• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানে ও সরকারি চাকুরিতে কোটা পুর্নবহালের দাবিতে রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ                    বিলাইছড়িতে মিডওয়াইফ ও নার্সিং প্রশিক্ষণ সমাপনী ও সনদপত্র বিতরণ                    রাঙামাটি চ্যাম্পিয়ন লিগ ফুটবলে বিলাইছড়ি উপজেলা দলের শিরোপা লাভ                    Hill Flower Tender Notice                    রাঙামাটিতে এআই,ফ্যাক্ট চেকিং ও সাংবাদিক সুরক্ষা বিষয়ক তিনদিনের প্রশিক্ষণ কর্মশালা                    দুর্যোগে অসহায়দের পাশে দাঁড়াতে সামর্থ্যবান ও প্রতিষ্ঠানকে আহ্বান-দীপন তালুকদার দীপু                    বিলাইছড়িতে বৃক্ষরোপন কর্মসূচি অনুষ্ঠিত                    বিলাইছড়িতে নতুন ইউএনও হিসেবে অভি দাশ এর যোগদান                    বিলাইছড়িতে ইউএনওদের বিদায় ও বরণ অনুষ্ঠান                    বিলাইছড়িতে সেনা জোন কর্তৃক মিডওয়াইফ নার্সিং প্রশিক্ষণ                    বিলাইছড়িতে বিএনপি`র প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন                    রাঙামাটিতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত                    তিন ফুট খুলে দিয়ে কাপ্তাই বাঁধের পানির চাপ কমানো হচ্ছে                    বিলাইছড়িতে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান উদ্বোধন                    বিলািইছড়িতে আশিকা’র প্রকল্প অবহিতকরণ সভা                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের সংবর্ধনা                    পুনঃ দরপত্র আহ্বান বিজ্ঞপ্তি (CRLIWM-CHT,WSM)                    Request for Re-Quotation-ASHIKA                    তিন পার্বত্য জেলা পরিষদের নতুন অন্তর্বর্তীকালীন পরিষদ গঠিত                    AULSM CHTBD Project দরপত্র বিজ্ঞপ্তি                    আদিবাসী হিসেবে স্বীকৃতির দাবি জানালে বিছিন্নবাদী বলে তকমা দেওয়া হচ্ছে                    
 
ads

বাইশারী বাজারে শীতকালীন সবজি : দাম বেশি হলেও ক্রেতারা খুশি

নাইক্ষ্যংছড়ি প্রতিনিধি : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 25 Oct 2015   Sunday

প্রকৃতিতে এখন ভিন্ন আমেজ। সকালে মিষ্টি রোদ আর রাতে হালকা ঠান্ডা। টিনের চালে কিংবা কলাপাতায় কুয়াশার সাথে শিশিরের টুপটাপ শব্দ নিয়ে যায় অন্য এক ভূবনে। এরই মধ্যে দেরিতে হলেও বাইশারী বাজারে উঠতে শুরু করেছে শীতকালীন সবজি। মুলা, মুলা শাক, শিম, শসাসহ শীতকালীন আগাম সবজি আসতে শুরু করেছে।

এদিকে, বাজারে আসা এসব সবজির দাম তুলনামূলক একটু বেশি। যার কারণে নি¤œ থেকে শুরু করে মধ্যবিত্ত পরিবারের নাগালের বাইরে এসব সবজি। পাশাপাশি শীতকালীন সবজি যে রকম পরিপুষ্ট এবং সুন্দর ঝকঝকে থাকে এগুলো সে রকম নয়।

তবে বিক্রেতারা বলেছেন, শীতের সবজি আসবার সময় এখনো পুরোপুরি হয়নি। মূল মৌসুম আসতে আরো মাস বাকী আছে। বিশেষ বাইশারীসহ আশপাশ এলাকার সবজি বাজারগুলো নির্ভর করে রামু উপজেলার গর্জনীয়ার সবজি চাষীদের উপর। এসব সবজি চাষীরা চাষ শুরু করেছেন মাত্র। এখন যা দেখা যাচ্ছে তার বেশির কিছুটা আগেভাগে লাগানো সবজি। আর তাই এগুলোর পুরিপুষ্ট কম। দামও বেশি।

রোববার সাপ্তাহিক হাটে বাইশারী বাজার ঘুরে দেখা যায়, বাজারে ইতিমধ্যে হরেক রকমের শীতের সবজি উঠতে শুরু করেছে। নতুন আসা সবজির পসরা সাজিয়ে বসেছেন বিক্রেতারা। বিশেষ করে মুলা উঠছে প্রচুর পরিমাণ। তবে দাম একটু বেশি। প্রতি কেজি ৫০ থেকে ৬০ টাকায়।

বাজার করতে এসে নিত্যপণ্যের বাড়তি দরদামে ভোক্তারা অতিষ্ট। তবে ক্রেতাদের কাছে স্বাত্বনা হচ্ছে বাজারে বিভিন্ন ধরনের সবজি বাড়তে শুরু করেছে। চলিত মাসের মাঝামাঝি সময়ে সবজির দাম একটু কমতে পারে বলে জানিয়েছেন বিক্রেতারা। তারা বলেছেন, এবারের অতিবৃষ্টি  ও অনেক স্থানে সবজির ক্ষেত পাহাড়ী ঢলে তলিয়ে গিয়ে নষ্ট হয়ে গেছে। নতুন করে সবজি উৎপাদন করে বাজারে তুলতে দেরি হয়েছে। এসব সবজি চলতি মাসে পুরোপুরি বাজারে ওঠা শুরু হবে বলে জানান গর্জনীয়ার সবজি চাষী আব্দুর রহিম। আর তখনই দাম কমে আসবে বলে তিনি দাবী করেন। তাছাড়া বাইশারী-গর্জনীয়া সড়কটি দীর্ঘদিন ধরে যোগাযোগ বিচ্ছিন্ন হওয়ায় এসব সবজি বাজার গুলোতে রপ্তানী করা অনেকটাই কষ্টসাধ্য ব্যাপার হয়ে দাড়িয়েছে।

বাইশারী বাজারের সবজি বিক্রেতারা আজিজুর রহমান মনু ও মোঃ ইউনুছ জানান, বৃষ্টিতে উৎপাদন ক্ষতিগ্রস্থ হওয়ায় আগে থেকেই সবজির দাম বাড়তি ছিল। যে কারণে সেই ধারাবাহিকতায় এখনো বাড়তি দামে বিক্রি হচ্ছে সবজি। তিনি বলেন, এরই মধ্যে শীতকালীন সবজি আসা শুরু করেছে। দাম বেশি হলেও ক্রেতারা এগুলো পাচ্ছেন। তবে কয়েক দিনের মধ্যে পুরোমাত্রায় সবজি সরবরাহ শুরু হবে এবং দাম কমে আসবে।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
আর্কাইভ