• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
AULSM CHTBD Project দরপত্র বিজ্ঞপ্তি                    আদিবাসী হিসেবে স্বীকৃতির দাবি জানালে বিছিন্নবাদী বলে তকমা দেওয়া হচ্ছে                    হিলফ্লাওয়ারের ফারুয়াতে দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সমন্বয় সভা                    আশিকা-কোটেশন আহ্বান বিজ্ঞপ্তি                    পার্বত্যাঞ্চলের ৪২ হাজার ৭৯১ শিশুকে পুষ্টি সহায়তা দেবে হেলেনকেলার                    বিলাইছড়িতে আশিকার ভূমি ধস ও বন্যায় ক্ষতিগ্রস্তদের কার্যক্রমের অবহিতকরণ সভা                    সাজেকে আটকে থাকা ৫৬১ জন পর্যটকের মধ্যে ১৫০জন খাগড়াছড়ি পৌছেছেন                    ভারী বর্ষনে রাঙামাটিতে ১২৬টি স্থানে পাহাড় ধস                    রাঙামাটি সদর ও বিলািইছড়িতে পানিতে ভেসে গিয়ে দুই ব্যক্তির মৃত্যু                    টানা বৃষ্টিপাতে রাঙামাটিতে নিম্নাঞ্চল প্লাবিত, বিভিন্ন স্থানে পাহাড় ধস                    টানা বৃষ্টিতে সড়ক তলিয়ে যাওয়ায় সাজেকে আটকে পড়েছেন ৬০০ পর্যটক                    বিলাইছড়িতে ভারী বৃষ্টিপাতে নিম্নাঞ্চল প্লাবিত                    ভারী বর্ষনে পর্যটক ও জনসাধারণের জন্য সাজেক পর্যটন বন্ধ ঘোষনা                    টানা ভারী বৃষ্টিপাতে রাঙামাটির জনজীবন বিপর্যস্ত, কয়েকটি স্থানে পাহাড় ধস                    অতি বৃষ্টিপাতে বাঘাইছড়িতে পাহাড় থেকে গাছের গোড়া পড়ে একজনের মৃত্যূ                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান বৃষকেতুসহ গ্রেফতার ২                    পার্বত্য ভিক্ষু সংঘের উপসংঘরাজ শ্রদ্ধালংকার মহাথেরোর ৭৫ তম জন্মদিন পালিত                    ২৮ জুন রাঙামাটিতে ৮৫ হাজার ৮০৭জন শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে                    রাঙামাটিতে চাঞ্চল্যকর গৃহবধু হত্যা ও অর্থ লুটের ঘটনায় দুই আসামি গ্রেফতার                    হতাশা নিরসনে পার্বত্য মন্ত্রণালয়ে আস্থাভাজন আদিবাসীকে মন্ত্রী নিয়োগের দাবি                    বিলাইছড়িতে সিসিএইচপি প্রকল্পের স্টেকহোল্ডারদের নিয়ে সমন্বয় সভা                    
 
ads

রাঙামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পাঠদান কার্যক্রমের দাবীতে শিক্ষার্থীদের মাননবন্ধন ও স্মারকলিপি

স্টাফ রিপোর্টার : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 11 Oct 2015   Sunday

রাঙামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পাঠদান কার্যক্রম অতিদ্রুত শুরুর দাবীতে রোববার মাননবন্ধন ও জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রীর বরাবর স্মারকলিপি দিয়েছে প্রথম ব্যাচে ভর্তি হওয়া শিক্ষার্থীরা। 

জেলা প্রশাসন কার্যালয় চত্বরে ঘন্টাব্যাপী মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধন চলাকালে রাঙামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভর্তিকৃত আন্দোলনকৃত শিক্ষার্থী কমিটির আহ্বায়ক ও কম্পিউটার বিভাগের শিক্ষার্থী শামসুজ জামান বাপ্পির সভাপতিত্বে অন্যান্যর মধ্যে বক্তব্যে রাখেন ব্যবস্থাপনা বিভাগের শিক্ষার্থী মইন উদ্দীন, রিদওয়ান, কম্পিউটার বিভাগের শিক্ষার্থী মিরাজুল হাসান, সাম্য খান, ব্যবস্থাপনা বিভাগের শিক্ষার্থী জহিরুল ইসলাম, কম্পিউটার বিভাগের শিক্ষার্থী হুমায়ন কবির। মানববন্ধন শেষে জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রীর বরাবরে স্মারকলিপি প্রদান করা হয়।

সমাবেশে শিক্ষার্থীরা বলেন, কম্পিউটার সায়েন্স ও ব্যবস্থাপনা বিভাগে ৭৩ জন শিক্ষার্থী ভর্তি হলেও প্রায় দশ মাস অতিবাহিত হলেও পাঠদান শুরু হয়নি। ইতোমধ্যে প্রথম সেমিষ্টারের সময় শেষ হয়ে দ্বিতীয় সেমিষ্টারের শেষ পর্যায় অতিবাহিত হচ্ছে। কৃত্রিমভাবে সৃষ্ট সেশনজটে পড়তে হচ্ছে।

তারা আরও বলেন,ইতোমধ্যে ২০১৫-১৬ শিক্ষাবর্ষে মেডিকেল কলেজের ভর্তি পরীক্ষা নিয়ে ভর্তি কার্যক্রম শেষ হয়ে গেছে। দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের অনার্স প্রথম বর্ষের পরীক্ষাও শুরু হয়েছে। এর পরও তারা সঠিক ঠিকানা পাচ্ছেন না। ভর্তিকৃত ৭৩ জন শিক্ষার্থীর জীবন এখন চরম অনিশ্চিয়তা দেখা দিয়েছে।

বক্তারা যে কোন মূল্যে চলতি মাসে অতিদ্রুত ২০১৪-২০১৫ইং শিক্ষাবর্ষে ১ম ব্যাচে শ্রেণী কার্যক্রম শুরু করার জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে জোর দাবি জানান। 
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ