• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান বৃষকেতুসহ গ্রেফতার ২                    পার্বত্য ভিক্ষু সংঘের উপসংঘরাজ শ্রদ্ধালংকার মহাথেরোর ৭৫ তম জন্মদিন পালিত                    ২৮ জুন রাঙামাটিতে ৮৫ হাজার ৮০৭জন শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে                    রাঙামাটিতে চাঞ্চল্যকর গৃহবধু হত্যা ও অর্থ লুটের ঘটনায় দুই আসামি গ্রেফতার                    হতাশা নিরসনে পার্বত্য মন্ত্রণালয়ে আস্থাভাজন আদিবাসীকে মন্ত্রী নিয়োগের দাবি                    বিলাইছড়িতে সিসিএইচপি প্রকল্পের স্টেকহোল্ডারদের নিয়ে সমন্বয় সভা                    বিলাইছড়ি কলেজের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান                    পার্বত্য প্রতিমন্ত্রী হেলাল উদ্দিনের অপসারণের দাবিতে রাঙামাটিতে মানবন্ধন                    নানিয়ারচরে জাম পাড়তে গিয়ে বিদ্যুতায়িত হয়ে এক শিক্ষিকার মৃত্যু                    রাজস্থলীতে মদ ভেবে বিষপানে এক যুবকের মৃত্যু                    পার্বত্য প্রতিমন্ত্রীর নির্দেশে রাজস্থলীর দুর্গম খিয়াং পাড়ার ৫০পরিবার সুপেয় পানি পাচ্ছে                    বিলাইছড়িতে জলবায়ু পরিবর্তন বিষয়ক কর্মশালা                    Tender Notice for Hiring of External Audit Firm-ADA                    দোলায় ঝুলিয়ে দুর্গম পথ হেটে গ্রামবাসীরা প্রসূতিকে জুরাছড়িতে হাসপাতালে পৌছাল                    রাঙামাটিতে পুলিশ-ম্যাজিষ্ট্রেসি কনফারেন্স অনুষ্ঠিত                    বিলাইছড়িতে আইডিয়া শোকেসিং প্রোগ্রাম অনুষ্ঠিত                    ৩০ বছরেও কল্পনা চাকমা অপহরণের বিচার না পাওয়ায় পার্বত্যবাসী হতাশ                    পার্বত্য চুক্তি বাস্তবায়িত না হওয়ায় জুম্ম জনগণের ওপর জাতিগত নির্যাতন বাড়ছে-সন্তু লারমা                    ফিফা বিশ্বকাপকে স্বাগত জানাতে রাঙামাটিতে আর্জেন্টিনা সমর্থকদের শোভাযাত্রা                    দীপেন দেওয়ানকে পার্বত্যমন্ত্রীর পুর্নবাহলের দাবিতে রাঙামাটিতে মানববন্ধন                    সাংবাদিক জিতেন বড়ুয়ার মুক্তির দাবিতে রাঙামাটিতে মানববন্ধন                    
 
ads

রাঙামাটিতে শিশু ও নারীদের উন্নয়নে কর্মপরিকল্পনা প্রনয়ন বিষয়ক পর্যালোচনা কর্মশালা

স্টাফ রিপোর্টার : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 14 Oct 2015   Wednesday

বুধবার রাঙামাটিতে পার্বত্যাঞ্চলের শিশু ও নারীদের উন্নয়নে কর্মপরিকল্পনা ২০১৬ প্রনয়ন বিষয়ক জেলা পর্যায়ে পর্যালোচনা কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের সমন্বিত সমাজ উন্নয়ন প্রকল্প (আইসিডিপি) ৩য় পর্যায় শীর্ষক প্রকল্পের আওতায় রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের আয়োজনে ও ইউনিসেফ-এর সহায়তায় এ দিন ব্যাপী এ কর্মশালা অনুষ্ঠিত হয়। পরিষদের সম্মেলন কক্ষে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কর্মশালার উদ্ধোধন করেন জেলা পরিষদ চেয়ারম্যান বৃষ কেতু চাকমা। বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ মোস্তফা জামান, সমন্বিত সমাজ উন্নয়ন প্রকল্পের প্রকল্প পরিচালক মোহাম্মদ ইয়াছিন, জেলা প্রশাসনের ডিডিএলজি মোঃ মাজেদুর রহমান খান, সহকারী পুলিশ সুপার (সদর) মোঃ রেজাউল করিম, ইউনিসেফ চট্টগ্রাম জোনের প্রধান মাধুরী ব্যানার্জী। অনুষ্ঠান পরিচালনা করেন সমন্বিত সমাজ উন্নয়ন প্রকল্পের অতিরিক্ত প্রকল্প পরিচালক মোঃ জানে-ই আলম। স্বাগত বক্তব্য দেন জেলা পরিষদের মুখ্য নির্বাহী কর্মকর্তা এস এম জাকির হোসেন।

কর্মশালায় জেলার জেলা প্রশাসন, প্রাথমিক, মাধ্যমিক শিক্ষা বিভাগ, স্বাস্থ্য বিভাগ, জনস্বাস্থ্য প্রকৌশল, হেডম্যান, কার্ব্বরী, উপজেলা চেয়ারম্যান ও ইউসিসেফের কর্মকর্তা এবং জনপ্রতিনিধিগন উপস্থিত ছিলেন।

কর্মশালায় প্রধান অতিথির বক্ত্যবে জেলা পরিষদ চেয়ারম্যান বৃষ কেতু চাকমা বলেন, পাড়াকেন্দ্র ভিত্তিক পার্বত্য চট্টগ্রাম অঞ্চলের ৩-৫ বছর বয়সী শিশুদের প্রাক-শিক্ষা দান, শৈশব যতœ, স্বাস্থ্য পরিচর্যা, বিশুদ্ধ পানি পান, স্বাস্থ্য সম্মত পায়খানা ব্যবহার, মহিলাদের টিকাদানসহ বিভিন্ন সেবা প্রদানের মাধ্যমে আইসিডিপি প্রকল্পটি বহু বছর ধরে কাজ করছে বিধায় প্রত্যান্ত অঞ্চলের পাড়া কেন্দ্রগুলো এখন পাড়ার প্রাণকেন্দ্রে পরিনত হয়েছে। এটি সম্ভব হয়েছে সরকারের আন্তরিকতা, দাতা সংস্থা এবং সকলের সহযোগিতার কারণে।

তিনি এ প্রকল্পের কার্যক্রমের মাধ্যমে প্রত্যান্ত অঞ্চলের শিশু ও নারীরা আগামীতে আরো সচেতন হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন। আলোচনা পর্যালোচনা ও সুপরামর্শের মাধ্যমে আগামীতে পার্বত্য চট্টগ্রাম অঞ্চলের নারী ও শিশুদের সার্বিক উন্নয়নে কর্মপরিকল্পনা গ্রহণের জন্য উপস্থিত কর্মকর্তা ও জনপ্রতিনিধিদের প্রতি তিনি আহ্বান জানান।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
আর্কাইভ