• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানে ও সরকারি চাকুরিতে কোটা পুর্নবহালের দাবিতে রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ                    বিলাইছড়িতে মিডওয়াইফ ও নার্সিং প্রশিক্ষণ সমাপনী ও সনদপত্র বিতরণ                    রাঙামাটি চ্যাম্পিয়ন লিগ ফুটবলে বিলাইছড়ি উপজেলা দলের শিরোপা লাভ                    Hill Flower Tender Notice                    রাঙামাটিতে এআই,ফ্যাক্ট চেকিং ও সাংবাদিক সুরক্ষা বিষয়ক তিনদিনের প্রশিক্ষণ কর্মশালা                    দুর্যোগে অসহায়দের পাশে দাঁড়াতে সামর্থ্যবান ও প্রতিষ্ঠানকে আহ্বান-দীপন তালুকদার দীপু                    বিলাইছড়িতে বৃক্ষরোপন কর্মসূচি অনুষ্ঠিত                    বিলাইছড়িতে নতুন ইউএনও হিসেবে অভি দাশ এর যোগদান                    বিলাইছড়িতে ইউএনওদের বিদায় ও বরণ অনুষ্ঠান                    বিলাইছড়িতে সেনা জোন কর্তৃক মিডওয়াইফ নার্সিং প্রশিক্ষণ                    বিলাইছড়িতে বিএনপি`র প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন                    রাঙামাটিতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত                    তিন ফুট খুলে দিয়ে কাপ্তাই বাঁধের পানির চাপ কমানো হচ্ছে                    বিলাইছড়িতে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান উদ্বোধন                    বিলািইছড়িতে আশিকা’র প্রকল্প অবহিতকরণ সভা                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের সংবর্ধনা                    পুনঃ দরপত্র আহ্বান বিজ্ঞপ্তি (CRLIWM-CHT,WSM)                    Request for Re-Quotation-ASHIKA                    তিন পার্বত্য জেলা পরিষদের নতুন অন্তর্বর্তীকালীন পরিষদ গঠিত                    AULSM CHTBD Project দরপত্র বিজ্ঞপ্তি                    আদিবাসী হিসেবে স্বীকৃতির দাবি জানালে বিছিন্নবাদী বলে তকমা দেওয়া হচ্ছে                    
 
ads

রাঙামাটিতে কৃষি ও খাদ্য নিরাপত্তা প্রকল্পের কৃষকদের প্রশিক্ষণ কার্যক্রমের উদ্বোধন

স্টাফ রিপোর্টার : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 01 Nov 2015   Sunday

রোববার রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ ও সিএইচটিডিএফ-ইউএনডিপির উদ্যোগে পরিচালিত কৃষি ও খাদ্য নিরাপত্তা প্রকল্প (২য় পর্যায়) এর যৌথ কার্যক্রমের কৃষক সহায়তাকারীদের মৌসুমব্যাপী প্রশিক্ষণ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে।

জেলা প্রাণীসম্পদ কার্যালয়ে অনুষ্ঠিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের প্রাণীসম্পদ বিভাগের দায়িত্বপ্রাপ্ত সদস্য রেমলিয়ানা পাংখোয়া। জেলা পরিষদ সদস্য জ্ঞানেন্দু বিকাশ চাকমার সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর এর উপ-পরিচালক রমনী কান্তি চাকমা, জেলা মৎস্য কর্মকর্তা মো: আব্দুর রহমান, ভেটেরিনারী সার্জন ডা: দেবরাজ চাকমা, সিএইচটিডিএফ-ইউএনডিপি-র টেকনিক্যাল কো-অর্ডিনেটর ফিরোজ ফয়সাল। স্বাগত বক্তব্য রাখেন কৃষি ও খাদ্য নিরাপত্তা প্রকল্প (২য় পর্যায়) এর ডিস্ট্রিক্ট অফিসার সুকিরন চাকমা।

প্রধান অতিথির বক্তব্যে সদস্য রেমলিয়ানা পাংখোয়া বলেন, পার্বত্য চট্টগ্রাম অঞ্চলে কৃষি ও খাদ্য নিরাপত্তা প্রকল্পের প্রধান উদ্দেশ্য হল এ অঞ্চলের প্রাকৃতিক সম্পদগুলো কাজে লাগিয়ে আর্থ-সামাজিক অবস্থার উন্নয়ন ঘটানো। দশ দিনের প্রশিক্ষণের পর কৃষক সহায়তাকারীদের মাধ্যমে কৃষকদের মাঝে কৃষি বিষয়ে জ্ঞানগুলো ছড়িয়ে দিতে হবে। এ প্রকল্পের প্রধান হাতিয়ার কৃষক সহায়তাকারী। এজন্যে অবশ্যই কৃষক সহায়তাকারীদেরকে আগে দক্ষ হতে হবে। শিখতে হলে জানতে হবে। অভিজ্ঞতাগুলো গ্রামে গিয়ে কাজে লাগাতে হবে।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
আর্কাইভ