• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানে ও সরকারি চাকুরিতে কোটা পুর্নবহালের দাবিতে রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ                    বিলাইছড়িতে মিডওয়াইফ ও নার্সিং প্রশিক্ষণ সমাপনী ও সনদপত্র বিতরণ                    রাঙামাটি চ্যাম্পিয়ন লিগ ফুটবলে বিলাইছড়ি উপজেলা দলের শিরোপা লাভ                    Hill Flower Tender Notice                    রাঙামাটিতে এআই,ফ্যাক্ট চেকিং ও সাংবাদিক সুরক্ষা বিষয়ক তিনদিনের প্রশিক্ষণ কর্মশালা                    দুর্যোগে অসহায়দের পাশে দাঁড়াতে সামর্থ্যবান ও প্রতিষ্ঠানকে আহ্বান-দীপন তালুকদার দীপু                    বিলাইছড়িতে বৃক্ষরোপন কর্মসূচি অনুষ্ঠিত                    বিলাইছড়িতে নতুন ইউএনও হিসেবে অভি দাশ এর যোগদান                    বিলাইছড়িতে ইউএনওদের বিদায় ও বরণ অনুষ্ঠান                    বিলাইছড়িতে সেনা জোন কর্তৃক মিডওয়াইফ নার্সিং প্রশিক্ষণ                    বিলাইছড়িতে বিএনপি`র প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন                    রাঙামাটিতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত                    তিন ফুট খুলে দিয়ে কাপ্তাই বাঁধের পানির চাপ কমানো হচ্ছে                    বিলাইছড়িতে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান উদ্বোধন                    বিলািইছড়িতে আশিকা’র প্রকল্প অবহিতকরণ সভা                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের সংবর্ধনা                    পুনঃ দরপত্র আহ্বান বিজ্ঞপ্তি (CRLIWM-CHT,WSM)                    Request for Re-Quotation-ASHIKA                    তিন পার্বত্য জেলা পরিষদের নতুন অন্তর্বর্তীকালীন পরিষদ গঠিত                    AULSM CHTBD Project দরপত্র বিজ্ঞপ্তি                    আদিবাসী হিসেবে স্বীকৃতির দাবি জানালে বিছিন্নবাদী বলে তকমা দেওয়া হচ্ছে                    
 
ads

বড়থলীর নতুন পুকুর এলাকা থেকে দুই পর্যটকসহ ৩ জনকে অপহরণ

Published: 05 Oct 2015   Monday

রাঙামাটির বিলাইছড়ি উপজেলার নবগঠিত দুর্গম বড়থলী ইউনিয়নের সেপ্রু পাড়ার নতুন পুকুর এলাকা থেকে দুর্বৃত্তরা দুই পর্যটকসহ ৩জনকে অপহরণ করেছে শনিবার এ অপহরণের ঘটনা ঘটেছে। তবে অপহরনের বিষয়টি সোমবার নিশ্চিত হওয়া গেছে। অপহৃতরা  হলেন আব্দুল্লাহ জুবায়ের(২৬) ও জাকির হোসেন মুন্না(৩৪) এবং স্থানীয় গাইড মাংছাই ম্রো(৩২)।

স্থানীয় লোকজন ও জনপ্রতিনিধিরা জানান, আব্দুল্লাহ জুবায়ের ও জাকির হোসেন মুন্না নামের দুই পর্যটক শুক্রবার  ঢাকা থেকে বান্দরবানের রুমা উপজেলায় যান। ওই দুই পর্যটক রুমার স্থানীয় গাইড মাংছাই ম্রো-কে সাথে নিয়ে রুমা থেকে বিলাইছড়ি উপজেলার বড়থলী  ইউনিয়নের নতুন পুকুর দেখতে উদ্দেশ্য রওনা হন। ওই দিন বিকাল তিনটার দিকে সীমান্তবর্তী বড়থলী ইউনিয়নের ৮নং ওয়ার্ডের সেপ্রু পাড়ার নতুন পুকুর এলাকায়  পৌঁছলে ৪ থেকে ৫ জনের একদল দুর্বৃত্ত অস্ত্রের মুখে তাদের অপহরণ করে নিয়ে যায়। দুর্বত্তরা ৩জনকে অপহরণ করে নিয়ে যাওয়ার সময়  সীমান্ত পথ চিনিয়ে দিতে বড়থলী ইউনিয়নের সেপ্রু পাড়া গ্রাম থেকে আরও ২ জন গ্রামবাসীকে সাথে করে নিয়ে যায়। পরে সীমান্তে পৌছার পর দুই গ্রামবাসীকে ছেড়ে দেয় দুর্বৃত্তরা। দুই গ্রামবাসী এলাকায় পৌঁছার পর  অপহরনের বিষয়টি প্রকাশ পায়। অপহৃতদের উদ্ধারে জন্য ইতোমধ্যে সেনাবাহিনী ও পুলিশ যৌথ অভিযানে নেমেছে। কোন গোষ্ঠী বা সংগঠন এ অপহরনের ঘটনা ঘটিয়েছে তা এখনো জানা যায়নি। তবে ওই এলাকায় মায়ানমারের বিচ্ছিন্নতাবাদী সংগঠন আরাকান আর্মির আনাগোনা রয়েছে।  বিচ্ছিন্নতাবাদী সংগঠন আরাকান আর্মি এ অপহরনের ঘটনা ঘটাতে পারে বলে ধারনা করা হচ্ছে।

প্রসঙ্গত, বড়থলী ইউনিয়নটি রাঙামাটির বিলাইছড়ি উপজেলায় অর্ন্তভুক্ত হলেও দুর্গম ইউনিয়নবাসীকে যাতায়াত করতে হয় বান্দরবানের রুমা উপজেলা হয়ে। বড়থলী ইউনিয়নবাসীকে বিলাইছড়ি সদরে যেতে হলে দুর্গম পথ পেরিয়ে প্রায় দেড় থেকে দুদিন পায়ে হেটে যেতে হয়।

বড়থলী ইউপি চেয়ারম্যান আতুমং মারমা জানান, স্থাণীয় এক গাইডকে সাথে নিয়ে দু পর্যটক নতুন পুকুর দেখতে যাওয়ার সময় এদল দুর্বত্তরা ৩জনকে অপহরণ করে নিয়ে যায়। অপহৃতদের এখনো কোন হদিশ মিলেনি। ধারনা করা হচ্ছে দুর্বৃত্তরা অপহৃতদের ভারতীয় সীমান্তে ওপাড়ে নিয়ে গেছে। অপহৃতদের উদ্ধারের জন্য সেনা বাহিনীর অভিষানের পাশাপাশি স্থানীয়ভাবে উদ্ধারের চেষ্টা চালানো হচ্ছে।

বিলাইছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মঞ্জুরুল আলম সত্যতা স্বীকার করে জানান, ঢাকা থেকে আসা দুই পর্যটক অপহরণ হওয়ার বিষয়টি সোমবার নিশ্চিত হওয়া গেছে।  অপহৃতদের উদ্ধারের জন্য সেনা বাহিনী ও পুলিশ যৌথভাবে অভিষান চালাচ্ছে।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
আর্কাইভ