর্যটকদের নিষেধাজ্ঞা প্রত্যাহার করল প্রশাসন                    বিলাইছড়িতে ফ্যামিলি কার্ড তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজারদের প্রশিক্ষণের উদ্বোধন                    বিলাইছড়িতে দুস্থ ৬ পরিবারের মাঝে টেউটিন ও নগদ অর্থ সহায়তা প্রদান                    দুর্যোগ প্রশমন দিবসে বিলাইছড়িতে আলোচনা সভা                    শারদীয় দুর্গাপূজা উপলক্ষে রাঙামাটি রিজিয়নের নিরাপত্তা সমন্বয় সভা                    আশিকা-উন্মুক্ত দরপত্র বিজ্ঞপ্তি                    আশিকা-উন্মুক্ত দরপত্র বিজ্ঞপ্তি                    রাবিপ্রবিতে লিঙ্গুইস্টিকস অ্যান্ড সিএইচটি ল্যাঙ্গুয়েজেস ইনস্টিটিউট প্রতিষ্ঠার অনুমোদন                    সাজেক পর্যটন কেন্দ্র সাময়িকভাবে বন্ধের ঘোষনা করেছে জেলা প্রশাসন                    
 
ads

জুরাছড়িতে সুদমুক্ত ঋন বিতরণ

জুরাছড়ি প্রতিনিধি : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 15 Sep 2015   Tuesday

মঙ্গলবার জুরাছড়িতে উপজেলা সমাজ সেবা উদ্যোগে সুদমুক্ত ক্ষুদ্র ঋন বিতরণ করা হয়েছে।

উপজেলা সমাজ কল্যাণ কার্যালয়ে পল্লী সমাজ সেবা কার্যক্রম কর্মসূচীর আওতায় আয়োজিত ঋণ বিতরণ অনুষ্ঠানে প্রধান অথিথি ছিলেন জুরাছড়ি উপজেলা পরিষদ চেয়ারম্যান উদয় জয় চাকমা। উপজেলা সমাজ সেবা কর্মকর্তা বিজয় গিরি চাকমা সভাপতিত্বে বিশেষ অতিথি জেলা সমাজ সেবা কর্মকর্তা আল্পনা চাকমা,  বনযোগীছড়া চেয়ারম্যান সন্তোষ বিকাশ চাকমা, মহিলা বিষয়ক কর্মকর্তা তরুন চাকমা, পরিসংখ্যান কর্মকর্তা সুভাস চাকমা, সমবায় কর্মকর্তা শ্যামল চক্রবত্তি উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে  উপজেলা ৭২ জন সদস্যকে ১৪ লক্ষ টাকা সুদ মুক্ত ক্ষুদ্র ঋন বিতরন করা হয়।

প্রধান অতিথির বক্তব্যে উপজেলা পরিষদ  চেয়ারম্যান ঋনের টাকা যথাযথভাবে কাজে লাগিয়ে আতœ-নির্ভর ও দেশের উন্নয়নে সকলকে এগিয়ে আসার আহ্বান জানান।

সভায় বক্তারা বলেন, দেশের একটি শ্রেণীর মানুষ রয়েছে ঋন গ্রহন করে যথাযথভাবে পরিশোধ করে না। ফলে এ সব শ্রেণীর মানুষদের কারণে অন্যরা ঋন সুবিধা থেকে বঞ্চিত হয়। নিজেদের ভাগ্য পরির্বতন ও  ঋন যথা সময়ে পরিশোধ করে অন্যে ভাগ্যউন্ননের সুযোগ করে দেওয়ার জন্য আহ্বান জানান বক্তারা।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
আর্কাইভ