• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
AULSM CHTBD Project দরপত্র বিজ্ঞপ্তি                    আদিবাসী হিসেবে স্বীকৃতির দাবি জানালে বিছিন্নবাদী বলে তকমা দেওয়া হচ্ছে                    হিলফ্লাওয়ারের ফারুয়াতে দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সমন্বয় সভা                    আশিকা-কোটেশন আহ্বান বিজ্ঞপ্তি                    পার্বত্যাঞ্চলের ৪২ হাজার ৭৯১ শিশুকে পুষ্টি সহায়তা দেবে হেলেনকেলার                    বিলাইছড়িতে আশিকার ভূমি ধস ও বন্যায় ক্ষতিগ্রস্তদের কার্যক্রমের অবহিতকরণ সভা                    সাজেকে আটকে থাকা ৫৬১ জন পর্যটকের মধ্যে ১৫০জন খাগড়াছড়ি পৌছেছেন                    ভারী বর্ষনে রাঙামাটিতে ১২৬টি স্থানে পাহাড় ধস                    রাঙামাটি সদর ও বিলািইছড়িতে পানিতে ভেসে গিয়ে দুই ব্যক্তির মৃত্যু                    টানা বৃষ্টিপাতে রাঙামাটিতে নিম্নাঞ্চল প্লাবিত, বিভিন্ন স্থানে পাহাড় ধস                    টানা বৃষ্টিতে সড়ক তলিয়ে যাওয়ায় সাজেকে আটকে পড়েছেন ৬০০ পর্যটক                    বিলাইছড়িতে ভারী বৃষ্টিপাতে নিম্নাঞ্চল প্লাবিত                    ভারী বর্ষনে পর্যটক ও জনসাধারণের জন্য সাজেক পর্যটন বন্ধ ঘোষনা                    টানা ভারী বৃষ্টিপাতে রাঙামাটির জনজীবন বিপর্যস্ত, কয়েকটি স্থানে পাহাড় ধস                    অতি বৃষ্টিপাতে বাঘাইছড়িতে পাহাড় থেকে গাছের গোড়া পড়ে একজনের মৃত্যূ                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান বৃষকেতুসহ গ্রেফতার ২                    পার্বত্য ভিক্ষু সংঘের উপসংঘরাজ শ্রদ্ধালংকার মহাথেরোর ৭৫ তম জন্মদিন পালিত                    ২৮ জুন রাঙামাটিতে ৮৫ হাজার ৮০৭জন শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে                    রাঙামাটিতে চাঞ্চল্যকর গৃহবধু হত্যা ও অর্থ লুটের ঘটনায় দুই আসামি গ্রেফতার                    হতাশা নিরসনে পার্বত্য মন্ত্রণালয়ে আস্থাভাজন আদিবাসীকে মন্ত্রী নিয়োগের দাবি                    বিলাইছড়িতে সিসিএইচপি প্রকল্পের স্টেকহোল্ডারদের নিয়ে সমন্বয় সভা                    
 
ads

রাঙামাটি শহরে ৫টি স্থানে ঈদের জামাত অনুষ্ঠিত হবে

স্টাফ রিপোর্টার : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 24 Sep 2015   Thursday

শুক্রবার পবিত্র ঈদ-উল-আযহা দিনে রাঙামাটি শহরে ৫টি স্থানে ঈদের জামাত অনুষ্ঠিত হবে।

পবিত্র ঈদ-উল-আযহা উপলক্ষে রাঙামাটি জেলা প্রশাসনের আয়োজিত এক প্রস্তুতি সভা সূত্রে জানা যায়,শুক্রবার রাঙামাটি শহরে ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হবে তবলছড়ি কেন্দ্রীয় ঈদগাঁ কতোয়ালী থানার মাঠে। এখানে সকাল ৮ টা ও ৯টা দুদফা ঈদের জামাত অনু্িষ্ঠত হবে। এছাড়া রিজার্ভ বাজারের পুরাতন কোর্ট বিল্ডিং মাঠে সকাল ৯টায়, বনরুপার জেলা ও দায়ের জজ আদালত প্রাঙ্গন মাঠে সকাল ৮টা ও ৯টায়,ভেদভেদী আমানতবাগ মাঠে সকাল ৮টা ও ৯টায় এবং পুরান পাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে সকাল ৯টায় ঈদ জামাত অনুষ্ঠিত হবে। তবে বৈরি আবহাওয়া থাকলে নামায মসজিদে অনুষ্ঠিত হবে। সভায় ঈদ জামাত ও ঈদের দিনে প্রয়োজনীয় নিরাপত্তা ব্যবস্থা গ্রহনের জন্য সিদ্ধান্ত নেয়া হয়েছে।

ঈদ জামাত এলাকাগুলোকে সুসজ্জিত করার ব্যবস্থা নিতে রাঙামাটি পৌর সভা ও ইসলামিক ফাউন্ডেশনকে দায়িত্ব দেয়া হয়েছে। এছাড়া ঈদ জামাতের জন্য নির্বাচিত স্থানে মসুল্লিদের অজু করার জন্য পানি সরবরাহের ব্যবস্থা নিশ্চিত করতে জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরকে দায়িত্ব দেয়া হয়েছে। তাছাড়া ঈদ জামাতের জন্য নির্ধারিত স্থানগুলোতে প্রয়োজনে সময় মত পানি ছিটানোর জন্য ব্যবস্থা গ্রহনের ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সকে অনুরোধ জানানো হয়েছে বলে সভা সূত্রে জানা গেছে।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ