• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানে ও সরকারি চাকুরিতে কোটা পুর্নবহালের দাবিতে রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ                    বিলাইছড়িতে মিডওয়াইফ ও নার্সিং প্রশিক্ষণ সমাপনী ও সনদপত্র বিতরণ                    রাঙামাটি চ্যাম্পিয়ন লিগ ফুটবলে বিলাইছড়ি উপজেলা দলের শিরোপা লাভ                    Hill Flower Tender Notice                    রাঙামাটিতে এআই,ফ্যাক্ট চেকিং ও সাংবাদিক সুরক্ষা বিষয়ক তিনদিনের প্রশিক্ষণ কর্মশালা                    দুর্যোগে অসহায়দের পাশে দাঁড়াতে সামর্থ্যবান ও প্রতিষ্ঠানকে আহ্বান-দীপন তালুকদার দীপু                    বিলাইছড়িতে বৃক্ষরোপন কর্মসূচি অনুষ্ঠিত                    বিলাইছড়িতে নতুন ইউএনও হিসেবে অভি দাশ এর যোগদান                    বিলাইছড়িতে ইউএনওদের বিদায় ও বরণ অনুষ্ঠান                    বিলাইছড়িতে সেনা জোন কর্তৃক মিডওয়াইফ নার্সিং প্রশিক্ষণ                    বিলাইছড়িতে বিএনপি`র প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন                    রাঙামাটিতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত                    তিন ফুট খুলে দিয়ে কাপ্তাই বাঁধের পানির চাপ কমানো হচ্ছে                    বিলাইছড়িতে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান উদ্বোধন                    বিলািইছড়িতে আশিকা’র প্রকল্প অবহিতকরণ সভা                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের সংবর্ধনা                    পুনঃ দরপত্র আহ্বান বিজ্ঞপ্তি (CRLIWM-CHT,WSM)                    Request for Re-Quotation-ASHIKA                    তিন পার্বত্য জেলা পরিষদের নতুন অন্তর্বর্তীকালীন পরিষদ গঠিত                    AULSM CHTBD Project দরপত্র বিজ্ঞপ্তি                    আদিবাসী হিসেবে স্বীকৃতির দাবি জানালে বিছিন্নবাদী বলে তকমা দেওয়া হচ্ছে                    
 
ads

লামা গজালিয়ায় তিন পুরুষের ভিটে মাটি দখলের অভিযোগ

Published: 22 Oct 2015   Thursday

বান্দরবানের লামা উপজেলার গজালিয়া ইউনিয়নের ডিসি রোড এলাকায় চাহ্লাচিং মার্মা(৫৫) এর তিন পুরুষের ভিটে মাটি দখলের অভিযোগ উঠেছে।

সরেজমিনে ঘুরে জানা যায়, বেলাল গাজী ৫-৬ বছর আগে পাশ্ববর্তী আজিজনগর ইউনিয়নের ছিয়ততলী এলাকা বাস করত। সেখানে তার এহেন কাজের জন্য এলাকাবাসি তাকে বিতাড়িত করলে গজালিয়া ডিসি রোড এলাকায় আসেন। মালিক পলাতক এমন একটি আর হোল্ডিং কাগজের ভূয়া মালিক সাজিয়ে ক্রয় সূত্রে নিজেকে মালিক দাবি করেন বেলাল। আর/৮৭৮ হোল্ডিং এর কাগজ দেখিয়ে দীর্ঘদিনের পপাহাড়ীদের দখলের জায়গায় দখল করে বসতবাড়ি নির্মাণ করেন। যার চৌহদ্দিরও কোন মিল নেই। উক্ত কাগজে তার ৫একর জায়গা আছে। কিন্তু বাস্তবে ঘুরে দেখা যায় বেলাল গাজি ২৫ একরের অধিক জায়গা দখল করে আছেন।

এবিষয়ে বেলাল গাজি দাবী করে বলেন, বিরোধীয় জায়গাটি তার। তার ৯একর ২০শতক জায়গার কাগজ আছে। বাকী জায়গা দখল সূত্রে তিনি মালিক।

 চাহ্লাচিং মার্মা দাবি করে বলেন, তার বাবা মৃত ক্যাচিং উ মার্মা ১৯৫৫ সালের দিকে উক্ত জায়গা আবাদ করেন। পৈত্রিক সম্পত্তি হিসেবে তিনি উক্ত জায়গার বর্তমানে মালিক। তবে জায়গার কাগজ করতে গেলেও তখন বন্দোবস্তি বন্ধ হয়ে যাওয়ায় জায়গার কাগজ করা যায়নি। হেডম্যান প্রতিবেদন মূলে তিনি  ৬০বছর যাবৎ বাগান করে ভোগদখলে আছেন। কিন্তু বেলাল গাজি কিছুদিন আগে তার বাগানের পাশে এসে বসতবাড়ি করেন। ধীরে ধীরে তার সৃজিত বাগানের দিকে লোলুপ দৃষ্টি পড়ে।

তিনি আরও জানান, এবিষয়ে স্থানীয় সালিশদাররা অনেকবার বিচার করে উক্ত জায়গা তার পক্ষে সিদ্ধান্ত দেন। বেলাল সে বিচার না মেনে লামা থানায় অভিযোগ দিলে থানার বিচারেও তিনি জায়গা পান। সিদ্ধান্ত হয় যে কানুনগোর মাধ্যমে পরিচি চিহিৃত করে তার ৯একর ২০শতক জায়গা বুঝিয়ে দেবেন। কিন্তু পরবর্তীতে বেলাল গাজি আর আসেননি। তাছাড়া বছর দু’য়েক আগে বেলাল গাজি তার সৃজিত সেগুন, একাশি, আকাশমনি ও বেলজিয়াম সহ সাড়ে ৪হাজার ৬-৭ বয়সের চারা কেটে নিয়ে যান তিনি অভিযোগ করেন।

এবিষয়ে স্থানীয় ওয়ার্ড মেম্বার মিজান উদ্দিন বলেন, বেলাল গাজি ওরফে বিল্লু ৫-৬বছর আগে আজিজনগর থেকে এসে ডিসি রোড় এলাকায় বসবাস করছে। চাহ্লাচিং মার্মা দীর্ঘদিন যাবৎ উক্ত জায়গা দখল করে বাগান সৃজন করেছেন। তাছাড়া বেলাল গাজি কয়েকবার স্থানীয় সালিশের সিদ্ধান্ত না মানায় সমাধান করা যায়নি।

১নং গজালিয়া ইউপি চেয়ারম্যান বাথোয়াই চিং মার্মা সত্যতা স্বীকার করে বলেন, তিন পুরুষ থেকে চাহ্লাচিং মার্মা উক্ত জায়গা দখলে আছে। বেলাল গাজির অভিযোগের প্রেক্ষিতে সমাধানে বসলে জায়গা পরিমাপের সময় সে লুকিয়ে থাকায় বিষয়টি সমাধান করা যায়নি।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
আর্কাইভ