• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
AULSM CHTBD Project দরপত্র বিজ্ঞপ্তি                    আদিবাসী হিসেবে স্বীকৃতির দাবি জানালে বিছিন্নবাদী বলে তকমা দেওয়া হচ্ছে                    হিলফ্লাওয়ারের ফারুয়াতে দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সমন্বয় সভা                    আশিকা-কোটেশন আহ্বান বিজ্ঞপ্তি                    পার্বত্যাঞ্চলের ৪২ হাজার ৭৯১ শিশুকে পুষ্টি সহায়তা দেবে হেলেনকেলার                    বিলাইছড়িতে আশিকার ভূমি ধস ও বন্যায় ক্ষতিগ্রস্তদের কার্যক্রমের অবহিতকরণ সভা                    সাজেকে আটকে থাকা ৫৬১ জন পর্যটকের মধ্যে ১৫০জন খাগড়াছড়ি পৌছেছেন                    ভারী বর্ষনে রাঙামাটিতে ১২৬টি স্থানে পাহাড় ধস                    রাঙামাটি সদর ও বিলািইছড়িতে পানিতে ভেসে গিয়ে দুই ব্যক্তির মৃত্যু                    টানা বৃষ্টিপাতে রাঙামাটিতে নিম্নাঞ্চল প্লাবিত, বিভিন্ন স্থানে পাহাড় ধস                    টানা বৃষ্টিতে সড়ক তলিয়ে যাওয়ায় সাজেকে আটকে পড়েছেন ৬০০ পর্যটক                    বিলাইছড়িতে ভারী বৃষ্টিপাতে নিম্নাঞ্চল প্লাবিত                    ভারী বর্ষনে পর্যটক ও জনসাধারণের জন্য সাজেক পর্যটন বন্ধ ঘোষনা                    টানা ভারী বৃষ্টিপাতে রাঙামাটির জনজীবন বিপর্যস্ত, কয়েকটি স্থানে পাহাড় ধস                    অতি বৃষ্টিপাতে বাঘাইছড়িতে পাহাড় থেকে গাছের গোড়া পড়ে একজনের মৃত্যূ                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান বৃষকেতুসহ গ্রেফতার ২                    পার্বত্য ভিক্ষু সংঘের উপসংঘরাজ শ্রদ্ধালংকার মহাথেরোর ৭৫ তম জন্মদিন পালিত                    ২৮ জুন রাঙামাটিতে ৮৫ হাজার ৮০৭জন শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে                    রাঙামাটিতে চাঞ্চল্যকর গৃহবধু হত্যা ও অর্থ লুটের ঘটনায় দুই আসামি গ্রেফতার                    হতাশা নিরসনে পার্বত্য মন্ত্রণালয়ে আস্থাভাজন আদিবাসীকে মন্ত্রী নিয়োগের দাবি                    বিলাইছড়িতে সিসিএইচপি প্রকল্পের স্টেকহোল্ডারদের নিয়ে সমন্বয় সভা                    
 
ads

রাঙামাটির পাবলিক কলেজ ও বিএম ইনষ্টিটিউটকে জেলা পরিষদের ৫লক্ষ টাকার চেক প্রদান

স্টাফ রিপোর্টার : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 06 Oct 2015   Tuesday

মঙ্গলবার রাঙামাটি পাবলিক কলেজ ও  বিএম ইনষ্টিটিউটকে রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ থেকে ৫লক্ষ টাকার চেক প্রদান করা হয়েছে।

জেলা পরিষদ চেয়ারম্যান কক্ষে পরিষদ চেয়ারম্যান বৃষ কেতু চাকমা রাঙামাটি পাবলিক কলেজের অধ্যক্ষ তাসাদ্দিক হোসেন কবীরের হাতে ৩ লক্ষ এবং বিএম ইনষ্টিটিউটের অধ্যক্ষ মাহামুদুর রহমান খানের হাতে ২লক্ষ টাকার চেক তুলে দেন। এ সময় রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদের মুখ্য নির্বাহী কর্মকর্তা এস এম জাকির হোসেন উপস্থিত ছিলেন।

এসময় জেলা পরিষদ চেয়ারম্যান বৃষ কেতু চাকমা বলেন, পার্বত্য চট্টগ্রামের শিক্ষা প্রসারে এখানকার নতুন প্রজন্মকে শিক্ষিত করে গড়ে তুলতে বর্তমান সরকারের নেয়া কার্যক্রম পর্যায়ক্রমে বাস্তবায়িত করতে সকলকে একযোগে সহযোগিতার মনোভাব নিয়ে এগিয়ে আসতে হবে।

তিনি আরও বলেন, পাহাড়ের সুবিধা বঞ্চিত শিক্ষার্থীদের শিক্ষালাভের সুযোগ সৃষ্টির লক্ষ্যে প্রতিষ্ঠা করা হয় বিএম ইনষ্টিটিউট ও রাঙামাটি পাবলিক কলেজ।  এ প্রতিষ্ঠান দুটির উন্নয়নে সমাজের বিত্তবানরা এগিয়ে আসলে এলাকার শিক্ষার্থীরা উচ্চশিক্ষা লাভের সুযোগ পাবে।

তিনি বলেন, রাঙামাটি পাবলিক কলেজের ১প্রথম বর্ষপূর্তীতে গেস্ট অব অনার হিসেবে উপস্থিত থেকে বক্তব্য প্রদানকালে পাবলিক কলেজের শিক্ষক-কর্মচারীদের বেতন-ভাতা পরিশোধে পরিষদ হতে ৩লক্ষ টাকা ও রাঙামাটি বিএম ইনষ্টিটিউটের শিক্ষার্থীদের জন্য কম্পিউটার ও অন্যান্য সরঞ্জাম ক্রয়ের জন্য ২লক্ষ টাকা অনুদান দেয়ার ঘোষণা দিয়ে ছিলাম। আজ তা পূরণ করতে পেরে আমি গর্ববোধ করছি।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর. 

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ