• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
AULSM CHTBD Project দরপত্র বিজ্ঞপ্তি                    আদিবাসী হিসেবে স্বীকৃতির দাবি জানালে বিছিন্নবাদী বলে তকমা দেওয়া হচ্ছে                    হিলফ্লাওয়ারের ফারুয়াতে দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সমন্বয় সভা                    আশিকা-কোটেশন আহ্বান বিজ্ঞপ্তি                    পার্বত্যাঞ্চলের ৪২ হাজার ৭৯১ শিশুকে পুষ্টি সহায়তা দেবে হেলেনকেলার                    বিলাইছড়িতে আশিকার ভূমি ধস ও বন্যায় ক্ষতিগ্রস্তদের কার্যক্রমের অবহিতকরণ সভা                    সাজেকে আটকে থাকা ৫৬১ জন পর্যটকের মধ্যে ১৫০জন খাগড়াছড়ি পৌছেছেন                    ভারী বর্ষনে রাঙামাটিতে ১২৬টি স্থানে পাহাড় ধস                    রাঙামাটি সদর ও বিলািইছড়িতে পানিতে ভেসে গিয়ে দুই ব্যক্তির মৃত্যু                    টানা বৃষ্টিপাতে রাঙামাটিতে নিম্নাঞ্চল প্লাবিত, বিভিন্ন স্থানে পাহাড় ধস                    টানা বৃষ্টিতে সড়ক তলিয়ে যাওয়ায় সাজেকে আটকে পড়েছেন ৬০০ পর্যটক                    বিলাইছড়িতে ভারী বৃষ্টিপাতে নিম্নাঞ্চল প্লাবিত                    ভারী বর্ষনে পর্যটক ও জনসাধারণের জন্য সাজেক পর্যটন বন্ধ ঘোষনা                    টানা ভারী বৃষ্টিপাতে রাঙামাটির জনজীবন বিপর্যস্ত, কয়েকটি স্থানে পাহাড় ধস                    অতি বৃষ্টিপাতে বাঘাইছড়িতে পাহাড় থেকে গাছের গোড়া পড়ে একজনের মৃত্যূ                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান বৃষকেতুসহ গ্রেফতার ২                    পার্বত্য ভিক্ষু সংঘের উপসংঘরাজ শ্রদ্ধালংকার মহাথেরোর ৭৫ তম জন্মদিন পালিত                    ২৮ জুন রাঙামাটিতে ৮৫ হাজার ৮০৭জন শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে                    রাঙামাটিতে চাঞ্চল্যকর গৃহবধু হত্যা ও অর্থ লুটের ঘটনায় দুই আসামি গ্রেফতার                    হতাশা নিরসনে পার্বত্য মন্ত্রণালয়ে আস্থাভাজন আদিবাসীকে মন্ত্রী নিয়োগের দাবি                    বিলাইছড়িতে সিসিএইচপি প্রকল্পের স্টেকহোল্ডারদের নিয়ে সমন্বয় সভা                    
 
ads

পার্বত্য চুক্তি বাস্তবায়নের দাবীতে পিসিপির ডাকে রাঙামাটিসহ তিন পার্বত্য জেলায় ছাত্র ধর্মঘট চলছে

স্টাফ রিপোর্টার : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 07 Oct 2015   Wednesday

পার্বত্য চট্টগ্রাম চুক্তি বাস্তবায়নের দাবীতে অসহযোগ আন্দোলনের অংশ হিসেবে সন্তু লারমার নেতৃত্বাধীন পাহাড়ী ছাত্র পরিষদ(পিসিপি)-এর ডাকে বুধবার রাঙামাটিসহ তিন পার্বত্য জেলায় ছাত্র ধর্মঘট চলছে।

ছাত্র ধর্মঘটের ফলে বুধবার সকাল থেকে রাঙামাটির সরকারী কলেজ, মহিলা কলেজসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা ক্লাশ বর্জন কর্মসূচী পালন করছে। শিক্ষার্থীদের ক্লাশ বর্জনের কারনে কোথাও কোনো ক্লাস-পরীক্ষা হয়নি। ছাত্র ধর্মঘটকে কেন্দ্র করে অপ্রীতিকর ঘটনা নিয়ন্ত্রণে শহরের প্রত্যেকটি শিক্ষা প্রতিষ্ঠানে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

পাহাড়ী ছাত্র পরিষদের কেন্দ্রীয় সভাপতি বাচ্চু চাকমা জানান, পার্বত্য চুক্তি বাস্তবায়নে সময় সূচিভিত্তিক কর্মপরিকল্পনা ঘোষনার দাবিতে সন্তু লারমার ঘোষিত অসহযোগ আন্দোলনের কর্মসূচি হিসেবে বুধবার রাঙামাটিসহ তিন পার্বত্য  জেলার প্রাথমিক, মাধ্যমিক বিদ্যালয়  এবং কলেজ  ও বিশ্ববিদ্যালয়ে এ ছাত্র ধর্মঘট ডাকা হয়েছে। এ ছাত্র ধর্মঘট বিদ্যালয় ও কলেজের ক্লাশ চলাকালীন পর্ষন্ত চলবে।

উল্লেখ্য, গেল ৩০ সেপ্টেম্বর রাঙামাটিতে এক সমাবেশ থেকে পাহাড়ী ছাত্র পরিষদের  কেন্দ্রীয় কমিটি থেকে পার্বত্য চট্টগ্রাম চুক্তি বাস্তবায়নের দাবীতে অসহযোগ আন্দোলনের অংশ হিসেবে বুধবার  তিন পার্বত্য  জেলায় প্রাথমিক, মাধ্যমিক বিদ্যালয় ও কলেজের ছাত্র ধর্মঘটের কর্মসূচি ঘোষনা করা হয়।

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ