• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
AULSM CHTBD Project দরপত্র বিজ্ঞপ্তি                    আদিবাসী হিসেবে স্বীকৃতির দাবি জানালে বিছিন্নবাদী বলে তকমা দেওয়া হচ্ছে                    হিলফ্লাওয়ারের ফারুয়াতে দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সমন্বয় সভা                    আশিকা-কোটেশন আহ্বান বিজ্ঞপ্তি                    পার্বত্যাঞ্চলের ৪২ হাজার ৭৯১ শিশুকে পুষ্টি সহায়তা দেবে হেলেনকেলার                    বিলাইছড়িতে আশিকার ভূমি ধস ও বন্যায় ক্ষতিগ্রস্তদের কার্যক্রমের অবহিতকরণ সভা                    সাজেকে আটকে থাকা ৫৬১ জন পর্যটকের মধ্যে ১৫০জন খাগড়াছড়ি পৌছেছেন                    ভারী বর্ষনে রাঙামাটিতে ১২৬টি স্থানে পাহাড় ধস                    রাঙামাটি সদর ও বিলািইছড়িতে পানিতে ভেসে গিয়ে দুই ব্যক্তির মৃত্যু                    টানা বৃষ্টিপাতে রাঙামাটিতে নিম্নাঞ্চল প্লাবিত, বিভিন্ন স্থানে পাহাড় ধস                    টানা বৃষ্টিতে সড়ক তলিয়ে যাওয়ায় সাজেকে আটকে পড়েছেন ৬০০ পর্যটক                    বিলাইছড়িতে ভারী বৃষ্টিপাতে নিম্নাঞ্চল প্লাবিত                    ভারী বর্ষনে পর্যটক ও জনসাধারণের জন্য সাজেক পর্যটন বন্ধ ঘোষনা                    টানা ভারী বৃষ্টিপাতে রাঙামাটির জনজীবন বিপর্যস্ত, কয়েকটি স্থানে পাহাড় ধস                    অতি বৃষ্টিপাতে বাঘাইছড়িতে পাহাড় থেকে গাছের গোড়া পড়ে একজনের মৃত্যূ                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান বৃষকেতুসহ গ্রেফতার ২                    পার্বত্য ভিক্ষু সংঘের উপসংঘরাজ শ্রদ্ধালংকার মহাথেরোর ৭৫ তম জন্মদিন পালিত                    ২৮ জুন রাঙামাটিতে ৮৫ হাজার ৮০৭জন শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে                    রাঙামাটিতে চাঞ্চল্যকর গৃহবধু হত্যা ও অর্থ লুটের ঘটনায় দুই আসামি গ্রেফতার                    হতাশা নিরসনে পার্বত্য মন্ত্রণালয়ে আস্থাভাজন আদিবাসীকে মন্ত্রী নিয়োগের দাবি                    বিলাইছড়িতে সিসিএইচপি প্রকল্পের স্টেকহোল্ডারদের নিয়ে সমন্বয় সভা                    
 
ads

বাঘাইছড়ির সাদা মনের মানুষ তিলোকানন্দের ৭৮তম জন্ম দিন পালন

স্টাফ রিপোর্টার : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 03 Oct 2015   Saturday

শনিবার বিভিন্ন ধর্মীয় অনুষ্ঠানের মধ্য দিয়ে বাঘাইছড়ির মগবান শাক্যমুনি বৌদ্ধ বিহারের অধ্যক্ষ ও কাচালং শিশু সদনের প্রতিষ্ঠাতা সাদা মনের মানুষ উপাধীপ্রাপ্ত উপসংঘমহারাজ শ্রীমৎ তিলোকানন্দ মহাথেরোর  ৭৮ তম জন্ম দিন পালিত হয়েছে। 

রুপালী উচ্চ বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান বৃষ কেতু চাকমা।  বাঘাইছড়ি বড়াদম ধর্মাংকুর বৌদ্ধ বিহারের অধ্যক্ষ ধর্মেশ্বর ভিক্ষুর সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের পালি ও প্রাচ্য বিভাগের অধ্যক্ষ ডঃ জিনবোধি মহাথের, রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সদস্য সবীর কুমার চাকমা,বাঘাইছড়ি উপজেলা পরিষদের প্রাক্তন চেয়ারম্যান সুদর্শন চাকমা, কাচালং ডিগ্রী কলেজের অধ্যক্ষ দেব প্রসাদ দেওয়ান, বাঘাইছড়ি উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান সুমতিা চাকমা। স্বাগত বক্তব্য দেন রুপকারী ইউপি চেয়ারম্যান পারদর্শি চাকমা। অনুষ্ঠানে শুরুতে ধর্মীয় সঙ্গীত, দেশনা, পঞ্চশীল প্রার্থনা ও বুদ্ধপুজা করা হয়।  অনুষ্ঠানে দূর দুরান্ত থেকে প্রায়  দুহাজারের অধিক পূর্নাথী  অনুষ্ঠানে যোগদান করেন।

প্রধান অতিথির বক্তব্যে রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান বৃষ কেতু চাকমা বলেছন, পৃথিবীতে যুগে যুগে মানব কল্যাণে যেসব মহাপুরুষের জন্ম হয় তাদের মধ্যে একজন হলো তিলোকানন্দ মহাথের। দেশের টিভি চ্যানেল এটিএন বাংলা প্রদত্ত সাদা মনের মানুষ উপাধীতে বাংলাদেশের ১৬কোটি মানুষের মধ্যে ১০জন সাদা মনের মানুষের তালিকায় তিনিও একজন রয়েছেন এটি বাঘাইছড়িবাসীর জন্য একটি গর্বের বিষয়।

তিনি আরও বলেন, মানবতার সেবায় নিজের জীবনকে তিনি মানুষের মাঝে বিলিয়ে দিয়েছেন। মানব সেবা, ধর্ম প্রচার ও সমাজ উন্নয়নে তার যে ভূমিকা সেটি সেটি স্বর্নাক্ষরে ইতিহাসের পাতায় লেখা থাকবে। তিনি সংসার ত্যগ করে ধর্ম প্রচারে মন্দিরের পাশাপাশি গড়ে তুলেছেন কাচালং শিশু সদন নামে অনাথালয়। ধর্ম প্রচারে তিনি নিজ হাতে বুদ্ধমূর্তি তৈরী করে মন্দিরে মন্দিরে বিতরণ করেছেন। নিজের হাতেগড়া শিশু সদনে ১২৭জন অনাথ শিশুদের খাওয়া-দাওয়া ও পড়ালেখা খরচের জন্য তিনি দ্বারে দ্বারে সাহায্য চেয়েছেন। এ ধরনের মহামানব ইহলোকেও সুখী পরলোকোও সুখী কারণ মৃত্যুর পর জাতি তাকে শ্রদ্ধাভরে স্মরণ করবে।

চেয়ারম্যান বলেন, শ্রীমৎ তিলোকানন্দ মহাথেরর ন্যয় যার যেটুকু জ্ঞান অভিজ্ঞতা ও অবহেলিত মানব জাতির প্রতি মমত্ববোধ আছে সেটি দিয়ে কাজ করলে সমাজ অনেক পাল্টে যাবে। তিনি সমাজ পরিবর্তনের দিক গুলো আঙ্গুল দিয়ে আমাদের শিখিয়ে দিচ্ছেন। তার এই ধারাবাহিকতা সমাজের সচেতন ও বিত্তবানদের ধরে রাখতে হবে।  তিনি পরিষদ থেকে  চলতি বছরে অনাথ শিশুদের জন্য ছাত্রাবাস ও আগামী অর্থবছরের শাক্যমুনি বৌদ্ধ বিহারের অসমাপ্ত দ্বিতল ভবন নির্মাণ, যোগাযোগ ব্যবস্থার উন্নতি, অনাথ শিশুদের জন্য খাদ্য শষ্য এবং পড়ালেখার ব্যয় বাবদ প্রতিবছর ৫লক্ষ টাকা প্রদানের প্রতিশ্রুতী ব্যক্ত করেন।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

 

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ