• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
সাজেকের পরিস্থিতি নিরসনে তিন সদস্যর কমিটি,সোমবার আন্দোলনকারীদের সাথে বৈঠক                    রাঙামাটিতে প্রবারণা পূর্নিমা উদযাপন                    বিলাইছড়িতে প্রবারণা পূর্ণিমা উদযাপন                    বৃহস্পতিবার থেকে ফের সাজেকে সড়ক অবরোধের ডাক                    বিলাইছড়িতে মণ্ডপ পরিদর্শনে জোন কমান্ডার                    মিথ্যা তথ্য দিয়ে গুজবে বিশৃঙ্খলার ফাঁদে পা না দেয়ার আহ্বান পার্বত্যপ্রতিমন্ত্রী                    সাজেক ভ্রমণে পর্যটকদের নিষেধাজ্ঞা প্রত্যাহার করল প্রশাসন                    বিলাইছড়িতে ফ্যামিলি কার্ড তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজারদের প্রশিক্ষণের উদ্বোধন                    বিলাইছড়িতে দুস্থ ৬ পরিবারের মাঝে টেউটিন ও নগদ অর্থ সহায়তা প্রদান                    দুর্যোগ প্রশমন দিবসে বিলাইছড়িতে আলোচনা সভা                    শারদীয় দুর্গাপূজা উপলক্ষে রাঙামাটি রিজিয়নের নিরাপত্তা সমন্বয় সভা                    আশিকা-উন্মুক্ত দরপত্র বিজ্ঞপ্তি                    আশিকা-উন্মুক্ত দরপত্র বিজ্ঞপ্তি                    রাবিপ্রবিতে লিঙ্গুইস্টিকস অ্যান্ড সিএইচটি ল্যাঙ্গুয়েজেস ইনস্টিটিউট প্রতিষ্ঠার অনুমোদন                    সাজেক পর্যটন কেন্দ্র সাময়িকভাবে বন্ধের ঘোষনা করেছে জেলা প্রশাসন                    রাঙামাটিতে সেনাবাহিনীর বিনামূল্যে চিকিৎসাসেবা পেল হাজারও মানুষ                    উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানে ও সরকারি চাকুরিতে কোটা পুর্নবহালের দাবিতে রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ                    বিলাইছড়িতে মিডওয়াইফ ও নার্সিং প্রশিক্ষণ সমাপনী ও সনদপত্র বিতরণ                    রাঙামাটি চ্যাম্পিয়ন লিগ ফুটবলে বিলাইছড়ি উপজেলা দলের শিরোপা লাভ                    Hill Flower Tender Notice                    রাঙামাটিতে এআই,ফ্যাক্ট চেকিং ও সাংবাদিক সুরক্ষা বিষয়ক তিনদিনের প্রশিক্ষণ কর্মশালা                    
 
ads

খাগড়াছড়িত বিএমএসসি’র কলেজ শাখার নবীন বরণ ও কাউন্সিল

খাগড়াছড়ি প্রতিনিধি : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 19 Sep 2015   Saturday

খাগড়াছড়িতে মারমা স্টুডেন্টস্ কাউন্সিল(বিএমএসসি) খাগড়াছড়ি কলেজ শাখার নবম কাউন্সিল ও নবীন বরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

শনিবার খাগড়াছড়ি  ক্ষুদ্র-নৃ গোষ্ঠী সাংস্কৃতিক ইনিষ্টিটিউট হল রুমে  আলোচনা সভা ও নবীন বরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন  খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান কংজরী চেীধুরী। খাগড়াছড়ি কলেজ শাখা আহবায়ক আনুমং মারমা সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন  মারমা উন্নয়ন সংসদ,কেন্দ্রীয় কমিটি সভাপতি চাইথোঅং  মারমা , খাগড়াছড়ি সরকারি কলেজ ,অধ্যক্ষ, প্রফেসর ড.মোঃ আব্দুস সবুর খান, বিএমএসসি,কেন্দ্রীয় কমিটি সাবেক সভাপতি  সাহ্লাপ্রু মারমা, ,কেন্দ্রীয় কমিটি সহ-সভাপতি সাচিং মারমা,রাঙামাটি সরকারি কলেজ শাখা সভাপতি আনুমা মারমা, রাঙামাটি জেলা কমিটি সভাপতি সানুমং মারমা, তরুণ লেখক ও সাহিত্যিক চিংহ্লামং মারমা প্রমুখ। এসময়  বিভিন্ন প্রতিষ্ঠানের কলেজের  ছাত্র-ছাত্রী  ও সাবেক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন ।

অনুষ্ঠান  শেষে চাইথোয়াই মারমাকে সভাপতি ,ইথুন মারমা  সাধারণ সম্পাদক  রাম্্রাচাই চৌধুরী  সাংগঠনিক সম্পাদক   ১৭ জন  সদস্য বিশিষ্ট কলেজ কমিটি গঠন করা হয়  ।

বক্তারা বলেন, বিএমএসসি জন্মলগ্ন থেকে শিক্ষা, সামাজিক,সাহিত্য, সংস্কৃতি উপর কাজ করে আসছে । সুশিক্ষাই শিক্ষিত হয়ে দেশ ও জাতি এগিয়ে নিয়ে যাওয়া সম্ভব । এছাড়া মারমাদের লোকসাহিত্য পাংখুং, ক্যাপা ও ঐতিহ্য  ছাত্র সমাজই টিকিয়ে রাখতে পারবে। নতুন ছাত্র নেতৃত্বের মাধ্যমে মারমা জাতিগোষ্ঠী অগ্রনী ভূমিকা রাখবে ।

প্রধান অতিথি বক্তব্য খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান কংজরী চেীধুরী  মারমাদের শিক্ষা, সামাজিক ও সাংস্কৃতিক আন্দোলনের ক্ষেত্রে সার্বিক সহযোগিতা করার আশ্বাস দেন ।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

 

 

 

ads
ads
আর্কাইভ