• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
পার্বত্য প্রতিমন্ত্রী হেলাল উদ্দিনের অপসারণের দাবিতে রাঙামাটিতে মানবন্ধন                    নানিয়ারচরে জাম পাড়তে গিয়ে বিদ্যুতায়িত হয়ে এক শিক্ষিকার মৃত্যু                    রাজস্থলীতে মদ ভেবে বিষপানে এক যুবকের মৃত্যু                    পার্বত্য প্রতিমন্ত্রীর নির্দেশে রাজস্থলীর দুর্গম খিয়াং পাড়ার ৫০পরিবার সুপেয় পানি পাচ্ছে                    বিলাইছড়িতে জলবায়ু পরিবর্তন বিষয়ক কর্মশালা                    Tender Notice for Hiring of External Audit Firm-ADA                    দোলায় ঝুলিয়ে দুর্গম পথ হেটে গ্রামবাসীরা প্রসূতিকে জুরাছড়িতে হাসপাতালে পৌছাল                    রাঙামাটিতে পুলিশ-ম্যাজিষ্ট্রেসি কনফারেন্স অনুষ্ঠিত                    বিলাইছড়িতে আইডিয়া শোকেসিং প্রোগ্রাম অনুষ্ঠিত                    ৩০ বছরেও কল্পনা চাকমা অপহরণের বিচার না পাওয়ায় পার্বত্যবাসী হতাশ                    পার্বত্য চুক্তি বাস্তবায়িত না হওয়ায় জুম্ম জনগণের ওপর জাতিগত নির্যাতন বাড়ছে-সন্তু লারমা                    ফিফা বিশ্বকাপকে স্বাগত জানাতে রাঙামাটিতে আর্জেন্টিনা সমর্থকদের শোভাযাত্রা                    দীপেন দেওয়ানকে পার্বত্যমন্ত্রীর পুর্নবাহলের দাবিতে রাঙামাটিতে মানববন্ধন                    সাংবাদিক জিতেন বড়ুয়ার মুক্তির দাবিতে রাঙামাটিতে মানববন্ধন                    জুম্ম শিশুকে ধর্ষনের প্রতিবাদে পিসিপি ও এইচডব্লিউর রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ                    রাঙামাটিতে অসহায় কৃষকের ধান কেটে ঘরে তুলে দিল জেলা ছাত্রদল                    রাঙামাটিতে এক হাজার পিচ ইয়াবাসহ আটক ৩                    সারাদেশে অব্যাহত ধর্ষণের ঘটনায় এইচডব্লিউএফের উদ্বেগ ও ক্ষোভ প্রকাশ                    রাঙামাটিতে আন্তর্জাতিক জীববৈচিত্র্য দিবস পালিত                    রাঙামাটি আইনজীবী সমিতির সভাপতি শাহ আলম ও সম্পাদক শিশুমনি চাকমা নির্বাচিত                    বাঘাইছড়িতে প্রত্যান্ত এলাকা থেকে হাম লক্ষণ নিয়ে এক শিশু হাসপাতালে ভর্তি                    
 
ads

পানছড়িতে নালকাটা উচ্চ বিদ্যালয়ে মাল্টিমিডিয়া ক্লাশ রুম উদ্ধোধন

পানছড়ি প্রতিনিধি : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 18 Oct 2015   Sunday

খাগড়াছড়ির পানছড়ি উপজেলার নালকাটা উচ্চ বিদ্যালয়ে রোববার মাল্টিমিডিয়া ক্লাশ রুম উদ্ধোধন করা হয়েছে।

 নালকাটা উচ্চ বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা ও বর্তমান খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান খগেশ্বর ত্রিপুরা রোববার সকাল ১১টায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ মাল্টিমিডিয়া ক্লাশ রুম উদ্ধোধন করেন। নালাকাটা উচ্চ বিদ্যালয়ের হল রুমে আয়োজিত অনুষ্ঠানে  বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি ও লতিবান ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শান্তি জীবন চাকমার সভাপতিত্বে এসময় বিশেষ অতিথি ছিলেন খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের সদস্য ও উন্নয়ন বিষয়ক আহবায়ক মংশাপ্রু চৌধুরী অপু, জেলা পরিষদের সদস্য শতরুপা চাকমা ও নিগার সুলতানা। বক্তব্যে রাখেন নালকাটা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আনিশ দত্ত চাকমা, পানছড়ি উপজেলা আওয়ামীলীগের সভাপতি বাহার মিয়া, সাধারণ সম্পাদক জয়নাথ দেব, যুগ্ম সম্পাদক বিজয় কুমার দেব প্রমূখ।

প্রধান অতিথির বক্তব্যে জেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান খগেশ্বর ত্রিপুরা বলেন,শিক্ষার কোনো বিকল্প নেই। এ এলাকার আশেপাশে কোনো উচ্চ বিদ্যালয় না থাকায়  তিনি নালাকাটা উচ্চ বিদ্যালয়টি করার উদ্যোগ নেন। সেজন্য তাকে অনেক অনেক পরিশ্রম করতে হয়েছে। তখন  তিনি ছিলেন এ ইউনিয়নে চেয়ারম্যান। এ ইউনিয়ন থেকে তিনি তিন বার নির্বাচিত চেয়ারম্যান  হয়েছেন। সে সময় এলাকার মানুষের অনেক সহযোগিতা পেয়েছেন।

তিনি অভিভাবকদের উদেশ্যে বলেন আপনাদের ছেলে-মেয়েদের লেখাপড়া করান,যেন শিক্ষায় শিক্ষিত হয়ে দেশ ও জাতির জন্য উন্নয়ন করতে পারে। সে জন্য আপনাদেরকে সচেতন হতে হবে।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ