• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
সাজেকের পরিস্থিতি নিরসনে তিন সদস্যর কমিটি,সোমবার আন্দোলনকারীদের সাথে বৈঠক                    রাঙামাটিতে প্রবারণা পূর্নিমা উদযাপন                    বিলাইছড়িতে প্রবারণা পূর্ণিমা উদযাপন                    বৃহস্পতিবার থেকে ফের সাজেকে সড়ক অবরোধের ডাক                    বিলাইছড়িতে মণ্ডপ পরিদর্শনে জোন কমান্ডার                    মিথ্যা তথ্য দিয়ে গুজবে বিশৃঙ্খলার ফাঁদে পা না দেয়ার আহ্বান পার্বত্যপ্রতিমন্ত্রী                    সাজেক ভ্রমণে পর্যটকদের নিষেধাজ্ঞা প্রত্যাহার করল প্রশাসন                    বিলাইছড়িতে ফ্যামিলি কার্ড তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজারদের প্রশিক্ষণের উদ্বোধন                    বিলাইছড়িতে দুস্থ ৬ পরিবারের মাঝে টেউটিন ও নগদ অর্থ সহায়তা প্রদান                    দুর্যোগ প্রশমন দিবসে বিলাইছড়িতে আলোচনা সভা                    শারদীয় দুর্গাপূজা উপলক্ষে রাঙামাটি রিজিয়নের নিরাপত্তা সমন্বয় সভা                    আশিকা-উন্মুক্ত দরপত্র বিজ্ঞপ্তি                    আশিকা-উন্মুক্ত দরপত্র বিজ্ঞপ্তি                    রাবিপ্রবিতে লিঙ্গুইস্টিকস অ্যান্ড সিএইচটি ল্যাঙ্গুয়েজেস ইনস্টিটিউট প্রতিষ্ঠার অনুমোদন                    সাজেক পর্যটন কেন্দ্র সাময়িকভাবে বন্ধের ঘোষনা করেছে জেলা প্রশাসন                    রাঙামাটিতে সেনাবাহিনীর বিনামূল্যে চিকিৎসাসেবা পেল হাজারও মানুষ                    উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানে ও সরকারি চাকুরিতে কোটা পুর্নবহালের দাবিতে রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ                    বিলাইছড়িতে মিডওয়াইফ ও নার্সিং প্রশিক্ষণ সমাপনী ও সনদপত্র বিতরণ                    রাঙামাটি চ্যাম্পিয়ন লিগ ফুটবলে বিলাইছড়ি উপজেলা দলের শিরোপা লাভ                    Hill Flower Tender Notice                    রাঙামাটিতে এআই,ফ্যাক্ট চেকিং ও সাংবাদিক সুরক্ষা বিষয়ক তিনদিনের প্রশিক্ষণ কর্মশালা                    
 
ads

লামায় দূর্গাপুজা উৎসব সফল করতে প্রশাসনের জরুরী সভা

লামা প্রতিনিধি : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 11 Oct 2015   Sunday

বান্দরবানের লামা উপজেলায়  হিন্দু ও বৌদ্ধ ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব দূর্গাপুজা ও প্রবারণা পূর্ণিমা উৎসব সফলভাবে উদযাপন করার লক্ষে  রোববার এক জরুরী সভা অনুষ্ঠিত হয়েছে।

উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা মিলনায়তন প্রাঙ্গনে লামা সহকারী কমিশনার(ভূমি) মোঃ জাহিদ আক্তারের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন, লামা উপজেলা পরিষদ চেয়ারম্যান বাবু থোয়াইনু অং চৌধুরী। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন,লামা ৩৩ আনসার ব্যাটালিয়ানের  প্রতিনিধি মোঃ মিজানুর রহমান,উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার ও উপজেলা আওয়ামীলীগ নেতা শেখ মাহবুবর রহমান, জেলা পরিষদ সদস্য জহিরুল ইসলাম, লামা আর্মি ক্যাম্প প্রতিনিধি মোঃ হানিফ,লামা থানার প্রতিনিধি এস আই মোঃ রবিউল ও লামা কেন্দ্রীয় হরি মন্দিরের সাধারন সম্পাদক বিজয় কান্তি আইচ সহ দূর্গাপূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দ সহ প্রমুখ।

সভায় বলা হয়, আগামী ১৯অক্টোবর থেকে ২৩ অক্টেবর লামায় ৮টি পূজা মন্ডপে  দূর্গাপুজা উৎসব অনুষ্ঠিত হবে। লামা পৌরসভা ও ইউনিয়নের সকল পূজামন্ডপে সার্বক্ষনিক নিরাপত্তাসহ বিভিন্ন বিষয়ে  প্রশাসনের তদারকী ও উৎসব স্থলে পুলিশ নিয়োগের সিদ্ধান্ত হয়। লামা উপজেলায় যেসব স্থানে প  দূর্গাপুজা উৎসব অনুষ্ঠিত হবেসেগুলো হল লামা কেন্দ্রীয় হরি মন্দির, চাম্পাতলী লোকনাথ মন্দির, মেরা খোলা হরি মন্দির, ইয়াংছা রাম মন্দির, হায়দারনাশী সৎসঙ্গ মন্দির, বগাইছড়ি কমিউনিটি সেন্টার দূর্গা মন্দির, পাগলীর আগা জগন্নাথ ঋষি আশ্রম ও আজিজ নগর হরি মন্দিরে। 

 --হিলবিডি২৪/সম্পাদনা/সিআর. 

ads
ads
আর্কাইভ