• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানে ও সরকারি চাকুরিতে কোটা পুর্নবহালের দাবিতে রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ                    বিলাইছড়িতে মিডওয়াইফ ও নার্সিং প্রশিক্ষণ সমাপনী ও সনদপত্র বিতরণ                    রাঙামাটি চ্যাম্পিয়ন লিগ ফুটবলে বিলাইছড়ি উপজেলা দলের শিরোপা লাভ                    Hill Flower Tender Notice                    রাঙামাটিতে এআই,ফ্যাক্ট চেকিং ও সাংবাদিক সুরক্ষা বিষয়ক তিনদিনের প্রশিক্ষণ কর্মশালা                    দুর্যোগে অসহায়দের পাশে দাঁড়াতে সামর্থ্যবান ও প্রতিষ্ঠানকে আহ্বান-দীপন তালুকদার দীপু                    বিলাইছড়িতে বৃক্ষরোপন কর্মসূচি অনুষ্ঠিত                    বিলাইছড়িতে নতুন ইউএনও হিসেবে অভি দাশ এর যোগদান                    বিলাইছড়িতে ইউএনওদের বিদায় ও বরণ অনুষ্ঠান                    বিলাইছড়িতে সেনা জোন কর্তৃক মিডওয়াইফ নার্সিং প্রশিক্ষণ                    বিলাইছড়িতে বিএনপি`র প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন                    রাঙামাটিতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত                    তিন ফুট খুলে দিয়ে কাপ্তাই বাঁধের পানির চাপ কমানো হচ্ছে                    বিলাইছড়িতে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান উদ্বোধন                    বিলািইছড়িতে আশিকা’র প্রকল্প অবহিতকরণ সভা                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের সংবর্ধনা                    পুনঃ দরপত্র আহ্বান বিজ্ঞপ্তি (CRLIWM-CHT,WSM)                    Request for Re-Quotation-ASHIKA                    তিন পার্বত্য জেলা পরিষদের নতুন অন্তর্বর্তীকালীন পরিষদ গঠিত                    AULSM CHTBD Project দরপত্র বিজ্ঞপ্তি                    আদিবাসী হিসেবে স্বীকৃতির দাবি জানালে বিছিন্নবাদী বলে তকমা দেওয়া হচ্ছে                    
 
ads

নাইক্ষ্যংছড়িতে ইউপি সদস্যসহ অপহৃত ৩ঃ মুক্তিপণ দাবি

বিশেষ রিপোর্টার,বান্দরবান : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 23 Oct 2015   Friday
no

no

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার বাইশারী ইউনিয়নের স্থানীয় বাসিন্দা সাবেক ইউপি সদস্যসহ ৩ জনকে অপহরণ করা হয়েছে। শুক্রবার ভোর চারটার দিকে রামু ঈদগড়ের হিমছড়ি থেকে তাদের অপহরণ করা হয়। অপহৃতদের মুক্তিপণ হিসেবে ৫লাখ টাকা দাবি করা হয়েছে। 

স্থানীয়রা জানায়,নাইক্ষ্যংছড়ি বাইশারী ইউনিয়নের সাবেক ইউপি সদস্য আবু তৈয়ব, স্থানীয় বাসিন্দা আবু বক্কর ও শাহ আলম চট্টগ্রাম মেডিকেল থেকে বাড়ি ফিরছিলেন। শুক্রবার ভোর চারটার দিকে রামু উপজেলার ঈদগড়ের হিমছড়ি এলাকা থেকে অস্ত্রের মুখে জিম্মি করে তাদেরকে অপহরণ করা হয়। কারা তাদেরকে অপহরণ করেছে তা এখনো নিশ্চিত করে জানা যায়নি।

অপহৃত আবু তৈয়বের স্ত্রী আয়েশা সিদ্দিকি জানান, তার স্বামীকে ফিরিয়ে দিতে অপহরণকারীরা মোবাইল ফোনে পাঁচ লাখ টাকা চাঁদা দাবি করেছে। স্বামীকে উদ্ধারে তার কাছে এত টাকা নেই বলে তিনি জানান।

নাইক্ষ্যংছড়ি বাইশারী ফাঁড়ির ইনচার্জ এসআই আনিসুর রহমান জানান, কক্সবাজার রামু উপজেলার ঈদগড়ের হিমছড়ি থেকে বাইশারী ইউনিয়নের সাবেক ইউপি সদস্যসহ তিনজনকে অপহরণ করেছে দুর্বৃত্তরা।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
আর্কাইভ