• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
সাজেকের পরিস্থিতি নিরসনে তিন সদস্যর কমিটি,সোমবার আন্দোলনকারীদের সাথে বৈঠক                    রাঙামাটিতে প্রবারণা পূর্নিমা উদযাপন                    বিলাইছড়িতে প্রবারণা পূর্ণিমা উদযাপন                    বৃহস্পতিবার থেকে ফের সাজেকে সড়ক অবরোধের ডাক                    বিলাইছড়িতে মণ্ডপ পরিদর্শনে জোন কমান্ডার                    মিথ্যা তথ্য দিয়ে গুজবে বিশৃঙ্খলার ফাঁদে পা না দেয়ার আহ্বান পার্বত্যপ্রতিমন্ত্রী                    সাজেক ভ্রমণে পর্যটকদের নিষেধাজ্ঞা প্রত্যাহার করল প্রশাসন                    বিলাইছড়িতে ফ্যামিলি কার্ড তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজারদের প্রশিক্ষণের উদ্বোধন                    বিলাইছড়িতে দুস্থ ৬ পরিবারের মাঝে টেউটিন ও নগদ অর্থ সহায়তা প্রদান                    দুর্যোগ প্রশমন দিবসে বিলাইছড়িতে আলোচনা সভা                    শারদীয় দুর্গাপূজা উপলক্ষে রাঙামাটি রিজিয়নের নিরাপত্তা সমন্বয় সভা                    আশিকা-উন্মুক্ত দরপত্র বিজ্ঞপ্তি                    আশিকা-উন্মুক্ত দরপত্র বিজ্ঞপ্তি                    রাবিপ্রবিতে লিঙ্গুইস্টিকস অ্যান্ড সিএইচটি ল্যাঙ্গুয়েজেস ইনস্টিটিউট প্রতিষ্ঠার অনুমোদন                    সাজেক পর্যটন কেন্দ্র সাময়িকভাবে বন্ধের ঘোষনা করেছে জেলা প্রশাসন                    রাঙামাটিতে সেনাবাহিনীর বিনামূল্যে চিকিৎসাসেবা পেল হাজারও মানুষ                    উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানে ও সরকারি চাকুরিতে কোটা পুর্নবহালের দাবিতে রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ                    বিলাইছড়িতে মিডওয়াইফ ও নার্সিং প্রশিক্ষণ সমাপনী ও সনদপত্র বিতরণ                    রাঙামাটি চ্যাম্পিয়ন লিগ ফুটবলে বিলাইছড়ি উপজেলা দলের শিরোপা লাভ                    Hill Flower Tender Notice                    রাঙামাটিতে এআই,ফ্যাক্ট চেকিং ও সাংবাদিক সুরক্ষা বিষয়ক তিনদিনের প্রশিক্ষণ কর্মশালা                    
 
ads

পাহাড়ের শিশুদের সুশিক্ষায় শিক্ষিত করতে কাজ করছে সরকার- পার্বত্য প্রতিমন্ত্রী

খাগড়াছড়ি প্রতিনিধি : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 17 Sep 2015   Thursday

পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রনালয়ের প্রতিমন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি খাগড়াছড়িসহ পাহাড়ের প্রত্যেকটি শিশুর প্রাথমিক শিক্ষা বাধ্যতা মূলক সুশিক্ষায় শিক্ষিত করতে কাজ করছে বর্তমান সরকার। সরকারের এই লক্ষ্য বাস্তবায়নে ছাত্র-ছাত্রী অবিভাবক ও শিক্ষকদের ভূমিকা সবচেয়ে বেশী। তাই প্রতিটি শিশুর শিক্ষা নিশ্চিত করতে অবিভাবক ও শিক্ষকদের এগিয়ে আসতে হবে।

বৃহস্পতিবার বিকালে জেলা শহরের টাউন হল মিলনায়তনে পার্বত্য জেলা পরিষদের  ৪র্থ ও ৭ম শ্রেণীর বৃত্তি পরিক্ষায় কৃতি শিক্ষার্থীদের মাঝে বৃত্তি ও বিভিন্ন সংগঠনের মধ্যে ক্রীড়া ও সাংস্কৃতিক সামগ্রী

খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান কংজরী চৌধুরীর সভাপতিত্বে  অনুষ্ঠানে এসময় বিশেষ অতিথি ছিলেন খাগড়াছড়ি ২৯৮নং আসনে সাংসদ কুজেন্দ্র লাল ত্রিপুরা এমপি। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের ভাইস-চেয়ারম্যান তরুন কান্তি ঘোষ, পার্বত্য জেলা পরিষদ সদস্য ও জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক জাহেদুল আলম, জেলা পরিষদ সদস্য ও প্রাথমিক শিক্ষা বিভাগের আহবায়ক মংক্যচিং চৌধুরী, জেলা প্রশাসক মোহাম্মদ ওয়াহিদুজ্জামান, অতিরিক্ত পুলিশ সুপার এনায়েত হোসেন মান্না, সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান চঞ্চুমনি চাকমা প্রমূখ।

প্রতিমন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি  আরও বলেন, বর্তমান সরকার সরকারি চাকুরী জীবিদের জীবন মান উন্নয়নে নতুন পে-স্কেল প্রদান করেছে। শিক্ষকদের বেতন ও বৃদ্ধি করা হয়েছে। শিক্ষকদের উদ্দেশ্যে বীর বাহাদুর বলেন, সরকার আপনাদের সুখ-দু:খে পাশে দাড়িয়েছে আগামী দিনে ও আপনাদের পাশে থাকবে। তাই নিজ নিজ দায়িত্ববোধ নিয়ে এ অঞ্চলের শিশুদের সুশিক্ষায় শিক্ষিত করে শ্রেষ্ঠ মানব জাতীকে আগামী দিনের কান্ডারী হিসাবে শিশুদের গড়ে তুলতে শিক্ষকদের প্রতি আহবান জানান তিনি।

 --হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.  

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ