• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
AULSM CHTBD Project দরপত্র বিজ্ঞপ্তি                    আদিবাসী হিসেবে স্বীকৃতির দাবি জানালে বিছিন্নবাদী বলে তকমা দেওয়া হচ্ছে                    হিলফ্লাওয়ারের ফারুয়াতে দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সমন্বয় সভা                    আশিকা-কোটেশন আহ্বান বিজ্ঞপ্তি                    পার্বত্যাঞ্চলের ৪২ হাজার ৭৯১ শিশুকে পুষ্টি সহায়তা দেবে হেলেনকেলার                    বিলাইছড়িতে আশিকার ভূমি ধস ও বন্যায় ক্ষতিগ্রস্তদের কার্যক্রমের অবহিতকরণ সভা                    সাজেকে আটকে থাকা ৫৬১ জন পর্যটকের মধ্যে ১৫০জন খাগড়াছড়ি পৌছেছেন                    ভারী বর্ষনে রাঙামাটিতে ১২৬টি স্থানে পাহাড় ধস                    রাঙামাটি সদর ও বিলািইছড়িতে পানিতে ভেসে গিয়ে দুই ব্যক্তির মৃত্যু                    টানা বৃষ্টিপাতে রাঙামাটিতে নিম্নাঞ্চল প্লাবিত, বিভিন্ন স্থানে পাহাড় ধস                    টানা বৃষ্টিতে সড়ক তলিয়ে যাওয়ায় সাজেকে আটকে পড়েছেন ৬০০ পর্যটক                    বিলাইছড়িতে ভারী বৃষ্টিপাতে নিম্নাঞ্চল প্লাবিত                    ভারী বর্ষনে পর্যটক ও জনসাধারণের জন্য সাজেক পর্যটন বন্ধ ঘোষনা                    টানা ভারী বৃষ্টিপাতে রাঙামাটির জনজীবন বিপর্যস্ত, কয়েকটি স্থানে পাহাড় ধস                    অতি বৃষ্টিপাতে বাঘাইছড়িতে পাহাড় থেকে গাছের গোড়া পড়ে একজনের মৃত্যূ                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান বৃষকেতুসহ গ্রেফতার ২                    পার্বত্য ভিক্ষু সংঘের উপসংঘরাজ শ্রদ্ধালংকার মহাথেরোর ৭৫ তম জন্মদিন পালিত                    ২৮ জুন রাঙামাটিতে ৮৫ হাজার ৮০৭জন শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে                    রাঙামাটিতে চাঞ্চল্যকর গৃহবধু হত্যা ও অর্থ লুটের ঘটনায় দুই আসামি গ্রেফতার                    হতাশা নিরসনে পার্বত্য মন্ত্রণালয়ে আস্থাভাজন আদিবাসীকে মন্ত্রী নিয়োগের দাবি                    বিলাইছড়িতে সিসিএইচপি প্রকল্পের স্টেকহোল্ডারদের নিয়ে সমন্বয় সভা                    
 
ads

রাঙামাটি জেলা পরিষদের প্রাক প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে রিট আবেদন

স্টাফ রিপোর্টার : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 18 Sep 2015   Friday

রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের প্রাক প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগ  প্রক্রিয়ার বিরুদ্ধে সুপ্রিম কোর্টে  রিট আবেদন করা হয়েছে। আগামী ১০ নভেম্বর বিজ্ঞ আদালত এ রিট আবেদনের শুনানী দিন ধার্য্য  করেছেন।  গত ১৭সেপ্টেম্বর  রাঙামাটির এক বাসিন্দা এ নিয়োগ প্রক্রিয়া সংক্ষুদ্ধ হয়ে এ রিট আবেদন করেন।

জানা যায়, রাঙামাটির বাসিন্দা রনেন বিকাশ চাকমা গত ১৭সেপ্টেম্বর সুপ্রিম কোর্টের আইনজীবি এসএন গোস্বামীর মাধ্যমে  রিট আবেদন করেন। এ আবেদনের প্রেক্ষিতে সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের  বিচাপতি মোহাম্মদ এমদাদুল হক ও বিচারপতি মোহাম্মদ খোরশেদ আলম সরকারের সমন্বয়ে গঠিত বেঞ্চে আবেদন করা রিট আগামী ১০ নভেম্বর শুনানীর দিন ধার্য্য করেছেন।

উল্লেখ্য, রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের অধীনে   রাঙামাটির ১০ উপজেলায় ৩২৫ জন সহকারী প্রাক প্রাথমিক বিদ্যালয়ের ৪ সেপ্টেম্বর লিখিত পরীক্ষা এবং ৬ থেকে ৮ সেপ্টেম্বর মৌখিক পরীক্ষা নেয়ার পর  নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করা হয়।

আবেদন করা রিটে উল্লেখ করা হয়েছে, পার্বত্য চুক্তির আলোকের রাঙামাটি জেলায় প্রাক প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগ স্থগিত রাখার জন্য গত ৩১ আগষ্ট পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদ চেয়ারম্যান জ্যোতিরিন্দ্র বোধিপ্রিয় লারমা(সন্তু লারমা) প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখ্য সচিবকে অবগত করে চিঠি পাঠান। তা সত্বেও সহকারী শিক্ষক নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করা হয়েছে।  রিট আবেদনে বিবাদী করা হয়েছে প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখ্য সচিব, আইন মন্ত্রনালয়ের সচিব, শিক্ষা মন্ত্রলায়ের সচিব, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রনালয়ের সচিব ও মহাপরিচালক, পার্বত্য মন্ত্রনালয়ের সচিব, রাঙামাটি জেলা প্রশাসক, রাঙামাটি পার্বত্য  জেলা পরিষদের  চেয়ারম্যান এবং জেলা প্রাথমিক কর্তকর্মাকে।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর. 

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ