• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
২৮ জুন রাঙামাটিতে ৮৫ হাজার ৮০৭জন শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে                    রাঙামাটিতে চাঞ্চল্যকর গৃহবধু হত্যা ও অর্থ লুটের ঘটনায় দুই আসামি গ্রেফতার                    হতাশা নিরসনে পার্বত্য মন্ত্রণালয়ে আস্থাভাজন আদিবাসীকে মন্ত্রী নিয়োগের দাবি                    বিলাইছড়িতে সিসিএইচপি প্রকল্পের স্টেকহোল্ডারদের নিয়ে সমন্বয় সভা                    বিলাইছড়ি কলেজের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান                    পার্বত্য প্রতিমন্ত্রী হেলাল উদ্দিনের অপসারণের দাবিতে রাঙামাটিতে মানবন্ধন                    নানিয়ারচরে জাম পাড়তে গিয়ে বিদ্যুতায়িত হয়ে এক শিক্ষিকার মৃত্যু                    রাজস্থলীতে মদ ভেবে বিষপানে এক যুবকের মৃত্যু                    পার্বত্য প্রতিমন্ত্রীর নির্দেশে রাজস্থলীর দুর্গম খিয়াং পাড়ার ৫০পরিবার সুপেয় পানি পাচ্ছে                    বিলাইছড়িতে জলবায়ু পরিবর্তন বিষয়ক কর্মশালা                    Tender Notice for Hiring of External Audit Firm-ADA                    দোলায় ঝুলিয়ে দুর্গম পথ হেটে গ্রামবাসীরা প্রসূতিকে জুরাছড়িতে হাসপাতালে পৌছাল                    রাঙামাটিতে পুলিশ-ম্যাজিষ্ট্রেসি কনফারেন্স অনুষ্ঠিত                    বিলাইছড়িতে আইডিয়া শোকেসিং প্রোগ্রাম অনুষ্ঠিত                    ৩০ বছরেও কল্পনা চাকমা অপহরণের বিচার না পাওয়ায় পার্বত্যবাসী হতাশ                    পার্বত্য চুক্তি বাস্তবায়িত না হওয়ায় জুম্ম জনগণের ওপর জাতিগত নির্যাতন বাড়ছে-সন্তু লারমা                    ফিফা বিশ্বকাপকে স্বাগত জানাতে রাঙামাটিতে আর্জেন্টিনা সমর্থকদের শোভাযাত্রা                    দীপেন দেওয়ানকে পার্বত্যমন্ত্রীর পুর্নবাহলের দাবিতে রাঙামাটিতে মানববন্ধন                    সাংবাদিক জিতেন বড়ুয়ার মুক্তির দাবিতে রাঙামাটিতে মানববন্ধন                    জুম্ম শিশুকে ধর্ষনের প্রতিবাদে পিসিপি ও এইচডব্লিউর রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ                    রাঙামাটিতে অসহায় কৃষকের ধান কেটে ঘরে তুলে দিল জেলা ছাত্রদল                    
 
ads

রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের মাসিক সভা অনুষ্ঠিত

ডেস্ক রিপোর্ট : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 20 Sep 2015   Sunday

রোববার রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে।

রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সম্মেলন কক্ষে আয়োজিত পরিষদের মাসিক সভায় সভাপতিত্ব করেন জেলা পরিষদ চেয়ারম্যান বৃষ কেতু চাকমা।

পরিষদের মুখ্য নির্বাহী কর্মকর্তা এস এম জাকির হোসেনের পরিচালনায় অনুষ্ঠিত সভায় রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদের সদস্যাবৃন্দ, পরিষদের কর্মকর্তা ও হস্তান্তরিত বিভাগের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। 

সিভিল সার্জন ডা. স্নেহ কান্তি চাকমা সভায় জানান, বর্তমানে হাসপাতাল ও সিভিল সার্জন কার্যালয়ের প্রবেশ মুখে নতুন করে গেইট নির্মাণ করা হয়েছে। এছাড়া হাসপাতালের গাইনি ওয়ার্ড সংস্কার, ভবন মেরামত করা হয়েছে। হাসপাতালের পরিস্কার পরিচ্ছন্নতা, ঔষুধ বিতরণসহ দাপ্তরিক কার্যক্রম অব্যাহত রয়েছে।

জেলা প্রাণী সম্পদ বিভাগের কর্মকর্তা জানান, কোরবানী ঈদকে সামনে রেখে জেলার প্রতিটি পশুর হাটে জেলা প্রাণী সম্পদ বিভাগের কর্মকর্তারা গর্ভবতী গাভী ও রোগা গরু চিহ্নিত করে মুসল্লিদের সেবা প্রদান করছে। এছাড়া চিকিৎসা ও প্রোডাকশন কার্যক্রম ভালোভাবেই চলছে।

পর্যটন হলিডে কমপ্লেক্্র এর ব্যবস্থাপক আলোক বিকাশ চাকমা জানান, প্রবল বৃষ্টির কারণে বর্তমানে ঝুলন্ত ব্রীজটি ২থেকে আড়াই ফুট পানির নিচে রয়েছে বিধায় পর্যটক কমেছে। আগামী ২৭ আগস্ট বিশ্ব পর্যটন দিবস সফলভাবে পালনের লক্ষ্য তিনি সকলের সহযোগিতা কামনা করেন। 

সভাপতির বক্তব্যে জেলা পরিষদ চেয়ারম্যান বৃষকেতু চাকমা বলেন,প্রাকৃতিক সম্পদে ভরপুর রাঙামাটি জেলার উন্নয়নের জন্য সরকারের পাশাপাশি  সকলকে এগিয়ে আসতে হবে। তিনি আরও বলেন, এখানকার মানুষ অনেক শান্ত ও সুশৃঙ্খল। কৃষিসহ বিভিন্ন ক্ষেত্রে এ জেলায় বিনিয়োগের সুযোগ রয়েছে। এখানে কর্মসংস্থান বাড়াতে সরকারের পাশাপাশি ব্যক্তি উদ্যোক্তারা এগিয়ে এলে রাঙামাটি পরিপূর্ণভাবে একটি উন্নত জেলায় পরিণত করা সম্ভব হবে।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

 

ads
ads
আর্কাইভ