• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
AULSM CHTBD Project দরপত্র বিজ্ঞপ্তি                    আদিবাসী হিসেবে স্বীকৃতির দাবি জানালে বিছিন্নবাদী বলে তকমা দেওয়া হচ্ছে                    হিলফ্লাওয়ারের ফারুয়াতে দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সমন্বয় সভা                    আশিকা-কোটেশন আহ্বান বিজ্ঞপ্তি                    পার্বত্যাঞ্চলের ৪২ হাজার ৭৯১ শিশুকে পুষ্টি সহায়তা দেবে হেলেনকেলার                    বিলাইছড়িতে আশিকার ভূমি ধস ও বন্যায় ক্ষতিগ্রস্তদের কার্যক্রমের অবহিতকরণ সভা                    সাজেকে আটকে থাকা ৫৬১ জন পর্যটকের মধ্যে ১৫০জন খাগড়াছড়ি পৌছেছেন                    ভারী বর্ষনে রাঙামাটিতে ১২৬টি স্থানে পাহাড় ধস                    রাঙামাটি সদর ও বিলািইছড়িতে পানিতে ভেসে গিয়ে দুই ব্যক্তির মৃত্যু                    টানা বৃষ্টিপাতে রাঙামাটিতে নিম্নাঞ্চল প্লাবিত, বিভিন্ন স্থানে পাহাড় ধস                    টানা বৃষ্টিতে সড়ক তলিয়ে যাওয়ায় সাজেকে আটকে পড়েছেন ৬০০ পর্যটক                    বিলাইছড়িতে ভারী বৃষ্টিপাতে নিম্নাঞ্চল প্লাবিত                    ভারী বর্ষনে পর্যটক ও জনসাধারণের জন্য সাজেক পর্যটন বন্ধ ঘোষনা                    টানা ভারী বৃষ্টিপাতে রাঙামাটির জনজীবন বিপর্যস্ত, কয়েকটি স্থানে পাহাড় ধস                    অতি বৃষ্টিপাতে বাঘাইছড়িতে পাহাড় থেকে গাছের গোড়া পড়ে একজনের মৃত্যূ                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান বৃষকেতুসহ গ্রেফতার ২                    পার্বত্য ভিক্ষু সংঘের উপসংঘরাজ শ্রদ্ধালংকার মহাথেরোর ৭৫ তম জন্মদিন পালিত                    ২৮ জুন রাঙামাটিতে ৮৫ হাজার ৮০৭জন শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে                    রাঙামাটিতে চাঞ্চল্যকর গৃহবধু হত্যা ও অর্থ লুটের ঘটনায় দুই আসামি গ্রেফতার                    হতাশা নিরসনে পার্বত্য মন্ত্রণালয়ে আস্থাভাজন আদিবাসীকে মন্ত্রী নিয়োগের দাবি                    বিলাইছড়িতে সিসিএইচপি প্রকল্পের স্টেকহোল্ডারদের নিয়ে সমন্বয় সভা                    
 
ads

রাঙামাটিতে দুটি শিক্ষা প্রতিষ্ঠানে যুব ও সহশিক্ষা কার্যক্রমের উপর অবহিতকরণ সভা

স্টাফ রিপোর্টার : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 08 Oct 2015   Thursday

বৃহস্পতিবার সকালে রাঙামাটির বিএম ইন্সটিটিউটে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠান ভিত্তিক যুব ও সহশিক্ষা কার্যক্রমের অংশ হিসেবে অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে।

বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি রাঙামাটি জেলা ইউনিটের আয়োজনে সভায় প্রধান অতিথি ছিলেন রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ সদস্য অমিত চাকমা রাজু। সভাপতিত্ব করেন রাঙামাটি বিএম ইন্সটিটিটের অধ্যক্ষ মাহ্মুদুন নবী খান। এতে বিশেষ অতিথি ছিলেন রেড ক্রিসেন্ট সোসাইটি রাঙামাটি ইউনিটের সাধারণ সম্পাদক এম জিসান বখতিয়ার, রাঙামাটি বিএম ইন্সটিটিউটের সহকারী অধ্যক্ষ মোঃ মোস্তাফিজুর রহমান,  প্রভষাক আনন্দ জ্যোতি চাকমা ও রেড ক্রিসেন্ট জেলা ইউনিটের ইউনিট লেভেল কর্মকর্তা নাসরিন আক্তার। অনুষ্ঠান পরিচালনা করেন রেড ক্রিসেন্ট জেলা ইউনিটের পরিকল্পনা বিভাগীয় প্রধান মোঃ রাকিবুল ইসলাম।

রেড ক্রিসেন্টের কার্যক্রম সম্পর্কে উপস্থিত যুবদের ধারনা প্রদান করেন  রেড ক্রিসেন্ট জেলা ইউনিটের যুবক প্রশিক্ষক রাকিবুল হাসান ভুঁইয়া।

সভায় বক্তরা বলেন, বর্তমান সরকার শিক্ষা বান্ধব সরকার, শিক্ষার উন্নয়নে সরকার বিনামূল্যে বই, শিক্ষাবৃত্তি প্রদান, শিক্ষা প্রতিষ্ঠান নির্মাণ, সংস্কারসহ বিভিন্ন উন্নয়নের পাশাপাশি যুবদের রেড ক্রিসেন্টে অন্তর্ভুক্ত করে মানব সেবায় উজ্জীবিত করতে এ ধরনের উদ্যোগ গ্রহণ করেছে সরকার। তারই ধারাবাহিকতায় মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠান ভিত্তিক এই সহশিক্ষা কার্যক্রম।

বক্তরা বলেন, আতœমানবতা সেবায় রেড ক্রিসেন্ট বিশ্বব্যাপী নিরলসভাবে কাজ করে যাচ্ছে। মানব ও প্রকৃতি সৃষ্ট সকল দূযোর্গে রেড ক্রিসেন্ট সবসময় এগিয়ে যায় মানব সেবায়। মানব সেবার এই আন্দোলনে দেশের প্রতিটি যুবদের এগিয়ে আসার আহ্বান জানান।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.  

 

 

 

 

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ