• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
রাঙামাটিতে এমএন লারমার ৪৩তম মৃত্যুবার্ষিকী পালিত                    বনভান্তে ও এমএন লারমা জুম্মজাতির মুক্তির পথ দেখিয়েছিলেন- নন্দপাল মহাস্থবির                    মানবেন্দ্র নারায়ন লারমা ছিলেন পাহাড়ে জুম্মজাতির অগ্রদূত                    সাধনানন্দ বনবিহারে ১৫তম কঠিন চীবর দান সম্পন্ন                    কাপ্তাই হ্রদে সাড়ে ১৩ কিলোমিটার সাঁতার প্রতিযোগিতা                    বাদলছড়ি জনকল্যাণ বৌদ্ধ বিহারে দানোত্তম কঠিন চীবর দান                    সাজেকের পরিস্থিতি নিরসনে তিন সদস্যর কমিটি,সোমবার আন্দোলনকারীদের সাথে বৈঠক                    রাঙামাটিতে প্রবারণা পূর্নিমা উদযাপন                    বিলাইছড়িতে প্রবারণা পূর্ণিমা উদযাপন                    বৃহস্পতিবার থেকে ফের সাজেকে সড়ক অবরোধের ডাক                    বিলাইছড়িতে মণ্ডপ পরিদর্শনে জোন কমান্ডার                    মিথ্যা তথ্য দিয়ে গুজবে বিশৃঙ্খলার ফাঁদে পা না দেয়ার আহ্বান পার্বত্যপ্রতিমন্ত্রী                    সাজেক ভ্রমণে পর্যটকদের নিষেধাজ্ঞা প্রত্যাহার করল প্রশাসন                    বিলাইছড়িতে ফ্যামিলি কার্ড তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজারদের প্রশিক্ষণের উদ্বোধন                    বিলাইছড়িতে দুস্থ ৬ পরিবারের মাঝে টেউটিন ও নগদ অর্থ সহায়তা প্রদান                    দুর্যোগ প্রশমন দিবসে বিলাইছড়িতে আলোচনা সভা                    শারদীয় দুর্গাপূজা উপলক্ষে রাঙামাটি রিজিয়নের নিরাপত্তা সমন্বয় সভা                    আশিকা-উন্মুক্ত দরপত্র বিজ্ঞপ্তি                    আশিকা-উন্মুক্ত দরপত্র বিজ্ঞপ্তি                    রাবিপ্রবিতে লিঙ্গুইস্টিকস অ্যান্ড সিএইচটি ল্যাঙ্গুয়েজেস ইনস্টিটিউট প্রতিষ্ঠার অনুমোদন                    সাজেক পর্যটন কেন্দ্র সাময়িকভাবে বন্ধের ঘোষনা করেছে জেলা প্রশাসন                    
 
ads

বান্দরবানে জামায়াত-শিবিরের ৩৯ নেতাকর্মী আটক

বিশেষ রিপোর্টার,বান্দরবান : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 23 Oct 2015   Friday
no

no

শুক্রবার বান্দরবান শহর থেকে বৈঠকের সময় জামায়াত-শিবিরের ৩৯ নেতাকর্মীকে আটক করেছে পুলিশ।

গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার দুপুরের দিকে শহরের ইসলামী ব্যাংকের তৃতীয় তলায় ইসলামী পাঠাগারের ভেতরে জামায়াত ও শিবিরের নেতাকর্মীরা গোপন বৈঠক করছিল।  এসময় পুলিশ সুপার মো: মিজানুর রহমানের নেতৃত্বে অভিযান পরিচালনা করেন। এসময় জামায়াত ও শিবিরের ৩৯ জন নেতাকর্মীকে আটক করা হয়।  আটককৃতদের মধ্যে স্থানীয় শীর্ষ জামায়াত-শিবিরের নেতারা হলেন, জেলা শহরের আর্মি পাড়ার মহিলা মাদ্রাসার অধ্যক্ষ ও পৌর জামায়াতের আমীর রেজাউল করিম আনসারি, চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার কর্ণেল অলি আহম্মদ ডিগ্রি কলেজের অধ্যক্ষ ও বান্দরবান জেলা জামায়াতের সদস্য হামিদ হাসান, জেলা ছাত্র শিবিরের সভাপতি ইমরানুল হক। এছাড়া শিবির কর্মী মোরশেদ আলম, আবদুল খালেক,  মেহেদি হাসান প্রমুখ। আটককৃতদের থানায় জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলে জানা গেছে।

সদর থানা ওসি তদন্ত আমির হোসেন জানান, গোপন সংবাদের ভিত্তিতে জামায়াত-শিবিরের ৩৯ জন নেতাকর্মীকে আটক করা হয়েছে। আটককৃতরা স্বাভাবিক আইন-শৃঙ্খলা ভঙ্গ করার মতো গোপন বৈঠক করছিল এমন সংবাদের ভিত্তিতে আটক করা হয়েছে। 

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.       

ads
ads
আর্কাইভ