• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
AULSM CHTBD Project দরপত্র বিজ্ঞপ্তি                    আদিবাসী হিসেবে স্বীকৃতির দাবি জানালে বিছিন্নবাদী বলে তকমা দেওয়া হচ্ছে                    হিলফ্লাওয়ারের ফারুয়াতে দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সমন্বয় সভা                    আশিকা-কোটেশন আহ্বান বিজ্ঞপ্তি                    পার্বত্যাঞ্চলের ৪২ হাজার ৭৯১ শিশুকে পুষ্টি সহায়তা দেবে হেলেনকেলার                    বিলাইছড়িতে আশিকার ভূমি ধস ও বন্যায় ক্ষতিগ্রস্তদের কার্যক্রমের অবহিতকরণ সভা                    সাজেকে আটকে থাকা ৫৬১ জন পর্যটকের মধ্যে ১৫০জন খাগড়াছড়ি পৌছেছেন                    ভারী বর্ষনে রাঙামাটিতে ১২৬টি স্থানে পাহাড় ধস                    রাঙামাটি সদর ও বিলািইছড়িতে পানিতে ভেসে গিয়ে দুই ব্যক্তির মৃত্যু                    টানা বৃষ্টিপাতে রাঙামাটিতে নিম্নাঞ্চল প্লাবিত, বিভিন্ন স্থানে পাহাড় ধস                    টানা বৃষ্টিতে সড়ক তলিয়ে যাওয়ায় সাজেকে আটকে পড়েছেন ৬০০ পর্যটক                    বিলাইছড়িতে ভারী বৃষ্টিপাতে নিম্নাঞ্চল প্লাবিত                    ভারী বর্ষনে পর্যটক ও জনসাধারণের জন্য সাজেক পর্যটন বন্ধ ঘোষনা                    টানা ভারী বৃষ্টিপাতে রাঙামাটির জনজীবন বিপর্যস্ত, কয়েকটি স্থানে পাহাড় ধস                    অতি বৃষ্টিপাতে বাঘাইছড়িতে পাহাড় থেকে গাছের গোড়া পড়ে একজনের মৃত্যূ                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান বৃষকেতুসহ গ্রেফতার ২                    পার্বত্য ভিক্ষু সংঘের উপসংঘরাজ শ্রদ্ধালংকার মহাথেরোর ৭৫ তম জন্মদিন পালিত                    ২৮ জুন রাঙামাটিতে ৮৫ হাজার ৮০৭জন শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে                    রাঙামাটিতে চাঞ্চল্যকর গৃহবধু হত্যা ও অর্থ লুটের ঘটনায় দুই আসামি গ্রেফতার                    হতাশা নিরসনে পার্বত্য মন্ত্রণালয়ে আস্থাভাজন আদিবাসীকে মন্ত্রী নিয়োগের দাবি                    বিলাইছড়িতে সিসিএইচপি প্রকল্পের স্টেকহোল্ডারদের নিয়ে সমন্বয় সভা                    
 
ads

কাউখালীতে পোয়াপাড়া মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অভিভাবক সমাবেশ

কাউখালী প্রতিনিধি : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 20 Sep 2015   Sunday

রোববার রাঙামাটির কাউখালী উপজেলা সদরের পোয়াপাড়া মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অভিভাবক সমাবেশ ও পুরস্কার বিতরনী অনুষ্ঠিত হয়েছে।

বিদ্যালয়ের মিলনায়তনে অনুষ্ঠিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান চৌচামং চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আফিয়া আখতার। বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটির সভাপতি সাংবাদিক মুহাম্মদ জিয়াউর রহমান জুয়েলে সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপজেলা শিক্ষা অফিসার পরিনয় চাকমা, উপজেলা বিআরডিবি চেয়ারম্যান বেলাল উদ্দিন, শিক্ষক ও অভিভাবক কল্যান সমিতির সভাপতি কনিষ্ট বড়–য়া, সাধারণ সম্পাদক মোস্তফা কামাল মহিম, বিদ্যালয়ের প্রধান শিক্ষক উসিচিং মারমা। অনুষ্ঠানের সঞ্চালনা করেন সহকারি শিক্ষক উসিমা চৌধুরী। অনুষ্ঠানে বিগত বার্ষিক পরীক্ষায় বিদ্যালয়টির প্রথম থেকে তৃতীয় স্থান অর্জনকারী শিক্ষার্থিদের হাতে পুরস্কার তুলে দেয়া হয়। এছাড়া বার্ষিক ক্রিড়া প্রতিযোগীতার পুরস্কারও বিতরণ করা হয়।

প্রধান অতিথির বক্তব্যে উপজেলা পরিষদের চেয়ারম্যান চৌচামং চৌধুরী বলেন, শুধু সন্তানদের বড় ডিগ্রি নিয়ে শিক্ষিত করলেই চলবেনা, তাকে প্রকৃত মানুষ হতে হবে। তবেই শিক্ষার অর্ন্তনিহিত তাৎপর্য প্রকাশ পাবে। এজন্য শিক্ষক ও অভিভাবকদের যৌথ প্রচেষ্টা অব্যাহত রাখতে হবে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা আফিয়া আখতার এসময় উপস্থিত অভিভাবক মা’য়েদের অঙ্গীকার করান বাল্য বিয়ে দেবেননা ও যৌতুক নেয়া ও দেয়া বর্জন করবেন। ভবিষ্যতে কাউখালী উপজেলাকে বাল্য বিয়ে ও যৌতুক মুক্ত উপজেলা হিসাবে ঘোষণা দেওয়া হবে বলেও তিনি আশাবাদ ব্যক্ত করেন।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ