• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানে ও সরকারি চাকুরিতে কোটা পুর্নবহালের দাবিতে রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ                    বিলাইছড়িতে মিডওয়াইফ ও নার্সিং প্রশিক্ষণ সমাপনী ও সনদপত্র বিতরণ                    রাঙামাটি চ্যাম্পিয়ন লিগ ফুটবলে বিলাইছড়ি উপজেলা দলের শিরোপা লাভ                    Hill Flower Tender Notice                    রাঙামাটিতে এআই,ফ্যাক্ট চেকিং ও সাংবাদিক সুরক্ষা বিষয়ক তিনদিনের প্রশিক্ষণ কর্মশালা                    দুর্যোগে অসহায়দের পাশে দাঁড়াতে সামর্থ্যবান ও প্রতিষ্ঠানকে আহ্বান-দীপন তালুকদার দীপু                    বিলাইছড়িতে বৃক্ষরোপন কর্মসূচি অনুষ্ঠিত                    বিলাইছড়িতে নতুন ইউএনও হিসেবে অভি দাশ এর যোগদান                    বিলাইছড়িতে ইউএনওদের বিদায় ও বরণ অনুষ্ঠান                    বিলাইছড়িতে সেনা জোন কর্তৃক মিডওয়াইফ নার্সিং প্রশিক্ষণ                    বিলাইছড়িতে বিএনপি`র প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন                    রাঙামাটিতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত                    তিন ফুট খুলে দিয়ে কাপ্তাই বাঁধের পানির চাপ কমানো হচ্ছে                    বিলাইছড়িতে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান উদ্বোধন                    বিলািইছড়িতে আশিকা’র প্রকল্প অবহিতকরণ সভা                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের সংবর্ধনা                    পুনঃ দরপত্র আহ্বান বিজ্ঞপ্তি (CRLIWM-CHT,WSM)                    Request for Re-Quotation-ASHIKA                    তিন পার্বত্য জেলা পরিষদের নতুন অন্তর্বর্তীকালীন পরিষদ গঠিত                    AULSM CHTBD Project দরপত্র বিজ্ঞপ্তি                    আদিবাসী হিসেবে স্বীকৃতির দাবি জানালে বিছিন্নবাদী বলে তকমা দেওয়া হচ্ছে                    
 
ads

আলীকদমে অপহৃত ২,মুক্তিপণ দাবি

বিশেষ প্রতিনিধি,বান্দরবান : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 04 Oct 2015   Sunday

রোববার বান্দরবানের আলীকদম উপজেলার  মাতামুহুরী রিজার্ভ ফরেষ্টের কচ্ছপঝিরি থেকে দুই ক্ষুদ্র ব্যবসায়ী অপহৃত হয়েছে। অপহরণকারীরা মুক্তিপণ হিসেবে পরিবারের কাছ থেকে তিন লাখ টাকা দাবি করেছে। অপহৃতদের উদ্ধারের জন্য সেনাবাহিনী অভিযানে নেমেছে।

স্থাণীয় লোকজন জানায়, রোববার সকাল ৮টার দিকে আলীকদম উপজেলার মাতামুহুরী রিজার্ভ ফরেষ্টের কচ্ছপঝিরি এলাকায় কাচামাল ক্রয়ের উদ্দেশ্যে মো: আলী (৪০) ও সাইফুল ইসলাম (৩৫) যান। এসময়  একদল দুর্বৃত্ত তাদের অস্ত্রের মুখে  অজ্ঞাত স্থানে অপহরণ করে নিয়ে যায়। অপহৃতদের বাড়ি কক্সবাজার জেলার চকরিয়া উপজেলার ভাঙ্গারমুখ এলাকায়। কারা তাদেরকে অপহরণ করেছে এ ব্যাপারে এখনো কোনো কিছু জানাতে পারেনি পুলিশ।

সূত্র জানায়, অপহরনের পর অপহৃত মো: আলীর মোবাইল থেকে তার পরিবারের সদস্যের কাছে ফোন করে মুক্তিপণ হিসেবে তিন লাখ টাকা দাবি করে অপহরনকারীরা। মুক্তিপণের টাকা না দিলে মেরে ফেরার হুমকি দেওয়া হয়।

আলীকদম থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা অত্তেনা রাজু নাহা জানান, কারা অপহরণ করেছে এ ব্যাপারে এখনো কিছু জানা যায়নি। অপহরণকারীরা পরিবারের কাছ থেকে মুক্তিপণ দাবি করেছে শুনেছি। 

আলীকদম সেনা জোনের কমান্ডার লে: কর্ণেল মিজানুর রহমান জানান, অপহৃতদের উদ্ধারে সেনাবাহিনী অভিযান পরিচালনা করছে। 

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

 

ads
ads
আর্কাইভ