• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
AULSM CHTBD Project দরপত্র বিজ্ঞপ্তি                    আদিবাসী হিসেবে স্বীকৃতির দাবি জানালে বিছিন্নবাদী বলে তকমা দেওয়া হচ্ছে                    হিলফ্লাওয়ারের ফারুয়াতে দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সমন্বয় সভা                    আশিকা-কোটেশন আহ্বান বিজ্ঞপ্তি                    পার্বত্যাঞ্চলের ৪২ হাজার ৭৯১ শিশুকে পুষ্টি সহায়তা দেবে হেলেনকেলার                    বিলাইছড়িতে আশিকার ভূমি ধস ও বন্যায় ক্ষতিগ্রস্তদের কার্যক্রমের অবহিতকরণ সভা                    সাজেকে আটকে থাকা ৫৬১ জন পর্যটকের মধ্যে ১৫০জন খাগড়াছড়ি পৌছেছেন                    ভারী বর্ষনে রাঙামাটিতে ১২৬টি স্থানে পাহাড় ধস                    রাঙামাটি সদর ও বিলািইছড়িতে পানিতে ভেসে গিয়ে দুই ব্যক্তির মৃত্যু                    টানা বৃষ্টিপাতে রাঙামাটিতে নিম্নাঞ্চল প্লাবিত, বিভিন্ন স্থানে পাহাড় ধস                    টানা বৃষ্টিতে সড়ক তলিয়ে যাওয়ায় সাজেকে আটকে পড়েছেন ৬০০ পর্যটক                    বিলাইছড়িতে ভারী বৃষ্টিপাতে নিম্নাঞ্চল প্লাবিত                    ভারী বর্ষনে পর্যটক ও জনসাধারণের জন্য সাজেক পর্যটন বন্ধ ঘোষনা                    টানা ভারী বৃষ্টিপাতে রাঙামাটির জনজীবন বিপর্যস্ত, কয়েকটি স্থানে পাহাড় ধস                    অতি বৃষ্টিপাতে বাঘাইছড়িতে পাহাড় থেকে গাছের গোড়া পড়ে একজনের মৃত্যূ                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান বৃষকেতুসহ গ্রেফতার ২                    পার্বত্য ভিক্ষু সংঘের উপসংঘরাজ শ্রদ্ধালংকার মহাথেরোর ৭৫ তম জন্মদিন পালিত                    ২৮ জুন রাঙামাটিতে ৮৫ হাজার ৮০৭জন শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে                    রাঙামাটিতে চাঞ্চল্যকর গৃহবধু হত্যা ও অর্থ লুটের ঘটনায় দুই আসামি গ্রেফতার                    হতাশা নিরসনে পার্বত্য মন্ত্রণালয়ে আস্থাভাজন আদিবাসীকে মন্ত্রী নিয়োগের দাবি                    বিলাইছড়িতে সিসিএইচপি প্রকল্পের স্টেকহোল্ডারদের নিয়ে সমন্বয় সভা                    
 
ads

নভেম্বরে শুরু হচ্ছে রাঙামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পাঠদান কার্যক্রম

স্টাফ রিপোর্টার : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 15 Oct 2015   Thursday

আগামী নভেম্বর মাসের যে কোন সময়ে রাঙামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পাঠদান কার্যক্রম শুরু  করা হচ্ছে। তবে বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ভবন নির্মান না হওয়া পর্যন্ত রাঙামাটি শহরের যে কোন শিক্ষা প্রতিষ্ঠানের অস্থায়ী ক্যাম্পাস এ পাঠদান কার্যক্রম শুরু চালানো হবে।

বৃহস্পতিবার রাঙামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় সংক্রান্ত এক জরুরী সভায় এ সিদ্ধান্তের কথা জানানো হয়। 

জেলাা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে জেলা প্রশাসক সামসুল আরেফিনের সভাপতিত্বে  অন্যান্যর মধ্যে উপস্থিত ছিলেন রাঙামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য প্রদানেন্দু বিকাশ চাকমা, রাঙামাটি সরকারী মেডিকেল কলেজের অধ্যক্ষ টিপু সুলতান, অতিক্তি জেলা প্রশাসক মোস্তফা জামান, ভারপ্রাপ্ত পুলিশ সুপার নাজমুল হাসান,রাঙামাটি পার্বত্যজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ড. মানিক লাল দেওয়ান, রাঙামাটি সরকারী কলেজের অধ্যক্স বাঞ্চিতা চাকমা, পার্বত্য চট্টগ্রাম নাগরিক কমিটির সভাপতি গৌতম দেওয়ান, জাতীয় মানবধিকার কমিশনের সদস্য নিরুপা দেওয়ান, রাঙামাটি পৌর মেয়র সাইফুল ইসলাম ভুট্টো, রাঙামাটি জেলা আওয়ামলীগের সাধারন সম্পাদক মুছা মাতব্বর, রাঙামাটি প্রেস ক্লাবের সাবেক সভাপতি সুনীল কান্তি দে, রাঙামাটি জেলা পরিষদের সাবেক সদস্য মরিুজ্জামান মহসিন রানাসহ গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

সভায় রাঙামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য প্রদানেন্দু বিকাশ চাকমা  বিশ্ববিদ্যালয়ের ভর্তি হওয়া শিক্ষার্থীরা যাতে সেশনজটে না পড়ে এবং শান্তিপুর্নভাবে পাঠদান  শুরু করা যায়  সে  জন্য তিনি সকলের সহযোগিতা কামনা করেন।

সভায় বক্তারা পার্বত্য এলাকার অনগ্রসর জাতিগোষ্ঠির ভাগ্য উন্নয়নে সকলকে ঐক্যবদ্ধভাবে রাঙামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ও মেডিকেল কলেজের কার্যক্রমকে এগিয়ে নেয়া প্রয়োজন বলে মত প্রকাশ করেন। বক্তারা পাহাড়ী-বাঙ্গালী সকলকে আস্থায় নিয়ে কাজ করা হলে বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পাঠদান কার্যক্রম শুরু করা সম্ভব। তবে কোন সমস্যা থাকলে সেটি আলোচনার মাধ্যমে সমাধান করারও মত প্রকাশ করেন  উপস্থিত বক্তারা ।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

 

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ