• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
কাপ্তাই হ্রদে সাড়ে ১৩ কিলোমিটার সাঁতার প্রতিযোগিতা                    বাদলছড়ি জনকল্যাণ বৌদ্ধ বিহারে দানোত্তম কঠিন চীবর দান                    সাজেকের পরিস্থিতি নিরসনে তিন সদস্যর কমিটি,সোমবার আন্দোলনকারীদের সাথে বৈঠক                    রাঙামাটিতে প্রবারণা পূর্নিমা উদযাপন                    বিলাইছড়িতে প্রবারণা পূর্ণিমা উদযাপন                    বৃহস্পতিবার থেকে ফের সাজেকে সড়ক অবরোধের ডাক                    বিলাইছড়িতে মণ্ডপ পরিদর্শনে জোন কমান্ডার                    মিথ্যা তথ্য দিয়ে গুজবে বিশৃঙ্খলার ফাঁদে পা না দেয়ার আহ্বান পার্বত্যপ্রতিমন্ত্রী                    সাজেক ভ্রমণে পর্যটকদের নিষেধাজ্ঞা প্রত্যাহার করল প্রশাসন                    বিলাইছড়িতে ফ্যামিলি কার্ড তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজারদের প্রশিক্ষণের উদ্বোধন                    বিলাইছড়িতে দুস্থ ৬ পরিবারের মাঝে টেউটিন ও নগদ অর্থ সহায়তা প্রদান                    দুর্যোগ প্রশমন দিবসে বিলাইছড়িতে আলোচনা সভা                    শারদীয় দুর্গাপূজা উপলক্ষে রাঙামাটি রিজিয়নের নিরাপত্তা সমন্বয় সভা                    আশিকা-উন্মুক্ত দরপত্র বিজ্ঞপ্তি                    আশিকা-উন্মুক্ত দরপত্র বিজ্ঞপ্তি                    রাবিপ্রবিতে লিঙ্গুইস্টিকস অ্যান্ড সিএইচটি ল্যাঙ্গুয়েজেস ইনস্টিটিউট প্রতিষ্ঠার অনুমোদন                    সাজেক পর্যটন কেন্দ্র সাময়িকভাবে বন্ধের ঘোষনা করেছে জেলা প্রশাসন                    রাঙামাটিতে সেনাবাহিনীর বিনামূল্যে চিকিৎসাসেবা পেল হাজারও মানুষ                    উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানে ও সরকারি চাকুরিতে কোটা পুর্নবহালের দাবিতে রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ                    বিলাইছড়িতে মিডওয়াইফ ও নার্সিং প্রশিক্ষণ সমাপনী ও সনদপত্র বিতরণ                    রাঙামাটি চ্যাম্পিয়ন লিগ ফুটবলে বিলাইছড়ি উপজেলা দলের শিরোপা লাভ                    
 
ads

সড়ক দুর্ঘটনায় গুরুত্বর আহত সাংবাদিক রাসেলের সুচিকিৎসায় জেলা পরিষদের আর্থিক সহায়তা

স্টাফ রিপোর্টার : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 16 Sep 2015   Wednesday

দৈনিক রাঙামাটি ও সাপ্তাহিক পার্বত্য কন্ঠ পত্রিকার প্রতিষ্ঠাতা সম্পাদক মরহুম মোখলেছ-উর রহমান ভূঁইয়ার ছেলে সড়ক দুর্ঘটনায় গুরুত্বর আহত জাহিদুর রহমান রাসেলের সু-চিকিৎসার জন্য রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ সহায়তার এগিয়ে এসেছে।

বুধবার বিকেলে পরিষদ চেয়ারম্যানের অফিস কক্ষে রাঙামাটিতে সাংবাদিক নেতাদের হাতে  নগদ ১লক্ষ টাকা প্রদান করেন রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান বৃষ কেতু চাকমা।

এ সময় রাঙামাটি জেলা পরিষদ সদস্য রেমলিয়ানা পাংখোয়া, রাঙামাটি প্রেস ক্লাব সভাপতি সাখাওয়াত হোসেন রুবেল, সাধারণ সম্পাদক আনোয়ার আল হক, সিএইটি নিউজ টুয়েন্টি ফোর এর সম্পাদক এম এম শামসুল আলম, রাঙামাটি রিপোটার্স ইউনিটি সভাপতি সুশীল প্রসাদ চাকমা, সাধারণ সম্পাদক ফজলুর রহমান রাজন, কোষাধ্যক্ষ ফতেমা জান্নাত মুমু, সদস্য কামাল উদ্দিন, রাঙামাটি সাংবাদিক ফোরামের সহ-সভাপতি মনসুর আহমেদ, সাধারণ সম্পাদক মিল্টন বাহাদুর উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, ১ সেপ্টেম্বর শহরের পাবলিক হেলথ এলাকায় রাঙামাটি-চট্টগ্রাম সড়কে একটি ট্রাদ ধাক্কা দিলে মোটরসাইকেল আরোহী সাংবাদিক জাহিদুর রহমান রাসেল (২৬) গুরুতর আহত হন। বর্তমানে তিনি আশঙ্কাজনক অবস্থায় চট্টগ্রাম মেডিকেল কলেজে চিকিৎসাধীন রয়েছেন।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ